কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে বহাল ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি। এই রায়ে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার মালদহ সফর শেষে মুর্শিদাবাদে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রথম প্রতিক্রিয়া দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, "খুব ভালো হয়েছে।
বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
গুরুতর অসুস্থ খালেদা জিয়া; সাহায্যের আশ্বাস মোদির
বাংলাদেশের বিএনপি দলের নেত্রী খালেদা জিয়ার শারীরিক অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সোমবার রাতে হঠাৎ করেই শারীরিক অবস্থার অবনতি হয় খালেদার।
সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
SSC পরীক্ষায় দাগি শিক্ষাকর্মী; তালিকা প্রকাশের নির্দেশ হাইকোর্টের
স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের চাকরি বাতিলের পর সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন পরীক্ষা হয়েছে ২০২৫ সালের সেপ্টেম্বরে। এই পরীক্ষায় দাগিরা অংশ নিয়েছে বলে আগেই অভিযোগ উঠেছে। সোমবার সকালে এসএসসিতে গ্রুপ-সি ও গ্রুপ-ডি 'দাগি' প্রার্থীদের বিস্তারিত তালিকা প্রকাশের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।
গম্ভীর-আগরকরকে তলব বোর্ডের!
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচের আগেই গৌতম গম্ভীর ও অজিত আগরকরকে ডেকে পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতের প্রধান কোচ ও নির্বাচক প্রধানের সঙ্গে বৈঠকে বসতে চাইছে বিসিসিআই কর্তারা। কয়েকটি বিষয়ে দু'জনের জবাব চাইছে বোর্ড। 'স্পোর্টস্টার' একটি রিপোর্টে এই খবর জানিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, বুধবার রাইপুরের মাঠে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে গম্ভীর ও আগরকরকে বৈঠকে যোগ দিতে হবে। সেখানে বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া ও যুগ্মসচিব প্রভতেজ সিংহ ভাটিয়া থাকবেন। বোর্ড সভাপতি মিঠুন মনহাস থাকবেন কি না তা জানা যায়নি। সে দিনই খেলা থাকায় রোহিত ও বিরাটের সেই বৈঠকে যোগ দেওয়ার সম্ভাবনা কম।
কেরালার মুখ্যমন্ত্রীকে ইডির নোটিস!
২০১৯ সালের মশলা বন্ডে আর্থিক অনিয়মের তদন্তে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নোটিস পেলেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, তার ব্যক্তিগত সচিব কে এম আব্রাহাম এবং প্রাক্তন অর্থমন্ত্রী থমাস আইজ্যাককে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। সোমবার আধিকারিকরা এই কথা জানিয়েছেন।
রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
নন্দীগ্রামে লড়বেন অভিষেক? পড়ুন
আর বেশি দিন নেই। তার ঠিক পরেই রয়েছে বিধানসভা নির্বাচন। সেই নন্দীগ্রামেই কি প্রার্থী হতে চলছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়? কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের দাবি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। তাঁর বক্তব্য, এখান থেকেই ভোটে দাঁড়াবেন অভিষেক।
রোহিত-কোহলির ব্যাটে ভর করে জয়ে ফিরল ভারত!
লাল বল থেকে সাদা বলে প্রত্যাবর্তন। এর সঙ্গে ভারতীয় ক্রিকেটেও ফিরল হাসি। রাঁচীতে এক দিনের সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১৭ রানে হারিয়ে দিল ভারত। দর্শকেরা যা দেখতে মাঠে এসেছিলেন, সেটা পেয়ে গেলেন। বিরাট কোহলির শতরান, রোহিত শর্মার অর্ধশতরান! তবে শেষ ওভার পর্যন্ত দক্ষিণ আফ্রিকার মরিয়া লড়াই বুঝিয়ে দিল, ভারতের সিরিজ জয় সহজ হবে না।






