Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

জেলেই খুন ইমরান খান? বাড়ছে গুঞ্জন

 ৬:৩১ PM     International     No comments   

দু'বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি তিনি। এই মুহূর্তে রয়েছেন রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেলে। হঠাৎই সোশাল মিডিয়ায় টপ ট্রেন্ড পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। গুঞ্জন জেলেই খুন করা হয়েছে তাঁকে! যদিও এখনও পর্যন্ত কোনও নির্ভরযোগ্য সংবাদ এজেন্সি বা সূত্র এই খবরকে মান্যতা দেয়নি। 'আফগান টাইমস' নামের এক এক্স হ্যান্ডলে প্রথম ইমরানের মৃত্যু সংক্রান্ত দাবি করা হয়। পরে আরও কোনও কোনও সূত্র থেকে এই গুঞ্জন জোরালো হতে থাকে।

কিন্তু কীসের ভিত্তিতে এমন দাবি? জানা যাচ্ছে, ইমরানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে তাঁর পরিবারকে। এবং আলাদা সেলে রাখা হয়েছে তাঁকে, অন্য বন্দিদের সঙ্গে নয়। গত সপ্তাহে ইমরান খানের সঙ্গে সাপ্তাহিক সাক্ষাৎ করতে আসেন তাঁর বোনেরা। সেই সময়ে তাঁদের সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। এরপরই প্রাক্তন প্রধানমন্ত্রীর তিন বোন আলেমা, উজমা এবং নওরিন খান জেলের বাইরেই ১০ ঘন্টা ধরে অবস্থান ধর্মঘট করেন। এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এমনকী তাঁদের মারধরও করা হয় বলে দাবি। আর এরপর থেকেই গুঞ্জন বেড়েছে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

SSC নিয়োগ সংক্রান্ত সব মামলাই এবার থেকে হাইকোর্টে! বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

 ৫:৩০ PM     kolkata     No comments   

 

এসএসসি নিয়োগ সংক্রান্ত সব মামলা কলকাতা হাই কোর্টে পাঠাল সুপ্রিম কোর্ট। বুধবার এই নির্দেশ দিয়েছে বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক আরাধের ডিভিশন বেঞ্চ। এর ফলে অযোগ্য, বিশেষ চাহিদাসম্পন্ন প্রার্থী, অতিরিক্ত ১০ নম্বর দেওয়া নিয়ে মামলা ও আরও যা ?যা মামলা রয়েছে, তা শুনবে কলকাতা হাই কোর্ট। এর সঙ্গে শীর্ষ আদালত ফের বলল, কোনও ভাবেই অযোগ্যদের নিয়োগ করা যাবে না।

এসএসসি শিক্ষক নিয়োগের একাদশ-দ্বাদশ পরীক্ষার ফল প্রকাশের পর একাধিক মামলা হয় কলকাতা হাই কোর্ট ও সুপ্রিম কোর্টে। অযোগ্য, বিশেষ চাহিদাসম্পন্ন প্রার্থীর ইন্টারভিউতে ডাক পাওয়া নিয়ে প্রশ্ন ওঠে। সেই বিষয়ে এদিন সুপ্রিম কোর্ট সাফ জানিয়েছে, কোনও অযোগ্য প্রার্থীকে নিয়োগ করা যাবে না। পাশাপাশি এসএসসিকে ফের অযোগ্যদের তালিকা জনসমক্ষে আনার কথা বলেছে শীর্ষ আদালত। শুধু নাম পরিচয় নয়, সেখানে সমস্ত তথ্য থাকতে হবে বলে জানিয়েছেন দুই বিচারপতি। অভিজ্ঞতার নিরিখে চাকরিপ্রার্থীদের অতিরিক্ত ১০ নম্বর দেওয়া নিয়েও প্রশ্ন ওঠে। শীর্ষ আদালত জানায়, হাই কোর্ট মামলা শুনবে। নতুন চাকরিপ্রার্থীদের পরীক্ষা দেওয়া নিয়েও সওয়াল-জবাব হয় সুপ্রিম কোর্ট। সব শোনার পর সমস্ত মামলা কলকাতা হাই কোর্টে পাঠিয়ে দেয় সুপ্রিম কোর্ট।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

পার্থ চট্টোপাধ্যায়ের জামিন বাতিল করে দেওয়ার হুঁশিয়ারি!

 ১২:৩৬ PM     kolkata     No comments   

বুধবারও ব্যাঙ্কশাল আদালতে সশরীরে হাজিরা দিলেন না পার্থ চট্টোপাধ্যায়। হাজিরা না দেওয়ায় পার্থ চট্টোপাধ্যায়, শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জামিন বাতিল করার হুঁশিয়ারিও দেন বিচারক। অপরদিকে, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পাসপোর্ট আজ আলাদলতে সারেন্ডার করেন তাঁর আইনজীবী। এদিন, যাঁরা কোর্টে আসেননি তাঁদের ভৎসনা করেন বিচারক। তিনি বলেন, "পচা শামুকে যেন পা না কাটে।

কারণ, যাঁরা উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন তাঁদের সশরীরে আসতেই হবে। না হলে জামিন বাতিল হয়ে যেতে পারে।"গত ১১ নভেম্বর জামিন পান শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শারীরিক অসুস্থতার কারণে গত কয়েক মাস ধরেই বাইপাসের ধারের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখান থেকেই যান নাকতলার বাড়িতে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

কপ্টার-কাণ্ডে মমতাকে কটাক্ষ শুভেন্দুর!

 ১২:৪৯ AM     kolkata     No comments   


লাইসেন্স সংক্রান্ত সমস্যার কারণে মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বনগাঁর কর্মসূচিতে যাওয়ার জন্য হেলিকপ্টার ব্যবহার করতে পারেননি মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের সাঁইথিয়ায় বিজেপির কর্মসূচিতে যোগ দিতে এসে এই নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, লাইসেন্সের জন্য টাকা না-দেওয়ার কারণেই এদিন মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে চড়তে পারেননি।

একই সঙ্গে মুখ্যমন্ত্রীকে 'রেজিস্টার্ড জোকার' বলেও কটাক্ষ করেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা। এদিন বীরভূমের সাঁইথিয়ায় 'পরিবর্তন সংকল্প যাত্রা' করে বিজেপি। সেখানে যোগ দেন শুভেন্দু অধিকারী। পরে তিনি একটি পথসভা করেন৷ সেই সভার মঞ্চ থেকে এদিন মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার বিভ্রাটের প্রসঙ্গ তোলেন। বিরোধী দলনেতা বলেন, "আরে আপনার হেলিকপ্টারের লাইসেন্স নেই। কে আটকেছে? আমি। দেখিয়ে দেব কাগজ। আপনি টাকা দেননি। হেলিকপ্টার কোম্পানির সঙ্গে আপনার চুক্তি রিনিউয়াল করেননি। তাই আজকে হেলিকপ্টারে আপনি চড়তে পারেননি।"
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

বারাসত মেডিক্যালের মর্গে চোখ চুরি; বিক্ষোভে আটকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়

 ১১:৫৭ PM     kolkata     No comments   

বারাসত মর্গে মৃতের চোখ চুরির অভিযোগে বিক্ষোভ। তাতে আটকে যায় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়। সেখানে মৃতের পরিজনদের সঙ্গে কথা বলে মৃতের পরিবারের একজনকে চাকরি দেওয়ার পাশাপাশি আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি অপরাধ প্রমাণিত হলে অভিযুক্তদের কঠোর শাস্তির কথা বলেছেন মমতা। মৃতের নাম প্রীতম ঘোষ।

বয়স ৩৫ বছর। তিনি কাজীপাড়া কাজীপাড়ার নেতাজিনগরের বাসিন্দা। তিনি এলাকারই একটি দোকানে কাজ করতেন। সময় পেলে অনলাইন বুকিং বাইক চালাতেন। সোমবার খুব ভোরে কাজীপাড়া রেলগেট সংলগ্ন যশোররোডে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ছোট মালবাহী গাড়ি তাকে ধাক্কা মারে। মাথায় গুরুতর আঘাত রক্তাক্ত অবস্থায় দেহ উদ্ধার করে বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এরপর ময়নাতদন্তের জন্য মৃতদেহ বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়। এদিন দুপুরের পর মৃতের পরিবার সৎকারের জন্য মৃতদেহ নিতে মর্গে এসেছিল। অভিযোগ, তখনই তাঁরা দেখে চোখে দেওয়া তুলসী পাতা। এতেই সন্দেহ হলে তুলসী পাতা সরাতেই দেখা যায় একটি চোখ নেই। তখনই ক্ষোভে ফেটে পড়ে পরিবার।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

প্রয়াত কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র!

 ৬:০৮ PM     India     No comments   

 


বলিউডে বিরাট দুঃসংবাদ। প্রয়াত হলেন বলিউডের 'হি-ম্যান'। টিনসেল টাউনে নেমে এল গভীর শোকের ছায়া। বেশ কয়েকদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন বলিউড অভিনেতা ধর্মেন্দ্র। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িও ফিরে আসেন বীরু। আজ সোমবার, ২৪ নভেম্বর নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। কোনওভাবেই আর শেষরক্ষা হল না, কোটি কোটি ভক্তদের কাঁদিয়ে চলে গেলেন সকলের প্রিয় 'শোলে'র বীরু। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন ধর্মেন্দ্র।

কিছুদিন আগে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এর আগেও একাধিকবার ব্রিচ ক্যান্ডি হাসপাতালে দেখা গিয়েছিল অভিনেতাকে। ৮৯ বছর বয়সী এই অভিনেতার শারীরিক অবস্থা বেশ গুরুতর ছিল দীর্ঘদিন ধরেই। চিকিৎসকদের তত্ত্বাবধানে বাড়িতেই ছিলেন অভিনেতা। তাঁর মৃত্যুর গুজবও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। কিন্তু এবার সমস্ত গুজবকে সত্যি করেই না ফেরার দেশে চলে গেলেন বলিউড অভিনেতা। ধর্মেন্দ্রর মৃত্যুতে শোকস্তব্ধ ফিল্ম ইন্ডাস্ট্রি।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

পেশোয়ারে পাক আধা সামরিক বাহিনীর দপ্তরে হামলা বন্দুকবাজদের!

 ১২:২৫ PM     International     No comments   

পেশোয়ারে পাকিস্তানে আধা সামরিক বাহিনীর সদর দপ্তরে হামলা বন্দুকবাজের। আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত তিন জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স পাকিস্তান পুলিশের সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, সোমবার সকালে পাকিস্তানের পেশোয়ারে আধা সামরিক বাহিনীর দপ্তরে হামলা চালায় দুই বন্দুকবাজ। আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায় তারা।

বিস্ফোরণের জেরে অন্তত তিন জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এখনও অবধি। পাক পুলিশের এক কর্তা নাম প্রকাশ না করার শর্তে সংবাদসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, 'প্রথম আত্মঘাতী বোমারু (সুইসাইড বম্বার) আধা সামরিক বাহিনীর মূল ফটকে প্রথম বিস্ফোরণ ঘটায়। অপর জন সেই সুযোগে দপ্তরের ভিতর ঢুকে পড়ে।' ওই আধিকারিক আরও জানিয়েছেন, ঘটনার পরেই গোটা এলাকা ঘিরে ফেলেছে পাক সেনা এবং পুলিশ। খুব সাবধানে পরিস্থিতির মোকাবিলা করা হচ্ছে। পাক প্রশাসনের আশঙ্কা, আধা সামরিক বাহিনীর দপ্তরের ভিতর বেশ কয়েক জন জঙ্গি ঢুকে পড়েছে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates