Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

হাসপাতালে সাংসদ সৌগত রায়!

 ২:১৩ PM     kolkata     No comments   


হাসপাতালে ভর্তি প্রবীণ সাংসদ সৌগত রায়। রবিবার রাতে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। মিন্টো পার্কের কাছে বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন এই সাংসদ। সূত্রের খবর, দমদম লোকসভার সাংসদের রক্তচাপ নেমে গিয়েছে। ডায়রিয়ার সংক্রমণে ভুগছেন তিনি। বর্তমানে তাঁর বয়স হয়েছে ৭৮ বছর। রবিবার রাতেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।

দেরি না-করে চিকিৎসকের পরামর্শে পরিবারের সদস্যরা তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করান।উল্লেখ্য, কিছুদিন আগে ওই হাসপাতালেই ভর্তি করানো হয়েছিল তৃণমূল সাংসদকে। সেই সময় তিনি বাড়িতে পড়ে গিয়েছিলেন। তার ফলে তাঁর কথা জড়িয়ে যাচ্ছিল এবং অসংলগ্ন হয়ে পড়েছিল। তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ছিলেন তিনি। বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট জনিত সমস্যাও দেখা গিয়েছিল। এছাড়াও ডিমেনশিয়ার সমস্যাতে-ও ভুগছিলেন সৌগত। তখন বেশ কিছুদিন তাঁকে হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

SSC মামলায় বয়সে ছাড় নয় এখনই! হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

 ১২:৪০ PM     kolkata     No comments   

 


স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) মামলায় বয়সে ছাড় নিয়ে বিতর্ক ছিল। পরে কলকাতা হাই কোর্ট যে নির্দেশ দিয়েছিল, তাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহ জানিয়েছিলেন, ২০১৬ সালের নিয়োগপ্রক্রিয়ায় যাঁরা সুযোগ পাননি, তাঁরা নতুন নিয়োগপ্রক্রিয়ায় বয়সে ছাড় পাবেন। সেই নির্দেশই সুপ্রিম কোর্ট আপাতত স্থগিত রাখল। সোমবার শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। ২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছিল, যাঁরা দুর্নীতিতে যুক্ত বা দাগি নন (আনটেন্টেড), তাঁরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন এবং নির্ধারিত বয়ঃসীমা অতিক্রান্ত হয়ে গেলেও নতুন নিয়োগপ্রক্রিয়ায় যোগ দিতে পারবেন।

এই যুক্তি দেখিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কয়েক জন চাকরিপ্রার্থী। ২০১৬ সালের নিয়োগপ্রক্রিয়ায় তাঁরা ছিলেন না। তবে তাঁদের বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগও পাওয়া যায়নি। একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগপ্রক্রিয়ায় যোগ দিতে এই নতুন প্রার্থীরা বয়সে ছাড় চেয়েছিলেন। হাই কোর্টের বিচারপতি সিংহের বেঞ্চে সেই মামলার শুনানি হয়। গত ১২ ডিসেম্বর এই সংক্রান্ত মামলায় হাই কোর্ট জানিয়েছিল, যাঁরা দুর্নীতিতে যুক্ত নন, তাঁদের নামের কোনও তালিকা এসএসসি আলাদা করে প্রকাশ করেনি। ফলে আপাতত যাঁদের নাম দাগি (টেন্টেড) তালিকায় নেই, তাঁদের ক্ষেত্রেও সুপ্রিম কোর্টের নির্দেশ প্রযোজ্য হবে। বয়সের কারণে তাঁদের কাউকে নিয়োগপ্রক্রিয়া থেকে বাদ দেওয়া যাবে না। এর পর মামলাটি সুপ্রিম কোর্টে যায়। সোমবার শীর্ষ আদালত এই মামলার সব পক্ষকে নোটিস জারি করেছে। আগামী মার্চ মাসে মামলার পরবর্তী শুনানি রয়েছে। তার আগে সব পক্ষকে আদালতে হলফনামা দিতে হবে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

নেতাজির পরিবারের সদস্যকেও নাগরিকত্বের প্রমাণ দেখাতে হবে! বিতর্ক

 ১২:২৭ PM     kolkata     No comments   

 

এবার নাগরিকত্বের প্রমাণ দেখাতে হবে নেতাজি পরিবারের সদস্যকেও! এসআইআর শুনানিতে ডাক পেলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র বসু। আর এই নোটিস পেয়েই বিস্মিত, ক্ষুব্ধ চন্দ্র বসু সরাসরি নির্বাচন কমিশনের উদ্দেশে প্রশ্ন তুললেন, "নেতাজির প্রপৌত্র আমি, আমাকে নাগরিকত্বের প্রমাণ দেখাতে হবে!

কোন পথে এগোচ্ছে ভারত?" দেশনায়ক নেতাজির পরিবারের সদস্যকে এভাবে শুনানির জন্য নোটিস পাঠানোর বিষয়টি প্রকাশ্যে আসতেই জোর শোরগোল শুরু হয়েছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে যাবতীয় ক্ষোভ উগরে দিচ্ছেন সকলে। আর তাতেই চাপে পড়ে নোটিস পাঠানোর কারণ ব্যাখ্যা করল রাজ্য নির্বাচন কমিশন। তাতে জানানো হয়েছে, তাঁর এনুমারেশন ফর্মে তথ্য অসম্পূর্ণ। 'লিঙ্কেজ' কলামটি পূরণ করেননি চন্দ্র বসু। তাই তাঁকে শুনানিতে ডাকা হয়েছে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

প্রধান বিচারপতির সামনেই এবার কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ মুখ্যমন্ত্রীর!

 ৬:১২ PM     kolkata     No comments   

 


দেশের প্রধান বিচারপতির সামনেই এবার কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, প্রধান বিচারপতির সামনে সংবিধানকে রক্ষা করার আর্জিও জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে মানহানি করা হচ্ছে।

এ দিনই জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল, কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি উপস্থিত ছিলেন বর্তমান এবং প্রাক্তন একাধিক বিচারপতি। সেই মঞ্চেই বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘সাধারণ মানুষ বিচারব্যবস্থার উপরে ভরসা করেন। বিচারব্যবস্থা আমাদের সংবিধানের রক্ষাকর্তা। দেশের সব মানুষের পক্ষ থেকে আমার অনুরোধ, ‘আমরা যেন একতার পক্ষে কাজ করি, কথা বলি। কোনও ধর্মীয়, জাতপাতের ভিত্তিতে যেন কোনও ভেদাভেদ না থাকে।’ এর পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বলেন, ‘আমাদের প্রধান বিচারপতি সহ সব বিচারপতিকে আমার অনুরোধ, আমাদের সংবিধান, গণতন্ত্র, নিরাপত্তা, ইতিহাসকে বিপর্যয়ের হাত থেকে বাঁচান৷ মিডিয়া ট্রায়াল বন্ধ হোক।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

পরকীয়ায় জড়ানো গোবিন্দাকে হুঁশিয়ারি স্ত্রী সুনীতার!

 ৫:৫৬ PM     India     No comments   

 


বর্তমানেব সবথেকে চর্চিত বিবাহবিচ্ছেদের গুঞ্জন চলছে বলিউড অভিনেতা গোবিন্দা ও সুনীতা আহুজাকে ঘিরে। এবার সেই জল্পনা নিয়ে গোবিন্দা সেভাবে মুখ না খুললেও বারবার বিস্ফোরক মন্তব্য করেছেন সুনীতা আহুজা। একগুচ্ছ অভিযোগ এনেছেন গোবিন্দার বিরুদ্ধে। এবার নতুন বছরেও তার ব্যতিক্রম হল না। সম্প্রতি এক পডকাস্ট শোয়ে এসে গোবিন্দার পরকীয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সুনীতা। সঙ্গে চরম হুঁশিয়ারি দিলেন গোবিন্দাকে।

সম্প্রতি পডকাস্ট শোয়ে সুনীতা গোবিন্দার পরকীয়া বিস্ফোরক মন্তব্য করেছেন সুনীতা। প্রোমো প্রকাশ্যে আসার পর সেই ঝলকই পৌঁছে গিয়েছে দর্শকের দরবারে। গোবিন্দার পরকীয়া নিয়ে সেখানে সুনীতাকে বলতে শোনা যায়, "এরকম অনেক মেয়ে যায় আসে। কিন্তু আমি কখনও গোবিন্দাকে ক্ষমা করব না। আমি কিন্তু নেপালের মেয়ে আমি যদি খুকরি (ছোড়া) বের করি তাহলে বুঝবে আমি কী কি করতে পারি। অবস্থা খুব খারাপ হবে তখন। তাই বলছি সময় থাকতে শুধরে যাও। নাহলে অনেক দুর্ভোগ আছে।"
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

প্রধান শিক্ষকদের বেতন বৃদ্ধি!

 ৫:২১ PM     kolkata     No comments   

ভোটের আগে বেতন বাড়ছে প্রধান শিক্ষকদের । উদ্যোগী স্কুল শিক্ষা দফতর। জানা গিয়েছে, অতিরিক্ত ৩ শতাংশ বেতন বৃদ্ধি হবে উচ্চ মাধ্যমিক স্তরে প্রধান শিক্ষকদের। সূত্রের খবর, রোপা ১৯৯৮ বিধি অনুযায়ী বাম আমলে উচ্চ মাধ্যমিকের প্রধান শিক্ষকরা দু’টি করে ইনক্রিমেন্ট পেতেন প্রতি বছর। মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকেরা একটি করে ইনক্রিমেন্ট পেতেন বছরে।

সেই বিধির পরিবর্তন করা হয় ২০০৯ সালে। সেখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের প্রধান শিক্ষকদের জন্য একটি করেই ইনক্রিমেন্টের কথা জানানো হয়। কিন্তু উচ্চ মাধ্যমিক স্তরের প্রধান শিক্ষকদের জন্য ২০০ টাকা করে অতিরিক্ত পারিশ্রমিকের কথা উল্লেখ করা হয়েছিল। এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলাও হয়েছে হাই কোর্টে। ব্যক্তিগত মামলায় বেশ কয়েকজন প্রধান শিক্ষক দু’টি করে ইনক্রিমেন্ট পাচ্ছেন বলেও বিকাশ ভবন সূত্রে খবর।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

লাঠিচার্জ করে বেলডাঙায় অবরোধ তুলল পুলিশ!

 ৪:৫০ PM     kolkata     No comments   

 


মুর্শিদাবাদের বেলডাঙায় লাঠিচার্জ করে অবরোধ তুলল পুলিশ। এফিনের এই পরিস্থিতি সামলাতে শনিবার এলাকায় নামানো হয় র‌্যাফও। শনিবার দুপুরে বিক্ষোভকারীদের হটাতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়েন বিক্ষোভকারীরা। গোটা এলাকা জুড়ে ব্যাপক ধরপাকড় শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই ২২ জনকে আটক করা হয়েছে।

বেলডাঙার পরিস্থিতি প্রসঙ্গে মুর্শিদাবাদের পুলিশ সুপার কুমার সানি রাজ বলেন, "আমরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার চেষ্টা করছিলাম। কিন্তু তাঁরা কোনও ভাবেই তাতে কর্ণপাত করছিলেন না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষপর্যন্ত আমরা লাঠিচার্জ করে তাঁদের ছত্রভঙ্গ করতে বাধ্য হই। এই মুহূর্তে এলাকায় কোনও পথঅবরোধ নেই।" তবে বিক্ষোভকারীরা রেলের সিগন্যাল পোস্ট ভেঙে দেওয়ার কারণে ট্রেন পরিষেবা এখনও স্বাভাবিক হয়নি। দুপুর সাড়ে ১২টা নাগাদ এলাকায় যান জেলার ভরতপুর কেন্দ্রের সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তিনি অবরোধ তোলার আর্জি জানালে তাঁর সঙ্গে বিক্ষোভকারীদের বচসা শুরু হয়।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates