বিহার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে মোদি-নীতীশের এনডিএ-জোট! এবার সরকার গঠনের পালা। সূত্রের খবর, সম্ভবত আগামী ২০ নভেম্বর বিহারের গান্ধি ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বিহারের নবনির্বাচিত এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান।
সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
হাসপাতাল থেকে ছড়া পেলেন শুভমান!
হাসপাতাল থেকে ছাড়া পেলেন শুভমান গিল। এই খবরে স্বস্তি ফিরল ভারতীয় শিবিরে। ইডেনে দ্বিতীয় দিনের শেষে ইডেন থেকে অ্যাম্বুল্যান্সে করে উডল্যান্ডস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল শুভমান গিলকে।
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
ইডেনের ঘূর্ণি পিচে দাপট জাডেজা-কুলদীপদের;৬৩ রানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয়েছিল মাত্র ১৫৯ রানে, জবাবে ব্যাট করতে নেমে বড় রান করতে পারল না ভারতও। দ্বিতীয় দিনের মাঝামাঝি সময়ে মাত্র ১৮৯ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস। দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে সময় নিয়ে, ধৈর্য ধরেও ক্রিজে টিকে থাকতে পারেননি ভারতীয় ব্যাটাররা। এদিন ওয়াশিংটন সুন্দর ২৯ রানে আউট হন। তারপরে কেএল রাহুল ৩৯ রানে আউট হতেই নিয়মিত ব্যাবধানে উইকেট হারাতে থাকে ভারত।
ফল ঘোষণার পরই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু প্রশান্ত কিশোরের প্রার্থীর!
বিহারে ভরাডুবি হয়েছে প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টির। সবকটি আসনে প্রার্থী দিলেও ২৪৩ আসনের বিধানসভায় একটিও জোটেনি তাঁর কপালে। আর সেই হারের হতাশা থেকেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল তরারি কেন্দ্রের প্রার্থী চন্দ্রশেখর সিংয়ের।
রাজনীতি ছাড়লেন, পরিবারকেও পরিত্যাগ লালু কন্যা রোহিনীর!
বিহারের নির্বাচনে আরজেডি-র বিপর্যয়ের পরের দিনই লালুপ্রসাদ যাদবের পরিবারের অভ্যন্তরীণ বিবাদ সামনে চলে এল। লালুপ্রসাদের রোহিনি আচার্য বিবৃতি দিয়ে রাজনীতি ছাড়ার কথা জানালেন। শুধু তাই নয়, নিজের বাপের বাড়ির পরিবারকেও পরিত্যাগ করার কথা জানিয়েছেন তিনি।
১০০ দিনের বকেয়া দেওয়া নিয়ে নয়া সিদ্ধান্ত কেন্দ্রের!
আগেই নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু সেই নির্দেশের পরেও একশো দিনের কাজ শুরু হওয়া ও এই বাবদ বকেয়া অর্থ পাওয়া নিয়ে সংশয়েই রাজ্য। সূত্রের খবর, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক নতুন করে একমাসের মধ্যে ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ চাওয়ায় নবান্ন মনে করছে, টালবাহানা করে একদিকে বকেয়া টাকা আটকে রাখা এবং
শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
স্ত্রীর মৃত্যুর পরেই ফের বিয়ের পিঁড়িতে জন বার্লা!
ফের সাত পাঁকে বাধা পড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা। গত ২৩ এপ্রিল তাঁর প্রথম স্ত্রী মহিমা বার্লার মৃত্যু হয়। তার সাত মাসের মাথায় ফের বিয়ের পিঁড়িতে জন বার্লা।






