Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বাড়িতে ড্রোন হামলা! উদ্বিগ্ন মোদি

 ১:৩০ PM     International     No comments   


রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার উত্তর মস্কোর নভগ্রোড এলাকায় পুতিনের বাড়িতে ৯১টি ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়েছে বলে দাবি রাশিয়ার। এই ঘটনায় ইউক্রনকে দুষেছে রাশিয়া। এবার এ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী।

সোমবার রাশিয়ার বিদেশমন্ত্রী সেরগেই ল্যাভরভ জানান, পুতিনের বাড়িতে সারারাত ধরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। তবে সেদিনই এই অভিযোগ খারিজ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর প্রতিক্রিয়া ছিল, এই ধরনের মিথ্যা রাশিয়া আগেও বলেছে। তাঁরা এসব বলতেই অভ্যস্ত। ইউক্রেন এই ধরনের কোনও হামলার সঙ্গে জড়িত নয়। মঙ্গলবার দুপুরে এক্স হ্যান্ডেলের পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, "রাশিয়ার প্রেসিডেন্টের বাড়িতে হামলার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি।" রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধ করতে কূটনৈতিক উদ্যোগ নেওয়া হচ্ছে বলে মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, "সকলের কাছে আমার অনুরোধ এখন যে উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের উচিত সেদিকে মননিবেশ করা । পাশাপাশি যে সমস্ত কাজ যুদ্ধবিরতির ক্ষেত্রে বাধার সৃষ্টি করতে পারে সেসব আমাদের করা উচিত নয়।"
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

কান্তি গঙ্গোপাধ্যায়কে SIR শুনানির নোটিস! বিতর্ক

 ১২:৩৯ PM     kolkata     No comments   

 


এবার এসআইআর শুনানিতে ডাক পেলেন বাম জমানার হেভি-ওয়েট মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়। আগামী ২ জানুয়ারি তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিস পেয়ে রীতিমতো বিস্মিত প্রাক্তন মন্ত্রী। ইতিমধ্যেই কমিশনকে পালটা চিঠি দিয়েছেন তিনি। রাজ্যে এসআইআর-এর শুনানি পর্ব চলছে।

হিয়ারিংয়ে বহু বৃদ্ধ-বৃদ্ধা, বিশেষ ক্ষমতাসম্পন্ন নাগরিকও ডাক পাচ্ছেন। এই নিয়ে বিতর্ক চলছে রাজ্য জুড়ে। এমন আবহে শুনানিতে ডাক পেলেন বাম আমলের ১০ বছরের মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়। কমিশনের তরফে ইতিমধ্যেই নোটিস পাঠানো হয়েছে তাঁকে। যা পেয়ে প্রাক্তন মন্ত্রী বলছেন, "আমি অবাক।" জানা গিয়েছে, নোটিস পাওয়ার পরই কমিশনকে পালটা চিঠি দিয়েছেন কান্তি গঙ্গোপাধ্যায়। সেখানে তিনি উল্লেখ করেছেন, কত বছর বিধায়ক ছিলেন তিনি। কতবছর মন্ত্রিত্ব করেছেন। কাউন্সিলর ও বরো কমিটির চেয়ারম্যানও ছিলেন তিনি। এপ্রসঙ্গে কান্তি গঙ্গোপাধ্যায় বলেন, তিনি এনুমারেশন ফর্মে যাবতীয় নথি জমা দিয়েছিলেন। তা সত্ত্বেও কেন নোটিস, সেই প্রশ্ন তুলেছেন প্রাক্তন মন্ত্রী।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

এসআইআর হিয়ারিংয়ে ডাক কবি জয় গোস্বামীকে!

 ১:০০ PM     kolkata     No comments   


এসআইআর চলছে রাজ্যে। এনুমারেশন ফর্ম জমার পর্ব পেরিয়ে এখন চলছে হিয়ারিং পর্ব। ইতিমধ্যেই এই হিয়ারিং পর্ব নিয়ে বেশকিছু অভিযোগ সামনে এসেছে। বিশেষ করে বয়স্ক ব্যক্তিরা, শুনানি নিয়ে 'চরম হেনস্থা'র অভিযোগ তুলেছেন। এবার এই হিয়ারিং পর্ব নিয়েই শোরগোল।

কারণ, খসড়া তালিকায় নাম থাকার পরেও, আচমকা ফোন করে শুনানির জন্য ডাকা হয়েছে বিশিষ্ট কবি, সাহিত্যিক জয় গোস্বামীকে। সোমবার, জয়ের স্ত্রী, কাবেরী গোস্বামীকে ফোন করে জানানো হয়। পরিবারের সদস্য তিনজন। জয়, কাবেরী এবং তাঁদের মেয়ে দেবত্রী। এনুমারেশন ফর্ম জমা করেছিলেন নিয়ম মেনে। খসড়া তালিকায় নাম এসেছিল। স্বাভাবিকভাবেই স্বস্তিতে ছিলেন তাঁরা। কিন্তু আচমকা ফোন সোমবার। দেবত্রীর গলাতে ক্ষোভ। তাঁর বক্তব্য, 'এত বছর এখানে থাকার পর, এত কাজ করার পর, প্রমাণপত্র দিতে হবে এবার? এই হেনস্থার মানে কী?'
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শাহি সফরে বঙ্গে আদি-নব্য দ্বন্দ্ব তীব্র!

 ১২:৪৭ PM     kolkata     No comments   


কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর তিনদিনের বঙ্গ সফরেও রাজ্য বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব ফের একবার সামনে এল। কলকাতা বিমানবন্দরে নেমে সোমবার রাত আটটা নাগাদ সল্টলেক বিজেপি পার্টি অফিসে দলের সাংগঠনিক বৈঠকে যোগ দেন শাহ।

আর কোর কমিটির সদস্য হওয়া সত্ত্বেও সেখানে শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে ডাকা হল না প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। আজ কোর কমিটি ও রাজ্য পদাধিকারীদের বৈঠকেও আমন্ত্রণ করা হয়নি দিলীপকে। শুধু তাই নয়, শাহর রাজ্য সফরে একাধিক দলীয় বৈঠকে বহু পুরনো নেতাদের ডাকা হয়নি বলেও অভিযোগ। এর পাশাপাশি নতুন রাজ্য কমিটি ঘোষণাও হয়নে। ফলে দলের ক্ষমতাসীন শিবিরের সেই নেতারাই এই সফরে কার্যত ঘিরে রাখবেন শাহকে।  দলের আদি নেতা, বিক্ষুব্ধ ও ব্রাত্যদের সিংহভাগদেরই কোনও বৈঠকেই ডাকা হচ্ছে না। শাহর সামনে যাতে আদিরা দল পরিচালনা নিয়ে কোনও ক্ষোভ তুলে ধরতে না পারে তাই সায়েন্সসিটি থেকে হোটেলের বৈঠকে বাছাই করাদেরই রাখা হচ্ছে বলে বিজেপি সূত্রে খবর পাওয়া গিয়েছে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শুরু প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ!

 ১২:৩৫ PM     kolkata     No comments   

 


আজ, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া। প্রথমে ইংরেজি মাধ্যমের প্রাথমিক স্কুলগুলি জন্য ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করছে পর্ষদ। মোট ১৩৫ জন প্রার্থীকে ডাকা হয়েছে ইন্টারভিউয়ের জন্য। পর্ষদ সূত্রে খবর, ১৩৪২১ শূন্য পদ রয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য। তিন দফায় হবে চাকরি প্রার্থীদের তথ্য যাচাই। ইন্টারভিউ-এর করা হবে ভিডিওগ্রাফি।

প্রাথমিক শিক্ষা পর্ষদের কেন্দ্রীয় অফিসেই হবে এই ইন্টারভিউ। আজ, মঙ্গলবার ও আগামিকাল, বুধবার চলবে ইন্টারভিউ প্রক্রিয়া তারপর ফের নতুন বছরের শুরুতে শুরু হবে ইন্টারভিউ। প্রসঙ্গত, আগেই প্রকাশিত হয়েছিল প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। জানানো হয়, ১৩,৪২১টি শূন্যপদে নিয়োগের প্রথম পর্যায়ে ইন্টারভিউ শুরু হবে ৩০ ডিসেম্বর থেকে। জাল নথি দিয়ে চাকরি পাওয়ার রুখতে, তিন দফায় নথি যাচাই করা হবে পর্ষদের তরফে। সমস্ত প্রক্রিয়ায় থাকবে ভিডিয়োগ্রাফি-র ব্যবস্থা। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, ৩০ ও ৩১ ডিসেম্বর এই ইন্টারভিউ নেওয়া হবে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মরশুমের শীতলতম দিনে কাঁপছে গোটা বাংলা!

 ১২:১৫ PM     kolkata     No comments   

 

বর্ষশেষের দোরগোড়ায় ফের পারদ পতন। আজ, মঙ্গলবার চলতি মরশুমের শীতলতম দিন। উত্তর এবং দক্ষিণবঙ্গজুড়েই তাপমাত্রার পতন। জেলা তো বটেই, শহর কলকাতাও জোরালো শীতের কবলে। কেন এই ঠান্ডার দাপট ? কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে ১৩ বছর পর স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি নীচে নামল সর্বোচ্চ তাপমাত্রা। আর স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি নীচে নামল সর্বনিম্ন তাপমাত্রা।

সেই সঙ্গে রয়েছে ঘন কুয়াশার দাপট। সব মিলিয়ে বর্ষশেষে শীতের কামড় উত্তর থেকে দক্ষিণ সর্বত্র। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ২০১২ সালে সর্বোচ্চ তাপমাত্রায় একই পতন ঘটেছিল। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। চলতি বছর এই নিয়ে দুইবার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে পৌঁছল। এদিকে, কুয়াশার কারণে রোদের দাপট কম। ফলে, কনকনে ঠান্ডায় কাঁপছে বঙ্গবাসী। মঙ্গলবার দিনের আকাশ থাকবে পরিষ্কার। ভোর বা সকালে কুয়াশার দাপট থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি এবং ১২ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া!

 ৯:৩৯ AM     International     No comments   

দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। অবশেষে হার মানলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ঢাকার হাসপাতালে মঙ্গলবার সকালে ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিএনপি চেয়ারপার্সন। এদিন তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চিকিৎসকরা। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামী জীবনের পাশাপাশি স্বাস্থ্য নিয়েও অনেকদিন ধরে লড়েছেন খালেদা জিয়া। কিডনি, লিভার, আর্থ্রাইটিস, চোখের সমস্যা শেষ জীবনে তাঁকে জর্জরিত করে ফেলেছিল।

লন্ডনে গিয়ে মাস ছয়েক চিকিৎসা করার পরও শরীর তেমন সুস্থ হয়নি। গত ২৩ নভেম্বর ঢাকার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। দেশি-বিদেশি চিকিৎসকদের দিয়ে তৈরি মেডিক্যাল বোর্ড তাঁকে সুস্থ করে তুলতে আপ্রাণ চেষ্টা করেন। মাঝেমধ্যে চিকিৎসায় সাড়াও দিয়েছেন অশীতিপর নেত্রী। কিন্তু তাঁদের সমস্ত চেষ্টাই ব্যর্থ হয়। সোমবার রাতেও মাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন খালেদা-পুত্র তারেক। তার আগে বিএনপি দফতরের সামনে থেকে খালেদার আরোগ্যকামনায় প্রার্থনা করার অনুরোধ করেছিলেন তিনি।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates