তিন বছর তিন মাস ১৯ দিন পর কিছুদিন আগে জেল থেকে মুক্তি পাওয়ার পর বাড়ি ফিরছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যদিও, শেষ মাস আটেক কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
ফুল বদল করছেন রাজন্যা?
ছাত্র রাজনীতির আঙিনায় চেনা মুখ ছিলেন প্রান্তিক চক্রবর্তী। দীর্ঘদিন শাসক দলের ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। অন্যদিকে রাজনীতির ময়দানে একেবারে জ্বালাময়ী ভাষণ দিয়ে, তৃণমূলের পতাকা নিয়ে প্রেসিডেন্সির গেট টপকে, ২১ জুলাইয়ের মঞ্চে বক্তব্য রেখে নজর কেড়েছিলেন রাজন্যা হালদারও। রাজন্যাকে সামনের সারিতে আনতে দলের অনেকেই ব্যাকআপ দিয়েছেন একসময়ে।
হুমায়ুনের বাবরি মসজিদের ১১ দানবাক্স প্রায় ভর্তি!
মুর্শিদাবাদের বেলডাঙায় হুমায়ুন কবীরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য অনুদানের বাক্স প্রায় ভরে গিয়েছে। সেখানে মোট ১১টি দানবাক্স বসিয়েছিলেন হুমায়ুন। সেগুলিতে বহু মানুষ নগদ টাকা দিয়েছেন। এর পাশাপাশি অনলাইন মাধ্যমেও মসজিদ নির্মাণের জন্য অনেকে টাকা দিয়েছেন। দানবাক্সের টাকা গোনার জন্য রবিবার রাতে নিয়ে আসা হয়েছে বিশেষ যন্ত্র। এখনও পর্যন্ত চারটি বাক্সের টাকা গোনা হয়েছে বলে খবর।
চোট সারিয়ে মাঠে ফিরছেন গিল!
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলার ছাড়পত্র পেয়েছেম শুভমান গিল। এবার দলে যোগ দিলেন টিম ইন্ডিয়ার ওয়ানডে এবং টেস্ট অধিনায়ক। মঙ্গলবার শুরু হবে এই সিরিজ। তার আগে শুভমানের দলে যোগ ভারতকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।
শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
দূরন্ত সিরিজ জয় ভারতের!
টেস্টে হারের বদলা ওয়ান ডে-তে। বিশাখাপত্তনমে যেন দেখা গেল সেই পুরনো টিম ইন্ডিয়ার হুঙ্কার। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে সিরিজ জিতল ভারত। এদিন বিশাখাপত্তনমে টসে জেতেন ভারতের অধিনায়ক কেএল রাহুল। প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। বোলিংয়ের শুরুটাও ভালোই হয়। প্রথম ওভারেই দক্ষিণ আফ্রিকার ওপেনার রিকেলটনকে প্যাভিলিয়নে ফেরান অর্শদীপ।
শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
সুপ্রিম কোর্টে পোর্ষদ!
প্রাথমিকে নিয়োগ মামলায় এবার সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রেখেছে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। মামলাকারীদের আইনজীবীর একাংশ ইতিমধ্যে জানিয়েছিলেন, হাই কোর্টের রায় চ্যালেঞ্জ জানিয়ে তাঁরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন। তাই আগে থেকেই ক্যাভিয়েট দাখিল করল 'শঙ্কিত' প্রাথমিক শিক্ষা পর্ষদ।
জামিনে মুক্ত কালীঘাটের কাকু!
নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআইয়ের মামলাতেও জামিন পেলেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’। একাধিক শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করেন কলকাতা হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। এমন খবর পাওয়া গিয়েছে আদালত সূত্রে। সম্প্রতি ইডির মামলায় আগেই জামিন পেয়েছেন তিনি। শারীরিক সমস্যার জেরে বেশ কয়েকমাস অন্তর্বর্তী জামিনে মুক্ত রয়েছেন ‘কালীঘাটের কাকু’। সিবিআইয়ের মামলায় এদিন জামিন দিয়ে কলকাতা হাই কোর্ট কিছু শর্ত বেঁধে দেয়।






