বছরের প্রথম দিনেই দাম বাড়ল গ্যাসের। ১৯ কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় ১১১ টাকা বৃদ্ধি পেল বলে জানা গিয়েছে। ফলে নববর্ষে উৎসবের মরশুমে সারা দেশে রেস্তোরাঁ, হোটেলগুলিকে বাড়তি টাকা গুনতে হবে।
বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথম; মহিলা মুখ্যসচিব হলেন নন্দিনী চক্রবর্তী
মনোজ পন্থের মেয়াদ শেষ।নির্বাচনের মুখে রাজ্যের নতুন মুখ্যসচিব হচ্ছেন নন্দিনী চক্রবর্তী। এই প্রথমবার রাজ্যের মুখ্যসচিব পদে কোনও মহিলা আইএসএস-কে বসানো হল। বর্তমানে তিনি স্বরাষ্ট্রসচিবের দায়িত্ব সামলাচ্ছিলেন। এর আগে পর্যটন সহ রাজ্যের একাধিক দফতরে সচিব পদে দায়িত্ব সামলেছেন নন্দিনী। রাজভবনেও কিছু সময় দায়িত্বে ছিলেন তিনি।
হাসপাতালে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস!সমস্যা গুরুতর
পায়ে রক্ত জমাট বাঁধার সমস্যা নিয়ে হাসপাতালে গিয়েছিলেন রবার্তো কার্লোস। এমআরআই স্ক্যানের পর আরও গুরুতর সমস্যা ধরা পড়ে তাঁর শরীরে। হৃদরোগের সমস্যায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের কিংবদন্তিকে।
কোমায় ড্যামিয়েন মার্টিন!
কোমায় ড্যামিয়েন মার্টিন! উদ্বিগ্ন ক্রিকেট ভক্তরা। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে জানা যায়, তিনি কোমায় চলে গিয়েছেন। অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডও বিষয়টি নিশ্চিত করেছে। মার্টিনের সুস্থতা প্রার্থনা করে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন অ্যাডাম গিলক্রিস্ট থেকে ড্যারেন লেহম্যানরা। তবে জানা গিয়েছে অবস্থা আশঙ্কাজনক। ৫৪ বছর বয়সি প্রাক্তন ক্রিকেটার সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বাড়িতে ড্রোন হামলা! উদ্বিগ্ন মোদি
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার উত্তর মস্কোর নভগ্রোড এলাকায় পুতিনের বাড়িতে ৯১টি ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়েছে বলে দাবি রাশিয়ার। এই ঘটনায় ইউক্রনকে দুষেছে রাশিয়া। এবার এ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী।
কান্তি গঙ্গোপাধ্যায়কে SIR শুনানির নোটিস! বিতর্ক
এবার এসআইআর শুনানিতে ডাক পেলেন বাম জমানার হেভি-ওয়েট মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়। আগামী ২ জানুয়ারি তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিস পেয়ে রীতিমতো বিস্মিত প্রাক্তন মন্ত্রী। ইতিমধ্যেই কমিশনকে পালটা চিঠি দিয়েছেন তিনি। রাজ্যে এসআইআর-এর শুনানি পর্ব চলছে।
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
এসআইআর হিয়ারিংয়ে ডাক কবি জয় গোস্বামীকে!
এসআইআর চলছে রাজ্যে। এনুমারেশন ফর্ম জমার পর্ব পেরিয়ে এখন চলছে হিয়ারিং পর্ব। ইতিমধ্যেই এই হিয়ারিং পর্ব নিয়ে বেশকিছু অভিযোগ সামনে এসেছে। বিশেষ করে বয়স্ক ব্যক্তিরা, শুনানি নিয়ে 'চরম হেনস্থা'র অভিযোগ তুলেছেন। এবার এই হিয়ারিং পর্ব নিয়েই শোরগোল।






