বাবা-মায়ের বিচ্ছেদ হলে শিশু কার কাছে থাকবে, আদালতে এই সংক্রান্ত মামলা চলাকালীন অন্য কাউকে ‘বাবা’ বা ‘মা’ বলে ডাকতে বাধ্য করা যাবে না ওই শিশুকে। এমনটাই জানিয়েছে কলকাতা হাই কোর্ট। সম্প্রতি বিচ্ছেদ ও শিশুর হেফাজত সংক্রান্ত মামলার জন্য নিয়মাবলি প্রকাশ করেছে আদালত। সেখানেই এমন কথা বলা হয়েছে।
বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
সিরাপ কাণ্ডে রাজ্য গুলিকে কড়া নির্দেশ কেন্দ্রের!
'বিষাক্ত' কাশির সিরাপ 'কোল্ডরিফ' খেয়ে মধ্যপ্রদেশ এবং রাজস্থানে শিশুমৃত্যুর ঘটনায় ইতিমধ্যে আতঙ্ক ছড়িয়েছে গোটা দেশে। এমন সময় বুধবার সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কড়া নির্দেশ দিল কেন্দ্র। কেন্দ্রের অধীনস্থ দ্য ডিরেক্টরেট জেনালের অফ হেলথ সার্ভিস স্পষ্ট জানিয়েছে, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ওষুধ নিয়ন্ত্রক সংস্থাগুলিকে যথাযথভাবে সমস্ত ওষুধের পরীক্ষা নিশ্চিত করতে হবে। কেন্দ্রের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ওষুধ নিয়ন্ত্রক সংস্থাগুলিকে অনুরোধ করা হচ্ছে তারা যেন উৎপাদনের আগে সমস্ত ওষুধের পরীক্ষা নিশ্চিত করে।
দাগিদের তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের!
দাগিদের তালিকা জনসমক্ষে নেই কেন? বুধবার এসএসসি মামলার শুনানিতে এসএসসি ও রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের। এর পরেই দ্রুত তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এসএসসির তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তারা তালিকা প্রকাশ করতেই পারে। পরীক্ষার মধ্যে চাপ ছিল তাই দেওয়া যায়নি।এসএসসির শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর একের পর এক মামলা হয়েছিল। সেই মামলারই শুনানি ছিল শীর্ষ আদালতে।
সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির উপর কোর্ট রুমেই হামলার চেষ্টা, সেই আইনজীবীকে নিয়ে কী বললেন প্রধান বিচারপতি?
যে আইনজীবী আদালত কক্ষের ভিতরেই তাঁর দিকে জুতো ছুড়ে মারতে উদ্যত হয়েছিলেন, সেই আইনজীবীর বিরুদ্ধে কোনও ধরনের পদক্ষেপ করার পক্ষপাতী নন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই। সুপ্রিম কোর্ট সূত্রে পাওয়া খবর, বিষয়টিকে গুরুত্বই দিতে নারাজ তিনি।
জানা গিয়েছে, অভিযুক্ত ওই আইনজীবীর নাম রাকেশ কিশোর। এ দিন প্রধান বিচারপতির কোর্টেই আচমকা জুতো তুলে বি আর গাভাইয়ের দিকে ছোড়ার চেষ্টা করেন ওই আইনজীবী। সঙ্গে সঙ্গেই অবশ্য সুপ্রিম কোর্টের নিরাপত্তারক্ষীরা তাঁকে নিরস্ত করেন।
শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
আড়াই দিনে শেষ টেস্ট; ইনিংস ও ১৪০ রানে জিতল ভারত
আড়াই দিনেই খেল খতম! প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস এবং ১৪০ রানে হারাল টিম ইন্ডিয়া। দুই ম্যাচের সিরিজ়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেলেন শুভমন গিলরা। ঘরের স্পিন সহায়ক পিচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলের টেস্ট জিততে সমস্যা হওয়ার কথা ছিল না। শুভমনদের সমস্যা পড়তেও হয়নি। তবে অহমদাবাদের ২২ গজে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের এতটা বেহাল দশা হয়তো প্রত্যাশিত ছিল না।
ওয়ানডে'তেও নেতৃত্ব গেল রোহিতের;অধিনায়ক গিল
অবশেষে জল্পনার অবসান! অস্ট্রেলিয়া সফরের জন্য ঘোষণা হল ভারতের ওয়ানডে এবং টি-টোয়েন্টি দল। ওয়ানডে'তে অধিনায়কত্ব হারালেন রোহিত শর্মা। তাঁর জায়গায় অধিনায়ক হলেন শুভমান গিল। তবে, 'হিটম্যান' অধিনায়কত্ব হারালেও দলে রয়েছেন। রয়েছেন বিরাট কোহলিও। সহ-অধিনায়ক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে শ্রেয়স আইয়ারকে। ওয়ানডেতে না থাকলেও টি-টোয়েন্টি দলে রয়েছেন জশপ্রীত বুমরাহ। কোনও দলেই জায়গা পাননি মহম্মদ শামি। ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে রোহিত শর্মার নেতৃত্বে।
শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
রাহুল-জুরেল-জাডেজার শতরান; চালকের আসনে ভারত
দ্বিতীয় দিনের শেষেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চালকের আসনে টিম ইন্ডিয়া। রোস্টন চেজদের প্রথম ইনিংসে ১৬২ রানের জবাবে শুভমন গিলেরা করেছেন ৫ উইকেটে ৪৪৮ রান। অহমদাবাদের ২২ গজে ভারত এগিয়ে রয়েছে ২৮৬ রানে। আজ গোটা দিন রাজত্ব করলেন ভারতীয় ব্যাটারেরা।বোলারদের পর ব্যাটারদের শাসন। লোকেশ রাহুল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাডেজার শতরানে কোণঠাসা সফরকারীরা।






