Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

'আমি চুরি করিনি'! কুণালকে ফোন পার্থর

 ৬:১৪ PM     kolkata     No comments   


জেলমুক্তির পর নিজের হারানো ভাবমূর্তি উদ্ধারে সচেষ্ট হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী! সদ্য অস্ত্রোপচার হওয়া তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে ফোন করে পার্থ চট্টোপাধ্যায়ের আবেগঘন বার্তা সেই জল্পনাকেই উস্কে দিল। সূত্রের খবর, দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের শারীরিক অবস্থার খোঁজ নিতে ফোন করেছিলেন পার্থবাবু। কিন্তু সেই ফোনালাপ কেবল সৌজন্য বিনিময়েই সীমাবদ্ধ থাকেনি।

সেখানেই আক্ষেপের সুরে প্রাক্তন মন্ত্রীকে বলতে শোনা যায়,"আমি এতটা খারাপ নই।"এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় ফোনে নিজেকে নির্দোষ দাবি করে বলেন, "বিশ্বাস করো, আমি চুরি করিনি। আমাকে সবাই ভুল বুঝছে।" যদিও এই ফোন প্রসঙ্গে কুণাল ঘোষ জানিয়েছেন, এটি নিতান্তই ব্যক্তিগত কথোপকথন ছিল। তাঁর অসুস্থতার খবর পেয়েই পার্থবাবু ফোন করেছিলেন এবং কথা বলতে গিয়ে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

২০২৫ সালের এসএসসি পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হাইকোর্টের!

 ৪:৪০ PM     kolkata     No comments   

 

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় 'যোগ্য'দের বাদ পড়া নিয়ে এবার সরব কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে ২০১৬ সালের পরীক্ষার্থীদের অনেকের বাদ পড়া নিয়েও এসএসসি'র সমালোচনা করল আদালত। ২০১৬ যোগ্যদের কীভাবে কমিশন নিয়োগে উপযোগী (অ্যাকোমোডেট) করবে?এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় এমনভাবে এলিজিবিলিটি স্কোর, চাকরির বয়স নির্ধারণ করেছে কিছু পরীক্ষার্থী নিয়োগ প্রক্রিয়া থেকেই ছিটকে যাচ্ছে? মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার।

সুপ্রিম কোর্টের আদেশকে সামনে রেখে এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশকে মান্যতা দিয়েই নিয়োগ প্রক্রিয়া ২০২৫ তৈরি। আদালতে এমনই জানান অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। ২০২৫ সালের পরীক্ষায় অনেক আগের পরীক্ষার্থী বসতেই পারেনি। ফের মন্তব্য করেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি জানান, সুপ্রিম কোর্ট ডেডলাইন দিয়েছে, তা হাইকোর্ট পরিবর্তন করতে পারে না। ২০২৫-এর এসএসসি বিধি হতে পারে খারাপ। তা হলেও ২০১৬ সালের বিধি পুনরজ্জীবন পেয়ে যায় না। ২০২৫ বিধি বাতিল হয়ে গেলেও ২০১৬, ২০১৯ নিয়োগ পুনরজ্জীবন পায় না। এমনই জানান অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

লজ্জার চুনকামের পরেও গম্ভীরের পাশে বোর্ড!

 ৭:১৬ PM     Sports     No comments   


গৌতম গম্ভীর কি এর পরও ভারতীয় দলের কোচ থাকবেন? এটিই এখন দেশের ক্রিকেটপ্রেমীদের কাছে বড় প্রশ্ন। তাঁর কোচিংয়ে দেশের মাটিতে দু'টি টেস্ট সিরিজ়ে চুনকাম হয়েছে ভারত। তার পরেও ভারতীয় ক্রিকেট বোর্ডকে পাশে পাচ্ছেন গৌতম গম্ভীর। বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া জানিয়ে দিয়েছেন, এখনই গম্ভীরকে নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে চান না তাঁরা।

দক্ষিণ আফ্রিকার কাছে ভারত চুনকাম হওয়ার পর 'টাইমস অফ ইন্ডিয়া'কে শইকীয়া বলেন, "বিসিসিআই তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেয় না। আমরা আমাদের দীর্ঘকালীন পরিকল্পনা অনুযায়ীই চলব। হার-জিত খেলার অঙ্গ। কয়েকটা ম্যাচ দেখে কিছু বদল করতে চাই না। যদি সত্যিই বদলের দরকার পড়ে, তা হলে সেটা নির্দিষ্ট সময়ের পরেই নেব।" আপাতত ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ পর্যন্ত ভারতের কোচের দায়িত্ব রয়েছে গম্ভীরের হাতে। নির্দিষ্ট সময় বলতে হয়তো সেটাই বোঝাতে চেয়েছেন শইকীয়া।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

টোটো রেজিস্ট্রেশনের সময়সীমায় বড় ছাড় রাজ্যের!

 ৭:০২ PM     kolkata     No comments   

 


বাংলার রাস্তায় চলাফেরা করা লাখো লাখো টোটোচালকের জন্য ভাল খবর। টোটোর নিবন্ধীকরণের সময়সীমা আরও এক মাস বাড়িয়ে দিল পরিবহণ দফতর। মূলত বিভিন্ন টোটোচালক সংগঠন এবং সংশ্লিষ্ট মহলের আবেদনের ভিত্তিতেই এই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

বুধবার পরিবহণসচিব সৌমিত্র মোহন একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, টোটো বা ই-রিকশা নিবন্ধীকরণের শেষ তারিখ ৩০ নভেম্বর থেকে বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর করা হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা অনুরোধ এবং এখনও পর্যন্ত নিবন্ধীকরণের ধীরগতির কথা বিবেচনা করেই এই পদক্ষেপ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের পেছনে অন্যতম প্রধান কারণ হল টোটোর বিপুল সংখ্যা। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যজুড়ে আনুমানিক ১০ লক্ষেরও বেশি টোটো চলাচল করে। কিন্তু সেই তুলনায় এখনও পর্যন্ত নাম নথিভুক্ত করার হার অত্যন্ত নগণ্য। সেই কারণে এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

অযোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ SSC-র!

 ৫:৪৪ PM     kolkata     No comments   

 


অবশেষে ২০১৬ সালের শিক্ষক নিয়োগে অযোগ্য শিক্ষকদের নাম প্রকাশ করল এসএসসি। নবম-দশম এবং একাদশ-দ্বাদশের অযোগ্য শিক্ষকদের পূর্ণাঙ্গ তালিকা সামনে আনল কমিশন। ১৮০৬ জনের নাম প্রকাশ করল তারা। ৫৪ পাতার সেই তালিকায় অযোগ্য প্রার্থীর নাম, রোল নম্বর, বিষয় (যে বিষয়ে তিনি শিক্ষকতা করতেন), বাবার নাম, প্রার্থীর জন্ম সাল সামনে এনেছে কমিশন।

২০১৬ সালের নিয়োগ দুর্নীতিতে গোটা প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্ট। মামলার শুনানির সময় অযোগ্য প্রার্থীদের একটি তালিকা আদালতে জমা দিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। কিন্তু বাকি সকলেই যে যোগ্য তা হলফ করে বলেনি কমিশন। শীর্ষ আদালত পর্যবেক্ষণে জানায় যোগ্য-অযোগ্য প্রার্থীদের আলাদা করতে না পারায় গোটা প্যানেল বাতিল করা হয়। চাকরি যায় প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মীর।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

'পরীক্ষার কী হবে কেউ জানে না, আর আপনি নথি যাচাই নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন';SSC-র পরীক্ষা নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির

 ১২:২৫ PM     kolkata     No comments   

নতুনদের সঙ্গে পুরনোদের পরীক্ষায় বসানো নিয়ে বুধবার প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট। আর এবার এসএসসির নতুন নিয়োগ পরীক্ষা নিয়েও কি সংশয় হাইকোর্টের? এই পরীক্ষার ভবিষ্যত কী কেউ জানে না। তাই নথি যাচাই নিয়ে এত ব্যস্ততা কীসের?

তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার। বুধবার এসএসসি সংক্রান্ত সব মামলাই কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই রকমই একটি মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হন এক আইনজীবী। আগামিকাল অর্থাৎ শুক্রবারই মামলাটির শুনানির জন্য প্রার্থনা করে বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করেন ওই আইনজীবী। তিনি বারবার বলতে থাকেন,আগামী ১৮ নভেম্বর থেকে নথি যাচাই শুরু হবে। ফলে শুক্রবার থেকেই যেন এসএসসি সংক্রান্ত অন্য মামলাগুলির সঙ্গে একত্রে শুনানি করা হয়। এরপরেই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন বিচারপতি। তিনি বলেন, "পরীক্ষার কী হবে কেউ জানেনা, আর আপনি নথি যাচাই নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন।"
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ধর্ষণের অভিযোগ; আত্মঘাতী পূজারার শ্যালক

 ১২:১৫ PM     India     No comments   

 


ঘোর দুঃসংবাদ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার চেতেশ্বর পূজারার পরিবারে। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন প্রাক্তন ক্রিকেটারের শ্যালক জিত পাবরি। তাঁর পরিবারের সূত্রে এমন খবর পাওয়া গিয়েছে। বুধবার সকালে জিতের মৃত্যু সংবাদ আসে। তখনও পূজারা ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে ধারাভাষ্য দিচ্ছেন। জিতের আত্মহত্যার নেপথ্যে একটি ধর্ষণের অভিযোগ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। স্থানীয় সূত্রের খবর, বুধবার সকালে রাজকোটে নিজের বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। প্রতিবেশীরা শব্দ শুনে তড়ঘড়ি জিতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ কোনও সুইসাইড নোট পায়নি। পরিবারের সদস্যরাও বিধ্বস্ত। সেভাবে তাঁদের সঙ্গেও কথা বলতে পারেননি মালব্যনগর থানার পুলিশ আধিকারিকরা। তবে আত্মহত্যার মামলা রুজু করে তদন্ত করা হচ্ছে। কেন আত্মহত্যা করলেন পূজারার শ্যালক? তদন্তে নেমে বিস্ফোরক তথ্য এসেছে পুলিশের কাছে। জানা গিয়েছে ঠিক এক বছর আগে ২০২৪ সালের ২৬ নভেম্বর জিত পাবরির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেন তাঁরই প্রাক্তন বাগদত্তা। অভিযোগ, বাগদান হওয়ার পর জিত তাঁর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে পাবারি বিনা কারণে বাগদান ভেঙে দেন। প্রাক্তন বাগদত্তা মারধরেরও অভিযোগ আনেন। এমনকী পুজারার নাম নিয়ে ওই মহিলাকে হুমকি দেওয়ারও অভিযোগ ওঠে বাগরির বিরুদ্ধে। সেই মামলায় আগাম জামিন পেলেও বেশ কিছুদিন ধরে অবসাদে ভুগছিলেন জিত। সেই আইনি জটিলতা এবং সম্মানহানির জেরে পুজারার শ্যালক আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ধারণা পুলিশের।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates