Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

তালিকায় মৃতদের নাম তুলতে চাপ; ফলতার শেষকথা জাহাঙ্গির খান; কে এই জাহাঙ্গির?

 ৮:০২ PM     kolkata     No comments   


এসআইআর-কে কেন্দ্র করে বহু জলঘোলা হয়েছে বঙ্গে। তার অন্যতম দক্ষিণ ২৪ পরগনার ফলতা। সেখান থেকে উঠেছে একের পর এক অভিযোগ। এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে জাহাঙ্গির খান। অভিযোগ উঠছে, বিএলও-দের চাপ দিয়ে ভোটার তালিকায় মৃতদের নাম তোলা হচ্ছে। তাতে উঠে এসেছে এলাকার দাপুটে তৃণমূল নেতা জাহাঙ্গির খানের নাম।

তাঁর বিরুদ্ধে এর আগে একাধিক বার সরব হতে দেখা গিয়েছে ২০২৪ সালে লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হওয়া অভিজিৎ দাস ওরফে ববিকে। তিনি নিজের সামাজিক মাধ্যমে বারবার জাহাঙ্গির খানের নাম উল্লেখ করে পোস্ট করেছেন। অতি সম্প্রতি তিনি পোস্ট করে অভিযোগ করেছেন, ফলতার বিডিও-কে চাপ দিয়ে জাহাঙ্গির মৃত ভোটারদের নাম তালিকায় তোলাচ্ছেন। এরপর সাংবাদিক বৈঠক করে রীতিমতো মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁকে এলাকায় এসে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দেন। এরপরই ফলতায় কমিশনের বিশেষ টিম। বারবারই জাহাঙ্গির খানের নাম উঠে আসছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কে এই জাহাঙ্গির খান? এলাকায় কান পাতলে শোনা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই জাহাঙ্গির তৃণমূল দলটা করে আসছেন। কিন্তু ২০২০ সাল থেকে তাঁর এলাকায় দাপট। সে বছর থেকে জাহাঙ্গিরই এলাকায় শেষ কথা হয়ে ওঠেন। তরুণ নেতা, তবে তাঁর কথায় এলাকার বর্ষীয়ান নেতারাও গণ্য করেন বলে জানা যাচ্ছে। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসায় নাম জড়ায় তাঁদের। ২০২১ সালের পর খুন, ধর্ষণ, লুঠ-সহ একাধিক অভিযোগ ওঠে। তবে পুলিশ সূত্রে খবর, অধিকাংশ অভিযোগে এফআইআর-ও হয়নি।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শচীনকে ছাপিয়ে গেলেন কোহলি!

 ৭:৩২ PM     Sports     No comments   



রেকর্ডের আরেক নাম বিরাট কোহলি। রাঁচিতে বিরাটের ব্যাট থেকে এল ৫২তম ওয়ানডে সেঞ্চুরি। ১০২ বলে সেঞ্চুরি করে নিজেকে ফের একবার চিনিয়ে দিলেন। শেষ পর্যন্ত ১৩৫ রানে আউট হলেও শচীন তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিয়েছেন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে মোট ১০০টি সেঞ্চুরি আছে শচীনের। তার মধ্যে টেস্টে করেছেন ৫১টি।

এতদিন পর্যন্ত ক্রিকেটের কোনও একটি ফরম্যাটে সবচেয়ে বেশি সেঞ্চুরির নজির ছিল মাস্টার ব্লাস্টারের নামে। সেই রেকর্ড ভেঙে দিলেন কোহলি। রাঁচিতে আন্তর্জাতিক ওয়ানডে’তে ৫২তম সেঞ্চুরি হাঁকালেন ‘কিং’। জানসেনের বলে চার মেরে ১০২ বলে সেঞ্চুরি পূরণ করলেন তিনি। মারেন ৫টি ছয় ও ৭টি চার। ২৮০ দিন পর সেঞ্চুরি করলেন কোহলি। চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরি করেছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে ৮৩তম সেঞ্চুরি হল তাঁর। শীর্ষে থাকা শচীনের থেকে এখন ১৭ ধাপ পিছনে তিনি।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

বঙ্গে লাল ফেরাতে 'বাংলা বাঁচাও যাত্রা'য় সিপিআই(এম)!

 ৫:১৮ PM     kolkata     No comments   

শূন্যের গেরো কাটিয়ে ঘুরে দাঁড়াতে 'বাংলা বাঁচাও যাত্রা'য় গ্রামবাংলা চষে বেড়ানোই প্রধান লক্ষ্য সিপিআই(এম)এর। পদযাত্রা, বাইক মিছিল, জেলার সংস্কৃতিকে তুলে ধরা- এসবের লক্ষ্য একটাই, জনসংযোগ ও দলের কর্মী-সমর্থকদের ছাব্বিশের ভোটের আগে চাঙ্গা করা। এর পাশাপাশি জানান দেওয়া পার্টির অস্তিত্ব। সেই লক্ষ্যেই স্থানীয় থেকে রাজ্যভিত্তিক বিভিন্ন ইস্যুকে সামনে রেখে শনিবার থেকে শুরু হল সিপিএমের 'বাংলা বাঁচাও যাত্রা'। কোচবিহারের তুফানগঞ্জ থেকে 'বাংলা বাঁচাও যাত্রা' পথে এগোচ্ছে সিপিআই(এম)।

১৭ ডিসেম্বর শেষ হবে উত্তর ২৪ পরগনার কামারহাটিতে। "বাংলার পুনর্জাগরনের জন্য বামপন্থার পুনরুত্থান দরকার। বাংলা বাঁচাও যাত্রা আসলে নতুন বাংলা গড়ার শপথ। এই যাত্রায় বিভিন্ন অংশের মানুষের সাথে কথা হবে। সেই সব মানুষের সমস্যার কথা জানা হবে। আমাদের লড়াইয়ের নতুন রসদ জোগাড় হবে এই যাত্রা থেকে।" তুফানগঞ্জে বললেন, সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বাংলা বাঁচাও যাত্রা শুরু সমাবেশে সিপিআই(এম) রাজ্য সম্পাদক আরও বলেন, "এর আগে কোচবিহার থেকে কলকাতা আমরা পদযাত্রা করেছি। প্রচারে ঝড় তোলার জন্য তুফানগঞ্জ থেকে এই যাত্রা আমরা শুরু করছি। গতকাল পঞ্চান্ন বর্মা আব্বাস উদ্দিনকে আমরা স্মরণ করেছি। অনেকে কটাক্ষ করে বলছে বাংলা কি মরে গিয়েছে? আমরা এই বাংলাকে তিল তিল করে গড়েছি। আজ বাংলার শিল্প, সংস্কৃতি, কৃষি ধ্বংসের মুখে। তাই তাকে বাঁচানোর জন্য আমরা পথে নেমেছি। আমাদের প্রথম দাবি ভোটাধিকার রক্ষা। নির্বাচন কমিশন সবার পূর্বপুরুষের তথ্য চাইছে। বিজেপি তৃণমূল বাংলাদেশী, রোহিঙ্গা নিয়ে বিভাজন শুরু করেছে। মানুষের মধ্যে ভয় তৈরি করেছে। আমরা মানুষকে সেই ভয় থেকে বাঁচাতে পথে নেমেছি।"
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ ২৬৯ 'অযোগ্য'!

 ১২:৫১ PM     kolkata     No comments   

 


এসএসসি নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হল ২৬৯ জন 'অযোগ্য'কে। বাদ দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন। অযোগ্যদের তালিকা প্রথম দফায় ৩০ অগাস্ট প্রকাশ করার পরেও নবম দশম ও একাদশ দ্বাদশ এর শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়ে রেখেছিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে এসএসসি ফের চিহ্নিত করা শুরু করে। সেই প্রক্রিয়া শুরু করার পর ২৬৯ জন 'অযোগ্য'কে তারা খুঁজে পায়, যারা এই নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষাও পর্যন্ত দিয়ে দিয়েছিলেন। এমনকি, ভেরিফিকেশন প্রক্রিয়া অংশ নিয়েছিলেন। স্কুল সার্ভিস কমিশনের তরফের নির্দেশিকা জারি করে তাদের বাতিল করা হল এবার।

অন্যদিকে, শারীরিক প্রতিবন্ধীদের ব্যাপারে নিজেদের সিদ্ধান্ত থেকে পিছিয়ে এল স্কুল সার্ভিস কমিশন। অযোগ্য থাকা সত্ত্বেও শারীরিক প্রতিবন্ধিরা সুযোগ পেতে পারে এই সিদ্ধান্তে অনড় ছিল এসএসসি। সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসে ২০১৬ এর নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্য শারীরিক প্রতিবন্ধীদেরও নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিল এসএসসি। ৮ জন শারীরিক প্রতিবন্ধীকে নিয়োগ প্রক্রিয়া থেকে বাতিল করে দেওয়া হল যারা অযোগ্য ছিলেন ২০১৬ এর নিয়োগ প্রক্রিয়ায়।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

সেমিস্টার সিস্টেমে ইচ্ছেমতো টাকা নয়! নয়া নির্দেশিকা

 ৮:৪৫ PM     kolkata     No comments   

 


সেমিস্টারের নামে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ। অনিয়মে রাশ টানতে স্কুলগুলিকে নির্দেশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবার থেকে একাদশ শ্রেণিতে সেমিস্টার সংক্রান্ত ফি নির্ধারণ করে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। একাদশ শ্রেণি থেকে সেমিস্টার পিছু কত টাকা নিতে পারবে স্কুলগুলি,তা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সংসদের তরফে। প্রত্যেকটি স্কুলের মধ্যে সমতা আনতেই এই নির্দেশ বলে জানানো হয়েছে।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রের খবর, এতদিন উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার পিছু ফি কত হবে, তার নির্দিষ্ট সীমা ছিল না। ফলে এক একটি স্কুল এক এক রকম টাকার অঙ্ক ধার্য করত বলে অভিযোগ উঠছিল। একাধিক অভিযোগ আসার পরেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের কড়া নির্দেশ দেওয়া হল স্কুলগুলিকে। জেলায় জেলায় স্কুলগুলিকেও একই নির্দেশ দেওয়া হয়েছে। সংসদ নির্দেশিত সেমিস্টার ফি-য়ের থেকে বেশি টাকা নেওয়া হলে স্কুলগুলির বিরুদ্ধে কড়া শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে সংসদ।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সোশাল মিডিয়ায় কদর্য ভাষায় হেনস্তা; পুলিশের দ্বারস্থ ডোনা

 ৭:২৮ PM     kolkata     No comments   

 


পুলিশের দ্বারস্থ নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। সোশাল মিডিয়ায় বডিশেমিংয়ের পাশাপাশি তাঁর উদ্দেশে মানহানিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী-র। ইতিমধ্যে তিনি ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন। ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নৃত্য পরিবেশন করেন ওডিশি শিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। তার পর থেকেই সোশাল মিডিয়ায় তাঁকে লক্ষ্য করে একের পর এক অশ্লীল ও মানহানিকর মন্তব্য করতে শুরু করে এক নির্দিষ্ট ফেসবুক পেজ। সেরকমই একাধিক 'কদর্য' মন্তব্য ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়।

এমনই অভিযোগ নিয়ে সরাসরি পুলিশের দ্বারস্থ হয়েছেন সৌরভ-পত্নী। পুলিশকে দেওয়া অভিযোগপত্রে শিল্পী উল্লেখ করেছেন, গত ৪৫ বছর ধরে ভারতীয় ধ্রুপদী নৃত্যচর্চার সঙ্গে যুক্ত তিনি। ছোটবেলা থেকেই দেশ-বিদেশের অসংখ্য মঞ্চে ওডিশি নৃত্য পরিবেশন করেছেন। আন্তর্জাতিক মহলেও তাঁর একটি পরিচিতি রয়েছে। ৩১ তম কলকাতা চলচ্চিত্র উৎসবে তিনি একটি বিশেষ নৃত্য পরিবেশন করেছিলেন। উৎসবের সেই মুহূর্তের কিছু ছবি পোস্ট করা হয়েছে এক ছদ্মনামধারী ফেসবুক পেজ থেকে। তার পরই শুরু হয় বিদ্বেষপূর্ণ মন্তব্য, কটাক্ষ, বডি শেমিং এবং কুরুচিকর ভাষার প্রয়োগ। কোনও শিল্পীর চেহারা, শারীরিক গঠন অথবা পোশাক নিয়ে এমন কদর্য আক্রমণকে 'সহ্যাতীত' বলে উল্লেখ করেন ডোনা। ডোনা গঙ্গোপাধ্যায় অভিযোগ দায়েরের সময় সেই আপত্তিকর পোস্টের স্ক্রিনশটও জমা দিয়েছেন বলে জানা গিয়েছে। এছাড়াও তিনি সন্দেহভাজন বলে মনে হওয়া একটি মোবাইল নম্বরও পুলিশের হাতে তুলে দিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ফেসবুক পেজটি নাম-পরিচয় গোপন রেখে পরিচালিত হলেও প্রযুক্তিগতভাবে সেটি চিহ্নিত করা সম্ভব হবে বলে বিশ্বাস তদন্তকারীদের।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

'জ্ঞানেশ কুমারের হাতে রক্ত লেগে আছে'; বিস্ফোরক অভিযোগ তৃণমূলের

 ৭:১৪ PM     kolkata     No comments   

এই নির্বাচন কমিশনের হাতে রক্ত লেগে আছে। কমিশনের সদর কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের উদ্দেশে এমন বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন। আজ, শুক্রবার সকালে তৃণমূলের ১০ সদস্যের সাংসদদের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করে । তাঁরা অভিযোগ করেন, এসআইআর আতঙ্কে রাজ্যে এখনও পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে। এমন সময় রাজ্যে আরও এক বিএলও'র মৃত্যু হয়েছে।

মৃতের পরিবারের অভিযোগ, অত্যধিক কাজের চাপ নিতে না-পেরে হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। হাতে সময় বেশি নেই। এদিকে এনুমারেশন ফর্ম ওয়েবসাইটে আপলোড করতে গিয়ে সার্ভারে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। পরিবারের দাবি, ৫৪ বছরের বুথ লেভেল অফিসার জাকির হোসেন প্রতিদিন অধিক পর্যন্ত কাজ করতেন। তাতেও এসআইআর-এর কাজ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় কাজের চাপে বিএলওদের মৃত্যুর ঘটনাও সামনে এসেছে। সম্প্রতি কৃষ্ণনগরের এক বিএলও আতঙ্কে নিজের জীবন শেষ করে দিয়েছেন। তিনি একটি নোটে এর জন্য কমিশনকে দায়ী করেছেন। গত ৪ নভেম্বর রাজ্যজুড়ে এনুমারেশন ফর্ম বিলি শুরু হয়েছে। ৪ ডিসেম্বর পর্যন্ত ফর্ম বিতরণ ও জমা নেওয়ার কাজ শেষ করতে হবে বুথস্তরের আধিকারিকদের।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates