Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

পুরনিয়োগ দুর্নীতির তদন্তে নেমে কোটিরও বেশি টাকা উদ্ধার করল ইডি!

 ১:৩২ PM     kolkata     No comments   

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে ফের শহরে হানা দিল এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট (ইডি)। উদ্ধার হল বিপুল অঙ্কের টাকা ও গয়না। বুধবার সকালে তারাতলায় এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে এখনও পর্যন্ত এক কোটিরও বেশি টাকা উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী দল। এর পাশাপাশি,তল্লাশি চলছে বাগুইআটিতেও।

বুধবার সকালে পুরনিয়োগ মামলার তদন্তে নেমে তারাতলায় এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। ইডি সূত্রে খবর, সেখান থেকে এখনও পর্যন্ত প্রায় এক কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। চলছে টাকা গোনার পর্ব। কী ভাবে এত নগদ টাকা ওই ব্যবসায়ীর বাড়িতে এল, ওই টাকার সঙ্গে পুরনিয়োগ দুর্নীতির কোনও যোগ রয়েছে কি না, সে সব খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এ ছাড়া, লেকটাউনে একই ব্যক্তির একটি গুদাম রয়েছে। সেখানেও অভিযানে গিয়েছে ইডি-র আর একটি দল। তল্লাশি চালিয়ে সেখান থেকে কয়েক কেজি সোনা উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রে খবর।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মন্থার প্রভাব; বঙ্গে গোটা সপ্তাহ ঝড়বৃষ্টি

 ১:১৩ PM     kolkata     No comments   


তীব্র ঘূর্ণিঝড় মন্থা মঙ্গলবার রাতেই অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়েছে। ১১০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে ল্যান্ডফল হয়েছে বলে জানা গিয়েছে। যদিও পরে এটি শক্তি হারিয়ে সাধারণ ঘূর্ণাবর্তে পরিণত হবে। এর প্রভাব কতটা পড়বে বাংলার আবহাওয়ায়? মন্থার প্রভাব গতকাল বাংলার উপকূল এলাকাগুলিতে দেখা গিয়েছে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলীয় এলাকাগুলিতে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হয়েছে।
এদিনও থম মেরে আছে ওইসব এলাকার আকাশ। বৃষ্টি হচ্ছে মাঝেমধ্যেই। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মন্থার প্রভাবে বাংলার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে বৃষ্টি হবে। বৃহস্পতিবার পুরুলিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। শহর কলকাতা ও আশপাশের এলাকাগুলিতেও এদিন সকাল থেকে হালকা বৃষ্টি দেখা গিয়েছে। সকাল থেকেই মেঘলা আকাশ। দফায় দফায় চলছে বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা জারি করেছে হাওয়া অফিস। দমকা হাওয়াও বইতে পারে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৪.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

খোদ প্রশান্ত কিশোরের দু-টো ভোটার কার্ড; নোটিস পাঠাল কমিশন

 ৬:১৭ PM     India     No comments   

নির্বাচন কমিশনের নিশানায় এ বার প্রাক্তন ভোটকুশলী তথা জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা-প্রধান প্রশান্ত কিশোর (পিকে নামেই যিনি পরিচিত)। বিহারের পাশাপাশি পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম থাকার অভিযোগে তাঁকে মঙ্গলবার নোটিস পাঠানো হয়েছে কমিশনের তরফে।

কমিশন সূত্রের পাওয়া খবর, ১৯৫০ সালের ভারতীয় জনপ্রতিনিধিত্ব আইনের ১৭ নম্বর ধারায় ২৮ অক্টোবর কমিশনের তরফে প্রশান্তের জবাবদিহি চেয়ে চিঠি পাঠানো হয়েছে। অভিযোগ রোহতাস জেলার সাসারাম লোকসভা কেন্দ্রের অন্তর্গত করহগর বিধানসভা এবং দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় নাম রয়েছে তাঁর! দু’জায়গায় ভোটার তালিকায় নাম থাকা নির্বাচনী আইনের পরিপন্থী। প্রশান্তের জবাবদিহি চেয়ে চিঠিটি পাঠিয়েছেন করহগর বিধানসভার ভারপ্রাপ্ত নির্বাচনী আধিকারিক। ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের উল্লেখ করে তিনি জানতে চেয়েছেন, ভবানীপুরের ২১বি রানিশঙ্করী লেনের সেন্ট হেলেন স্কুলের বুথে ভোটার হিসেবে প্রশান্তের নাম নথিভুক্ত আছে কি না। সেই সঙ্গে করহগর বিধানসভা কেন্দ্রের যে বুথে প্রশান্তের নাম রয়েছে সেটির উল্লেখ রয়েছে চিঠিতে। রয়েছে, বিহারের ঠিকানার তার সচিত্র পরিচয়পত্রের নম্বরের উল্লেখও।উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা ভোটের সময় তৃণমূলের ভোটকুশলী হিসাবে কাজ করেছিলেন প্রশান্ত এবং তাঁর সংস্থা আইপ্যাক। পরবর্তী সময় নতুন দল গড়ে বিহারে রাজনৈতিক কার্যকলাপ শুরু করেন তিনি।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

পুর নিয়োগ দুর্নীতি; কলকাতার একাধিক প্রান্তে হানা ইডির

 ১২:২৮ PM     kolkata     No comments   

 

পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ফের তদন্তে কেন্দ্রের তদন্তকারী সংস্থা ইডি। মঙ্গলবার ভোর থেকে বেলেঘাটা-সহ কলকাতার বিভিন্ন প্রান্তে একযোগে তল্লাশি অভিযান শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বেলেঘাটার ৭৫ নম্বর হেমচন্দ্র নস্কর রোডের একটি বাড়িতে এদিন সকাল থেকে শুরু হয় তল্লাশি। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ৬ জন ইডি আধিকারিকের একটি দল তল্লাশি শুরু করে।

ইডি সূত্রে খবর, ওই বাড়িটি দুই ভাই বিশ্বজিৎ চৌধুরী এবং রণজিৎ চৌধুরীর। বিশ্বজিৎ দীর্ঘদিন ধরে কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত। অন্যদিকে, রিয়েল এস্টেট ও নির্মাণ সংস্থার ব্যবসা করেন রণজিৎ চৌধুরী। তবে, পুর-নিয়োগ দুর্নীতির সঙ্গে এই দুই ভাইয়ের যোগ কীভাবে, সেই বিষয়ে এখনও কোনও তথ্য দেওয়া হয়নি ইডির তরফে। পুর-নিয়োগ দুর্নীতি মামলায় বহু আগেই অয়ন শীল-সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। ইডি সূত্রে খবর, ধৃতদের জিজ্ঞাসাবাদের পর বেশ কয়েকটি নতুন নাম এই মামলায় সামনে এসেছে। সেই সূত্র ধরে নতুন করে তদন্তের জাল বিস্তার করেছে কেন্দ্রীয় সংস্থা। ইডি-র দাবি, পুর-নিয়োগ মামলার আর্থিক লেনদেন ও ঘুষের টাকার গতিপথ অনুসন্ধান করতেই এদিনের অভিযান।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

অবসর জল্পনায় ইতি! বিশ্বকাপে খেলা নিয়ে নয়া ঘোষণা মেসির

 ১২:০৮ PM     Sports     No comments   

মাসদেড়েক আগেই বলেছিলেন, বিশ্বকাপে খেলব কিনা জানি না। কিন্তু এবার তিনি জানালেন, মেগা টুর্নামেন্টে অবশ্যই খেলতে চান। তবে ফিটনেসের দিকে নজর রেখে। সেই লিওনেল মেসির মুখে এমন কথা শুনে বেশ খুশি ভক্তকুল। তাঁদের আশা, আগামী বছর বিশ্বকাপে খেতাব ধরে রাখার লড়াইয়ে অবশ্যই নামবেন তাঁদের প্রিয় তারকা। গত ৪ সেপ্টেম্বর বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নামে আর্জেন্টিনা।

ঘরের মাঠে জোড়া গোল করে দলকে ভেনেজুয়েলার বিরুদ্ধে জেতান মেসি। ওই ম্যাচ দেখতে স্টেডিয়াম পুরো ভরে গিয়েছিল। বাবার খেলা দেখতে হাজির ছিল মেসির সন্তানরাও। মেসির পরিবারের সদস্যও হাজির ছিলেন ওই ম্যাচ দেখতে। খেলা শুরুর আগেই মেসিকে কাঁদতে দেখা যায়। ম্যাচ শেষে বিশ্বজয়ী আর্জেন্টাইন মহাতারকা সাফ জানিয়ে দেন, "বয়সের কথা মাথায় রাখলে যুক্তি বলে, আমি আগামী বছর বিশ্বকাপে খেলতে পারব না। তবে আমি প্রত্যেকটা ম্যাচ ধরে এগোতে চাই।"
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

এসআইআর চালু বাংলা-সহ ১২ রাজ্যে; ঘোষণা করল নির্বাচন কমিশন

 ৬:২১ PM     kolkata     No comments   

দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করে এসআইআর বা ভোটার তালিকায় নিবিড় সংশোধী ঘোষণা করল নির্বাচন কমিশন। এসআইআর ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫ থেকে পশ্চিমবঙ্গ-সহ ১২ রাজ্যে একসঙ্গে এসআইআর শুরু হতে চলেছে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, গোয়া, গুজরাত, কেরল, লাক্ষাদীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরি, আন্দামান নিকোবরে শুরু হচ্ছে এসআইআর।

বুথ লেভেল অফিসাররা (বিএলও) বাড়ি বাড়ি ফর্ম নিয়ে যাবেন বলে কমিশন সূত্রে খবর। প্রথমেই দিল্লি থেকে এনুমারেশন ফর্মের সফ্টকপি নির্বাচনী নিবন্ধন আধিকারিকদের (ইআরও) পোর্টালে পাঠিয়ে দেবে কমিশন। তার পরে সেগুলি পাঠানো হবে ছাপার জন্য। এক জন ভোটারের জন্য দুটো করে এনুমারেশন ফর্ম ছাপবে কমিশন। এখন বাংলার ভোটার সংখ্যা প্রায় ৭.৬৫ কোটি। অর্থাৎ, তার দ্বিগুণ ফর্ম ছাপা হবে। ওই ফর্মগুলি প্রত্যেক ভোটারের বাড়িতে পোঁছে দেবেন বিএলও-রা। ফর্মের বাকি অংশ পূরণ করে উপযুক্ত নথি-সহ জমা দিতে হবে। একটি ফর্ম সংশ্লিষ্ট ভোটারের কাছে থাকবে। অন্যটি বিএলও নিয়ে যাবেন।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

SIR চালুর আগে রাজ্য প্রশাসনে রদবদল; ১০ জেলাশাসকে বদলি করল নবান্ন

 ৪:০৬ PM     kolkata     No comments   


আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্য প্রশাসনে বড়সড় ঝাঁকুনি দিলেন মুখ্যমন্ত্রী অথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পর্যায়ে কলকাতা পুরসভার কমিশনার-সহ রাজ্যের একঝাঁক জেলার জেলাশাসক বদল করা হল। এমনকি কয়েকটি জেলার অতিরিক্ত জেলাশাসকদেরও বদলি করা হয়েছে। সোমবার প্রশাসনিক সংস্কার ও কর্মিবিনিয়োগ দফতরের তরফে মোট চারটি বিজ্ঞপ্তি জারি করে ৬৪ জন আমলার বদলির কথা জানানো হয়েছে। নবান্ন সূত্রে খবর, এই বদলি নির্ধারিতই ছিল, শুধুমাত্র উৎসবের কারণে তা কার্যকর করা হয়নি। কিন্তু শারদোৎসব এবং দীপাবলির মতো বড় উৎসব কেটে যেতেই রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিক পদে রদবদল ঘটানো হল। যদিও কালীপুজো ও ভাইফোঁটা উপলক্ষে প্রশাসনে ১৯ অক্টোবর থেকে যে ছুটির পর্ব শুরু হয়েছে, তা এখনও শেষ হয়নি। সোম এবং মঙ্গলবার ছটপুজোর জন্য ছুটি দিয়েছে রাজ্য। কিন্তু এমন ছুটির আবহেই শীর্ষ আধিকারিকদের নতুন দায়িত্বে পাঠানোর ফরমান জারি করা হয়েছে।

এই বদলি প্রসঙ্গে প্রশাসনের একাংশের ব্যাখ্যা, সোমবার থেকেই পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গেলে রাজ্য প্রশাসনে যে কোনও ধরনের বদলিতে জাতীয় নির্বাচন কমিশনের মতামত থাকবে। বা কোনও বদলি করার ক্ষেত্রে রাজ্য সরকারের সঙ্গে নির্বাচন কমিশনেরও ভূমিকা থাকবে। তাই প্রশাসনের ওই অংশের মত, এসআইআর শুরু হওয়ার আগেই রাজ্য প্রশাসনে এক বড়সড় ধাক্কা দিল রাজ্য সরকার।

 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates