Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

অবশেষে চোটমুক্ত পন্থ!

 ৬:০৮ PM     Sports     No comments   

 

চোট সারিয়ে কবে ফিরবেন ঋষভ পন্থ? ভারতীয় দলের এই উইকেটরক্ষকের চোট নিয়ে নানান জল্পনার খবর সামনে আসছিল। কখনও শোনা গিয়েছে, সময়ের আগেই সেরে উঠছেন তিনি। কখনও প্রকাশ্যে এসেছে স্বাভাবিকভাবে তাঁর হাঁটাচলার খবর। তবে, সব কিছু ঠিকঠাক চললে চলতি মাসের শেষ দিকে রনজি ট্রফি খেলতে নেমে পড়বেন ঋষভ পন্থ। যিনি পায়ের পাতার হাড় ভাঙার পর জাতীয় দলের বাইরে।

আসন্ন রনজি মরশুমের জন্য রনজি ট্রফির দল ঘোষণা করেছে দিল্লি। ২৫ জনের সেই দলে শেষ মুহূর্তে ঢুকে পড়েছেন ঋষভ পন্থ। জানা গিয়েছে, চোট থেকে সেরে উঠেছেন ভারতীয় দলের এই উইকেটরক্ষক-ব্যাটার। জানা গিয়েছে, দিল্লি দলের অধিনায়কও হতে চলেছেন তিনি। যশ ধুলকে সহ-অধিনায়ক করা হয়েছে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচের গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের কথা মাথায় রেখে ২৫ অক্টোবর থেকে মাঠে নেমে পড়তে পারেন পন্থ। ওই দিন দ্বিতীয় রনজি ম্যাচে অরুণ জেটলি স্টেডিয়ামে হিমাচল প্রদেশের মুখোমুখি হবে দিল্লি।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সুজিত বসুর অফিসে হানা দিল ইডি!

 ১:০৯ PM     kolkata     No comments   



ফের অ্যাকশন মোডে কেন্দ্রের তদন্তকারী সংস্থা ইডি। শুক্রবার সকালে দমকলমন্ত্রী সুজিত বসুর অফিস-সহ কলকাতার ৭ ঠিকানায় হানা দিলেন ইডি আধিকারিকরা। জানা যাচ্ছে, পুর নিয়োগ দুর্নীতি-সহ দুটি পৃথক মামলায় এই হানা। পুর নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই তদন্ত চালাচ্ছে ইডি। অয়ন শীল-সহ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়েছে।

তাঁদের জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে ধীরে ধীরে রহস্যের শিকড়ের কাছাকাছি পৌঁছচ্ছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, শুক্রবার সকালে ফের পুর নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে কলকাতার একাধিক জায়গায় হানা দেন ইডির অফিসাররা। সল্টলেকে দমকলমন্ত্রী সুজিত বসুর অফিস, নিউ আলিপুরে এক আইনজীবীর বাড়ি, নাগেরবাজার, কাউন্সিলর নিতাই দত্তের বাড়িতে যান তাঁরা। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও চলছে তল্লাশি। প্রসঙ্গত, দীর্ঘদিন আগেই পুর নিয়োগ দুর্নীতি মামলায় উঠে এসেছিল সুজিত বসুর নাম। ২০২৪ সালে দমকলমন্ত্রীর বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। এবার তাঁর অফিসে পৌছে গেলেন তদন্তকারীরা। জানা যাচ্ছে,সল্টলেকের যে আবাসনে সুজিত বসুর অফিস, সেখানকার কেউই জানতেন না ওই অফিসটি কার। এদিন সকালে ইডি অফিসাররা হানা দেওয়ায় হতবাক সকলে। এবিষয়ে এখনও সুজিত বসুর কোনও প্রতিক্রিয়া মেলেনি।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

গ্রপ-C, গ্রুপ-D-র নিয়োগের বিজ্ঞপ্তি দিল এসএসসি!

 ১২:৫৩ PM     kolkata     No comments   

কিছুদিন আগেই হয়ে গিয়েছে নবম-দশম, একাদশ-দ্বাদশের নিয়োগের পরীক্ষা। এদিকে কিছুদিন আগে থেকেই শোনা যাচ্ছিল কয়েকদিনের মধ্যেই গ্রুপ সি, গ্রুপ ডি-তে নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে। অব বিতর্ককে পিছনে ফেলে অবশেষে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল স্কুল সার্ভিস কমিশন। ৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। এদিকে দীর্ঘ টানাপোড়েনের পর শেষ পর্যন্ত বাতিলই হয়ে গিয়েছিল ২৬ হাজার চাকরি।

চাকরি হারিয়েছিলেন হাজার হাজার শিক্ষক থেকে শিক্ষাকর্মীরা। তারপর গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। লাগাতার আন্দোলনের ছবিও দেখেছে বাংলা। বারাবার আবেদনও হয়েছে কোর্টে। কিন্তু শেষ পর্যন্ত বাতিলই থেকেছে ওই চাকরি। ফের হয়েছে শিক্ষক নিয়োগের পরীক্ষা। এবার হতে চলেছে শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা। বিজ্ঞপ্তি বলছে গ্রুপ সি-তে শূন্যপদ ২৯৮৯। গ্রুপ ডি-তে শূন্যপদ ৫৪৮৮। দুই পদেই আবেদনের জন্য জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের দিতে হবে ৪০০ টাকা। তফসিলি জাতি, তফসিলি উপজাতি ও বিশেষভাবে সক্ষম ক্যাটাগরির প্রার্থীদের দিতে হবে ১৫০ টাকা। তবে দাগিরা কোনওভাবেই আবেদন করতে পারবেন না।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

আটকে থাকা কেন্দ্রীয় বরাদ্দ অবশেষে হাতে পেল রাজ্য!

 ২:৪৩ PM     kolkata     No comments   

আটকে থাকা কেন্দ্রীয় বরাদ্দ অবশেষে হাতে পেল রাজ্য। ২০২৫ – ২৬ অর্থ বর্ষের পঞ্চদশ অর্থ কমিশনের প্রথম কিস্তি টাকা কেন্দ্র দিল রাজ্যকে। পঞ্চদশ অর্থ কমিশনের টাকা কেন্দ্র আটকে রেখেছিল। রাজ্য যোগ্যতা অর্জন করতে পারিনি বলে চলতি অর্থ বর্ষের এই টাকা কেন্দ্র আটকে রেখেছিল।

১ কোটি টাকা পেনাল্টিও এর জন্য দিতে হয়েছে রাজ্যকে। সব তথ্য দিল্লিতে গিয়ে দিয়ে এসেছিলেন রাজ্যের প্রতিনিধিরা। অবশেষে এই এই তহবিলের ৬৮০ কোটি টাকা কেন্দ্র দিলো রাজ্যকে। ত্রিস্তরীয় পঞ্চায়েত এর একাধিক পরিকাঠামো নির্মাণে এই টাকা ব্যবহার করা হয়। ২০২৫-২৬ অর্থবর্ষ শেষ হয়ে গেলে কেন্দ্রীয় সরকার আর পঞ্চদশ অর্থ কমিশনের টাকা দিতে পারবে না, দ্রুত সময় শেষ হয়ে আসছিল। ফলে রাজ্য কেন্দ্রের কাছে বার বার আবেদন জানায়। এই টাকা রাজ্যের কোষাগারের একটি গুরুত্বপূর্ণ অংশ। কারণ কেন্দ্রের আর্থিক সহায়তা না পেলে, রাজ্যের উন্নয়নমূলক কাজগুলি ব্যাহত হতে পারে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শংকর ঘোষ এবং খগেন মুর্মুর উপর কেন হামলা? এনআইএ তদন্ত চেয়ে মামলা

 ২:১৭ PM     kolkata     No comments   

শংকর ঘোষ এবং খগেন মুর্মুর উপর কেন হামলা? এনআইএ তদন্ত চেয়ে মামলা কলকাতা হাই কোর্টে। বৃহস্পতিবার এই ইস্যুতে মামলা দায়ের করতে চেয়ে আদালতের কাছে আবেদন জানান আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস। এরপরেই মামলা দায়ের করার অনুমতি দেয় হাই কোর্ট। আইনজীবীর দাবি, কেন এই ঘটনা তা জানতে পূর্ণাঙ্গ তদন্তের প্রয়োজন। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএকে তদন্তের আবেদন জানান তিনি। অপরদিকে সিবিআই তদন্ত চেয়ে এদিন আরও একটি মামলা দায়ের হয়েছে হাই কোর্টে।

এফআইআরকারী নিজেই এই মামলা দায়ের করেছেন। যেখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তের আবেদন জানিয়েছেন। নাগরাকাটায় বিজেপি নেতাদের উপর হামলার ঘটনায় এই নিয়ে দুটি মামলা দায়ের হল হাইকোর্টে। জানা যাচ্ছে, খুব শীঘ্র এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে। এখন দেখার মামলার গতিপ্রকৃতি কোন দিকে গড়ায়।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

'প্রশ্ন ভুল' মামলার নিষ্পত্তির আগে কেন নয়া নিয়োগ প্রক্রিয়া?

 ২:০৩ PM     kolkata     No comments   

 


প্রাথমিকের নতুন নিয়োগবিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। বৃহস্পতিবার ওই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। প্রাথমিকে শিক্ষক নিয়োগের যোগ্যতা নির্ধারণ পরীক্ষা ‘টেট’-এর প্রশ্নে ‘ভুল’ সংক্রান্ত মামলার নিষ্পত্তি হওয়ার আগেই কেন নতুন নিয়োগপ্রক্রিয়া শুরু হচ্ছে, তা নিয়ে প্রশ্ন চাকরিপ্রার্থীদের একটা বড় অংশের।

হাই কোর্টের বিচারপতি ওম নারায়ণ রাই মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। আগামী সপ্তাহেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে ১৩,৪২১টি শূন্যপদে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগামী সপ্তাহ থেকেই ওই নিয়োগের জন্য আবেদনের প্রক্রিয়া শুরু হওয়ার কথা। ২০১৭ এবং ২০২২ সালের টেট অনুত্তীর্ণদের একাংশও ওই নিয়োগপ্রক্রিয়ায় যোগ দিতে চান। ওই চাকরিপ্রার্থীদের দাবি, ওই দু'টি 'টেট'-এ প্রায় ২০টি প্রশ্ন ভুল রয়েছে। ওই ২০টি প্রশ্নের নম্বর পেয়ে গেলে তাঁরা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবেন। প্রশ্ন ভুলের ওই অভিযোগ নিয়ে আদালতে আগেই মামলা দায়ের হয়েছে। এ অবস্থায় নতুন নিয়োগবিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন ওই চাকরিপ্রার্থীরা। তাঁদের আইনজীবী ফিরদৌস শামিমের বক্তব্য, ভুল প্রশ্নগুলির জন্য নম্বর পেলে ওই চাকরিপ্রার্থীদের অনেকেই আবার পাশ করে যাবেন। ফলে প্রশ্ন ভুল রয়েছে কি না, সেই সিদ্ধান্ত আসার আগেই কেন নিয়োগপ্রক্রিয়া শুরু? তা নিয়ে প্রশ্ন মামলাকারীদের আইনজীবীর। তাঁর দাবি, এর ফলে কয়েক হাজার চাকরিপ্রার্থী আবেদন করতে পারবেন না।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মোদিকে পরামর্শ মমতার!

 ৯:৩৫ AM     kolkata     No comments   

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সবসময় বিশ্বাস না করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল উত্তরবঙ্গ থেকে ফিরে কলকাতা বিমানবন্দরে নেমে এমন কড়া মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। অমিত শাহ একদিন মীরজাফর হয়ে যেতে পারেন বলেও মোদিকে সতর্ক করেছেন মমতা।

সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম নিয়েই মুখ্যমন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রীকে বলব, সবসময় অমিত শাহকে বিশ্বাস করবেন না। দেখবেন একদিন উনিই সবথেকে বড় মীরজাফর হয়ে যাবেন৷ একটু খেয়াল রাখুন।' মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন,  খড়্গপুরে বিড়লা গোষ্ঠীর নতুন একটি কারখানার উদ্বোধনে যাওয়ার কথা তাঁর। কিন্তু এ দিন কলকাতায় ফিরে মুখ্যমন্ত্রী জানান, খড়্গপুরের অনুষ্ঠান বাতিল হয়েছে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates