এসএসসি-র একাদশ-দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ!
এসআইআর চ্যালেঞ্জ করে স্ট্যালিনের দলের আবেদন গ্রহণ করল সুপ্রিম কোর্ট!
বিতর্কটা ছিল প্রথম থেকেই। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তামিলনাড়ুর শাসকদল ডিএমকে। শুক্রবার শীর্ষ আদালত সেই আবেদন গ্রহণ করে জানিয়েছে ১১ নভেম্বর মামলার পরবর্তী শুনানি হবে। ডিএমকের আইনজীবী বিবেক সিংহ শুক্রবার প্রধান বিচারপতি বিআর গবই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চে আবেদনের জরুরি শুনানির আবেদন করছিলেন।
আগামী বছর ভারত সফরে আসার ইঙ্গিত ট্রাম্পের!
আগামী বছর ভারত সফরে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজেই এই কথা জানিয়েছেন। ের পাশাপাশি ট্রাম্প জানিয়েছেন, নয়াদিল্লির সঙ্গে আলোচনা ভালো চলছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা এবং ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা কীভাবে এগিয়ে চলেছে এই প্রশ্নের জবাবে ওভাল অফিসে ট্রাম্প বলেন, "দারুণ, ভালো আলোচনা চলছে।" ট্রাম্প এও দাবি করেছেন, ভারত মূলত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে। তিনি বলেন, "নরেন্দ্র মোদি আমার একজন বন্ধু। আমাদের মধ্যে কথা চলছে। তিনি চাইছেন আমি ভারতে যাই।
দ্রুত শুরু করতে হবে ১০০ দিনের কাজ; কেন্দ্রকে কড়া নির্দেশ হাই কোর্টের
বাংলায় দ্রুত একশো দিনের কাজ শুরুর নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। এমন কড়া নির্দেশ হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের। বকেয়া টাকা নিয়ে হলফনামা আদানপ্রদান জন্য একমাস সময় দিয়েছে আদালত। এরপরই আদালত মোদি সরকারের অবস্থান বদল। কাজ শুরু করতে কোনও আপত্তি নেই বলে জানিয়েছেন কেন্দ্রের আইনজীবী।
হাসপাতাল, স্কুল, রেল স্টেশন থেকে সরাতে হবে পথকুকুর: সুপ্রিম কোর্ট
পথকুকুর নিয়ে ফের গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার শীর্ষ আদালত জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাস স্ট্যান্ড, রেল স্টেশন, খেলার মাঠের মতো জায়গাগুলি একেবারে পথকুকুরমুক্ত করতে হবে।






