জেলমুক্তির পর নিজের হারানো ভাবমূর্তি উদ্ধারে সচেষ্ট হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী! সদ্য অস্ত্রোপচার হওয়া তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে ফোন করে পার্থ চট্টোপাধ্যায়ের আবেগঘন বার্তা সেই জল্পনাকেই উস্কে দিল। সূত্রের খবর, দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের শারীরিক অবস্থার খোঁজ নিতে ফোন করেছিলেন পার্থবাবু। কিন্তু সেই ফোনালাপ কেবল সৌজন্য বিনিময়েই সীমাবদ্ধ থাকেনি।
শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
২০২৫ সালের এসএসসি পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হাইকোর্টের!
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় 'যোগ্য'দের বাদ পড়া নিয়ে এবার সরব কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে ২০১৬ সালের পরীক্ষার্থীদের অনেকের বাদ পড়া নিয়েও এসএসসি'র সমালোচনা করল আদালত। ২০১৬ যোগ্যদের কীভাবে কমিশন নিয়োগে উপযোগী (অ্যাকোমোডেট) করবে?এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় এমনভাবে এলিজিবিলিটি স্কোর, চাকরির বয়স নির্ধারণ করেছে কিছু পরীক্ষার্থী নিয়োগ প্রক্রিয়া থেকেই ছিটকে যাচ্ছে? মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার।
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
লজ্জার চুনকামের পরেও গম্ভীরের পাশে বোর্ড!
গৌতম গম্ভীর কি এর পরও ভারতীয় দলের কোচ থাকবেন? এটিই এখন দেশের ক্রিকেটপ্রেমীদের কাছে বড় প্রশ্ন। তাঁর কোচিংয়ে দেশের মাটিতে দু'টি টেস্ট সিরিজ়ে চুনকাম হয়েছে ভারত। তার পরেও ভারতীয় ক্রিকেট বোর্ডকে পাশে পাচ্ছেন গৌতম গম্ভীর। বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া জানিয়ে দিয়েছেন, এখনই গম্ভীরকে নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে চান না তাঁরা।
টোটো রেজিস্ট্রেশনের সময়সীমায় বড় ছাড় রাজ্যের!
বাংলার রাস্তায় চলাফেরা করা লাখো লাখো টোটোচালকের জন্য ভাল খবর। টোটোর নিবন্ধীকরণের সময়সীমা আরও এক মাস বাড়িয়ে দিল পরিবহণ দফতর। মূলত বিভিন্ন টোটোচালক সংগঠন এবং সংশ্লিষ্ট মহলের আবেদনের ভিত্তিতেই এই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
অযোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ SSC-র!
অবশেষে ২০১৬ সালের শিক্ষক নিয়োগে অযোগ্য শিক্ষকদের নাম প্রকাশ করল এসএসসি। নবম-দশম এবং একাদশ-দ্বাদশের অযোগ্য শিক্ষকদের পূর্ণাঙ্গ তালিকা সামনে আনল কমিশন। ১৮০৬ জনের নাম প্রকাশ করল তারা। ৫৪ পাতার সেই তালিকায় অযোগ্য প্রার্থীর নাম, রোল নম্বর, বিষয় (যে বিষয়ে তিনি শিক্ষকতা করতেন), বাবার নাম, প্রার্থীর জন্ম সাল সামনে এনেছে কমিশন।
'পরীক্ষার কী হবে কেউ জানে না, আর আপনি নথি যাচাই নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন';SSC-র পরীক্ষা নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
নতুনদের সঙ্গে পুরনোদের পরীক্ষায় বসানো নিয়ে বুধবার প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট। আর এবার এসএসসির নতুন নিয়োগ পরীক্ষা নিয়েও কি সংশয় হাইকোর্টের? এই পরীক্ষার ভবিষ্যত কী কেউ জানে না। তাই নথি যাচাই নিয়ে এত ব্যস্ততা কীসের?
ধর্ষণের অভিযোগ; আত্মঘাতী পূজারার শ্যালক
ঘোর দুঃসংবাদ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার চেতেশ্বর পূজারার পরিবারে। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন প্রাক্তন ক্রিকেটারের শ্যালক জিত পাবরি। তাঁর পরিবারের সূত্রে এমন খবর পাওয়া গিয়েছে। বুধবার সকালে জিতের মৃত্যু সংবাদ আসে। তখনও পূজারা ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে ধারাভাষ্য দিচ্ছেন। জিতের আত্মহত্যার নেপথ্যে একটি ধর্ষণের অভিযোগ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। স্থানীয় সূত্রের খবর, বুধবার সকালে রাজকোটে নিজের বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। প্রতিবেশীরা শব্দ শুনে তড়ঘড়ি জিতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।






