দুর্গাপুজো মিটতেই ফের সক্রিয় হয়ে উঠল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিট পেশ করল কেন্দ্রের তদন্তকারী সংস্থা সিবিআই। আজ, শুক্রবার, একাদশীর দিন সিবিআই আধিকারিকরা ব্যাঙ্কশাল আদালতে চূড়ান্ত চার্জশিট জমা দিলেন। চূড়ান্ত চার্জশিটে মানিক ভট্টাচার্য, বিভাস অধিকারীর বিরুদ্ধে নাম রয়েছে বলে খবর।প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এরপর একে একে একাধিক নাম সামনে আসে। পরবর্তীতে গ্রেপ্তার হয়েছিলেন নদিয়ার নাকাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য, বীরভূমের তৃণমূল নেতা বিভাস অধিকারী-সহ অন্যান্যরা। তৎকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের সেক্রেটারি-সহ একাধিক আধিকারিকের নামও জড়িয়েছিল সিবিআই তদন্তে।
শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
পাকিস্তানের F-16 ধ্বংস করেছে ভারত! বিস্ফোরক বায়ুসেনা প্রধান
ভারতীয় সেনাবাহিনীর ঐক্যবদ্ধতার ফলেই এসেছে এই বড় সাফল্য। বৃহস্পতিবার অপারেশন সিঁদুরের সফলতা নিয়ে এমনই মন্তব্য করলেন দেশের বায়ুসেনা প্রধান এপি সিং।
না জানিয়ে পুজোয় জল ছেড়েছে ডিভিসি! অভিযোগ মুখ্যমন্ত্রীর
ডিভিসি কর্তৃপক্ষের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুললেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, পুজোর মরসুমে রাজ্য সরকারকে কিছু না-জানিয়ে একতরফা ভাবে বাঁধ থেকে ৬৫০০০ কিউসেক জল ছেড়েছে ডিভিসি। এর ফলে বাংলার কয়েক লক্ষ মানুষ ‘তাৎক্ষণিক বিপদের মধ্যে’ পড়েছেন।
এখনই বৃষ্টি থেকে নিস্তার নেই! সতর্ক করল আবহাওয়া দপ্তর
বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে এই মুহূর্তে দক্ষিণ ওড়িশার কাছেই অবস্থান করছে নিম্নচাপ। ক্রমে সেটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিনত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ ওড়িশার ফুলবনি এলাকার উপরে গভীর নিম্নচাপের প্রভাব পড়বে বলে অনুমান আবহাওয়া দপ্তরের। বাংলায় এই নিম্নচাপের প্রভাব কতটা পড়বে?
বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
অসাধারণ হাফসেঞ্চুরি রাহুলের!
প্রথম দিনের শেষে চালকের আসনে ভারত। শক্তির বিচারে ভারতের থেকে অনেকটাই পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ। সেটাই প্রমাণিত হল আহমেদাবাদে। ভারতীয় বোলারদের দাপটের সামনে মাত্র ১৬২ রানে শেষ হয়ে যায় ক্যাবিবীয় দলের প্রথম ইনিংস। জবাবে ধৈর্যের পরিচয় দিয়ে অসাধারণ হাফসেঞ্চুরি করলেন কেএল রাহুল। প্রথম দিনের শেষে ২ উইকেট খুইয়ে ভারতের রান ১২১। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের রান টপকে যেতে ভারতের দরকার মাত্র ৪১ রান।
সিরাজ বুমরার মিসাইল; উড়েগেল ওয়েস্ট ইন্ডিজ
এশিয়া কাপের রেশ কাটতে না কাটতেই শুরু হয়ে ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। উইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে দু'ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন শুভমন গিলরা।২ অক্টোবর, বৃহস্পতিবার, অর্থাৎ আজ থেকে শুরু হল প্রথম টেস্ট। আমদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামাঙ্কিত স্টেডিয়ামে চলছে এই খেলা। রস্টন চেজের টিম টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। তবে মাত্র ১৬২ রানে গুটিয়ে গেল উইন্ডিজের ইনিংস। দশমীর সকালে সবরমতীর তীরে জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজের ধেয়ে আসা মিসাইলে উইন্ডিজ ব্যাটাররা প্রায় দাঁড়াতেই পারলেন না।
১০০ টাকার কয়েন উন্মোচন করলেন মোদী!
১০০ টাকার কয়েনের উন্মোচন প্রধানমন্ত্রীর হাতে। এই প্রথম ভারতীয় মুদ্রায় স্থান পেল ভারত মাতা। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের শতবর্ষের অনুষ্ঠানে বিশেষ স্মারক কয়েন ও ডাকটিকিটের উন্মোচন করলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের গঠনে






