Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

সন্তান কার কাছে থাকবে তা ঠিক করতে হবে; তার আগে নতুন সঙ্গীকে মা বা বাবা বলে ডাকানো যাবে না: হাই কোর্ট

 ৮:৫৮ AM     kolkata     No comments   

বাবা-মায়ের বিচ্ছেদ হলে শিশু কার কাছে থাকবে, আদালতে এই সংক্রান্ত মামলা চলাকালীন অন্য কাউকে ‘বাবা’ বা ‘মা’ বলে ডাকতে বাধ্য করা যাবে না ওই শিশুকে। এমনটাই জানিয়েছে কলকাতা হাই কোর্ট। সম্প্রতি বিচ্ছেদ ও শিশুর হেফাজত সংক্রান্ত মামলার জন্য নিয়মাবলি প্রকাশ করেছে আদালত। সেখানেই এমন কথা বলা হয়েছে।

কোনও নির্দিষ্ট মামলা নয়, এই সংক্রান্ত সকল মামলার ক্ষেত্রেই এই নির্দেশিকা প্রযোজ্য হবে। এ ছাড়া হাই কোর্ট জানিয়েছে, শিশুর হেফাজত নিয়ে মামলা চলাকালীন দিনে অন্তত এক বার সে বাবা বা মায়ের সঙ্গে ফোনে কথা বলবে। তাতে শিশুকে বাধা দেওয়া যাবে না। হাই কোর্টের পর্যবেক্ষণ, বাবা-মায়ের অন্য কোনও সঙ্গীকে যদি শিশু ‘বাবা’ বা ‘মা’ বলে ডাকে, সে ক্ষেত্রে জন্মদাতা বাবা বা মায়ের সঙ্গে তার সম্পর্ক প্রভাবিত হতে পারে। আইনি প্রক্রিয়ায় শিশুর হেফাজত নিশ্চিত না-হওয়া পর্যন্ত তা কাম্য নয়। বরং এই সময়ে বাবা বা মা তাঁর নতুন সঙ্গীকে অন্য কোনও বিকল্প নামে ডাকার কথা শিশুকে বলতে পারেন। একই সঙ্গে খেয়াল রাখতে হবে, যাতে নতুন ওই সঙ্গী শিশুর সঙ্গে তার জন্মদাতা বা জন্মদাত্রীর সম্পর্কে নাক গলানোর চেষ্টা না-করেন। জন্মদাতা বা জন্মদাত্রীকেও সেই নতুন সঙ্গীর প্রতি নম্র, শ্রদ্ধাশীল হতে হবে বলে জানিয়েছে আদালত।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

সিরাপ কাণ্ডে রাজ্য গুলিকে কড়া নির্দেশ কেন্দ্রের!

 ৯:৫২ PM     India     No comments   


'বিষাক্ত' কাশির সিরাপ 'কোল্ডরিফ' খেয়ে মধ্যপ্রদেশ এবং রাজস্থানে শিশুমৃত্যুর ঘটনায় ইতিমধ্যে আতঙ্ক ছড়িয়েছে গোটা দেশে। এমন সময় বুধবার সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কড়া নির্দেশ দিল কেন্দ্র। কেন্দ্রের অধীনস্থ দ্য ডিরেক্টরেট জেনালের অফ হেলথ সার্ভিস স্পষ্ট জানিয়েছে, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ওষুধ নিয়ন্ত্রক সংস্থাগুলিকে যথাযথভাবে সমস্ত ওষুধের পরীক্ষা নিশ্চিত করতে হবে। কেন্দ্রের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ওষুধ নিয়ন্ত্রক সংস্থাগুলিকে অনুরোধ করা হচ্ছে তারা যেন উৎপাদনের আগে সমস্ত ওষুধের পরীক্ষা নিশ্চিত করে।

এর পাশাপাশি, বাজারে ওষুধের ব্যাচগুলি সরবারাহের আগেও যেন খতিয়ে দেখা হয় এবং প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়। একইসঙ্গে এটাও নিশ্চিত করতে হবে যাতে ওষুধ নির্মাণকারী সংস্থাগুলির একটি উন্নত ভেন্ডার কোয়ালিফিকেশন সিস্টেম থাকে। অনুমোদিত এবং নির্ভরযোগ্য বিক্রেতাদের কাছ থেকেই তাদের কাঁচামাল কিনতে হবে।' এছাড়াও ওষুধ নির্মাণের ক্ষেত্রে যাতে নির্ধারিত নির্দেশিকা যথাযথভাবে অনুসরণ করা হয়, সেটাও নিশ্চিত করার কথা বলা হয়েছে।গত কয়েকদিন ধরেই কাশির সিরাপ 'কোল্ডরিফ' খেয়ে মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা এবং রাজস্থানের সিকার এলাকায় পরপর শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে। সামান্য জ্বর থেকেই আচমকা কিডনি বিকল হয়ে মৃত্যু হচ্ছিল তাদের। মধ্যপ্রদেশে এখনও পর্যন্ত ১৪ শিশুর মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে জানা যাচ্ছে, জ্বর হলেই অসুস্থ শিশুটিদের সরকারি হাসপাতালে ৬ ঘণ্টার জন্য নজরদারিতে রাখা হচ্ছে। অবস্থার অবনতি হলে শিশুদের জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে। ইতিমধ্যেই মধ্যপ্রদেশ-সহ বহু রাজ্যে নিষিদ্ধ করা হয়েছে 'কোল্ডরিফ'।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

দাগিদের তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের!

 ৯:৩৫ PM     kolkata     No comments   


দাগিদের তালিকা জনসমক্ষে নেই কেন? বুধবার এসএসসি মামলার শুনানিতে এসএসসি ও রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের। এর পরেই দ্রুত তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এসএসসির তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তারা তালিকা প্রকাশ করতেই পারে। পরীক্ষার মধ্যে চাপ ছিল তাই দেওয়া যায়নি।এসএসসির শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর একের পর এক মামলা হয়েছিল। সেই মামলারই শুনানি ছিল শীর্ষ আদালতে।

আগের শুনানিতে এসএসসিকে দাগিদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তা শীর্ষ আদালতের সামনে প্রকাশও করেছিল এসএসসি। তবে সেই তালিকা এবার জনসমক্ষে আনার নির্দেশ দেওয়া হল। তাতে কোনও আপত্তি জানায়নি এসএসসি বা রাজ্য। এর পাশাপাশি, রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জানিয়েছেন, দাগিদের অ্যাডমিট কার্ড বাতিল করেছে রাজ্য। পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। আদালতে এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "আমরা পরীক্ষার্থীদের ওএমআর কপি দিয়েছি। মডেল আনসার শিট পাবলিশ করেছি। নভেম্বরের প্রথম সপ্তাহে ফলাফল প্রকাশ করার বিষয়ে আশাবাদী।" শীর্ষ আদালত জানায়, সবকিছু সুষ্ঠভাবে সম্পন্ন হলে, আদালত খুব খুশি হবে। এই মামলার পরবর্তী শুনানি ২১ নভেম্বর।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির উপর কোর্ট রুমেই হামলার চেষ্টা, সেই আইনজীবীকে নিয়ে কী বললেন প্রধান বিচারপতি?

 ৬:৫৫ PM     kolkata     No comments   

 

যে আইনজীবী আদালত কক্ষের ভিতরেই তাঁর দিকে জুতো ছুড়ে মারতে উদ্যত হয়েছিলেন, সেই আইনজীবীর বিরুদ্ধে কোনও ধরনের পদক্ষেপ করার পক্ষপাতী নন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই। সুপ্রিম কোর্ট সূত্রে পাওয়া খবর, বিষয়টিকে গুরুত্বই দিতে নারাজ তিনি। 

জানা গিয়েছে, অভিযুক্ত ওই আইনজীবীর নাম রাকেশ কিশোর। এ দিন প্রধান বিচারপতির কোর্টেই আচমকা জুতো তুলে বি আর গাভাইয়ের দিকে ছোড়ার চেষ্টা করেন ওই আইনজীবী। সঙ্গে সঙ্গেই অবশ্য সুপ্রিম কোর্টের নিরাপত্তারক্ষীরা তাঁকে নিরস্ত করেন।

এর পর ওই আইনজীবীকে আদালত কক্ষের বাইরে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, আদালত কক্ষ থেকে বেরনোর সময় ওই আইনজীবী সনাতন ধর্মের অপমান সহ্য করব না বলে চিৎকার করতে থাকেন। যদিও এই ঘটনার পরও আদালত কক্ষে বসেই যথারীতি কাজ চালিয়ে যান প্রধান বিচারপতি বি আর গাভাই। তিনি বলেন, এই ধরনের ঘটনা আমাকে বিচলিত করবে না। অন্যান্য আইনজীবীদের সওয়াল, জবাব চালিয়ে যাওয়ার নির্দেশ দেন তিনি।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

আড়াই দিনে শেষ টেস্ট; ইনিংস ও ১৪০ রানে জিতল ভারত

 ৫:৩৫ PM     Sports     No comments   

আড়াই দিনেই খেল খতম! প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস এবং ১৪০ রানে হারাল টিম ইন্ডিয়া। দুই ম্যাচের সিরিজ়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেলেন শুভমন গিলরা। ঘরের স্পিন সহায়ক পিচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলের টেস্ট জিততে সমস্যা হওয়ার কথা ছিল না। শুভমনদের সমস্যা পড়তেও হয়নি। তবে অহমদাবাদের ২২ গজে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের এতটা বেহাল দশা হয়তো প্রত্যাশিত ছিল না।

টেস্টের কোনও ইনিংসেই জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদবদের সামনে দাঁড়াতে পারলেন না তেজনারাইন চন্দ্রপাল, ব্র্যান্ডন কিং, সাই হোপেরা। ম্যাচের তৃতীয় দিন আর ব্যাট করতে নামেনি ভারত। শুক্রবারের ৫ উইকেটে ৪৪৮ রানেই ডিক্লেয়ার করে দেন শুভমন। ২৮৬ রানে এগিয়ে থেকে সফরকারীদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামান ভারতীয় দলের অধিনায়ক। ১৪৬ রানে শেষ হল ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ওয়ানডে'তেও নেতৃত্ব গেল রোহিতের;অধিনায়ক গিল

 ৫:২০ PM     Sports     No comments   

অবশেষে জল্পনার অবসান! অস্ট্রেলিয়া সফরের জন্য ঘোষণা হল ভারতের ওয়ানডে এবং টি-টোয়েন্টি দল। ওয়ানডে'তে অধিনায়কত্ব হারালেন রোহিত শর্মা। তাঁর জায়গায় অধিনায়ক হলেন শুভমান গিল। তবে, 'হিটম্যান' অধিনায়কত্ব হারালেও দলে রয়েছেন। রয়েছেন বিরাট কোহলিও। সহ-অধিনায়ক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে শ্রেয়স আইয়ারকে।  ওয়ানডেতে না থাকলেও টি-টোয়েন্টি দলে রয়েছেন জশপ্রীত বুমরাহ। কোনও দলেই জায়গা পাননি মহম্মদ শামি। ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে রোহিত শর্মার নেতৃত্বে।

কিন্তু আসন্ন অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজে অধিনায়ক রোহিতের উপর আস্থা রাখতে পারলেন না ভারতীয় নির্বাচকরা। তাঁর কাছ থেকে 'ক্ষমতা' কেড়ে নিয়ে নতুন অধিনায়ক হিসাবে ঘোষণা করা হল শুভমান গিলের নাম। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে অধিনায়কত্বের হাত বদল করা হয়েছে বলে মনে করছে ক্রিকেট মহল। বিশ্বকাপ শুরু হতে প্রায় দু'বছর সময় বাকি। সেই সময় রোহিত খেলার মতো জায়গায় থাকবেন কি না, সে কথা এখন থেকে বলে দেওয়া কঠিন। তাই অজি সফর থেকে অধিনায়কত্বের ব্যাটন তুলে দেওয়া হল শুভমানকে। এতে ওয়ানডে বিশ্বকাপের আগে অভিজ্ঞতা অর্জনের অনেকটাই সময় পেয়ে যাবে তিনি।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

রাহুল-জুরেল-জাডেজার শতরান; চালকের আসনে ভারত

 ৬:৩২ PM     Sports     No comments   

 


দ্বিতীয় দিনের শেষেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চালকের আসনে টিম ইন্ডিয়া। রোস্টন চেজদের প্রথম ইনিংসে ১৬২ রানের জবাবে শুভমন গিলেরা করেছেন ৫ উইকেটে ৪৪৮ রান। অহমদাবাদের ২২ গজে ভারত এগিয়ে রয়েছে ২৮৬ রানে। আজ গোটা দিন রাজত্ব করলেন ভারতীয় ব্যাটারেরা।বোলারদের পর ব্যাটারদের শাসন। লোকেশ রাহুল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাডেজার শতরানে কোণঠাসা সফরকারীরা।

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চতুর্থ ইনিংসে নিশ্চিত ভাবে ব্যাট করতে চাইবেন না শুভমনেরা। শুক্রবার সকালে শুভমন (৫০) অযথা ঝুঁকি নিয়ে আউট না হলে, ভারতীয় দল আরও ভাল জায়গায় থাকতে পারত। তাতে অবশ্য বিশেষ ক্ষতি হয়নি। পর পর তিন ব্যাটার শতরানে সফরকারীদের ব্যাকফুটে ঠেলে দিয়েছেন শুভমনেরা।এদিন ১০০ রানের বেশি করতে পারলেন না রাহুল। সব মিলিয়ে ১১তম টেস্ট শতরান করলেন ভারতীয় দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার। জীবনের প্রথম টেস্ট শতরান করলেন জুরেল। তাঁর ১২৫ রানের ইনিংসে পরিণতির ছাপ স্পষ্ট। ঋষভ পন্থের অভাব একটুও বুঝতে দিলেন না ২৪ বছরের ক্রিকেটার। ষষ্ঠ টেস্ট শতরান করলেন জাডেজাও। পঞ্চম উইকেটে জুরেলের সঙ্গে তাঁর ২০৬ রানের জুটিই চালকের আসনে বসিয়ে দিয়েছে ভারতকে। দিনের শেষ জাডেজা অপরাজিত রয়েছেন ১০৪ রানে। ২২ গজে তাঁর সঙ্গী ওয়াশিংটন সুন্দর (৯)।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates