আনন্দপুর অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের সদস্যদের সিভিক ভলান্টিয়ারের চাকরি দেওয়া হবে এদিন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরের সভামঞ্চ থেকে সেই কথা ঘোষণা করলেন তিনি। বলেন, "বেসরকারি কোম্পানিতে কাজ করতে গিয়ে কিছু বন্ধু মারা গিয়েছেন। আমি ববি, অরূপকে পাঠিয়েছিলাম। ওদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। আমি পুলিশকে বলেছি পরিবারের সদস্যদেরকে সিভিকের চাকরি দেওয়ার জন্য।" গতকাল আনন্দপুর অগ্নিকাণ্ডে মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করে রাজ্য সরকার।
বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
তৃণমূলে নাম লেখালেন বিজেপি সাংসদ খগেন মুর্মুর স্ত্রী!
নির্বাচনের মুখে বড়সড় চমক দিল তৃণমূল কংগ্রেস। কলকাতায় এসে তৃণমূলে নাম লেখালেন বিজেপি সাংসদ খগেন মুর্মুর স্ত্রী অরুণা মার্ডি। বুধবার তৃণমূল ভবনে তাঁর হাতে জোড়া ফুলের পতাকা তুলে দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও বন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা।
এদিন তৃণমূলে যোগদান পর্বে দলের নয়া সদস্যের পরিচয় দিতে গিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, "ইনি অরুণা মার্ডি"।
অবতরণেত সময়েই ভেঙে পড়ল অজিতের বিমান!
একটি মাঝারি মাপের চার্টার্ড বিমানে মুম্বই থেকে বারামতী যাচ্ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার। বারামতী বিমানবন্দরে অবতরণের সময়েই ভেঙে পড়ে বিমানটি। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, সেটি ছিল লিয়ারজেট ৪৫ মডেল-এর ‘ভিটি-এসএসকে’ বিমান। বম্বার্ডিয়ার এরোস্পেস সংস্থার তৈরি এই বিমানটিই বুধবার সকালে ভেঙে পড়ে বারামতীতে।
লিয়ারজেট ৪৫ মডেলের বিমান অতীতেও দুর্ঘটনার কবলে পড়েছিল। জানা যাচ্ছে, ২০২৩ সালের সেপ্টেম্বরে বিশাখাপত্তনম থেকে মুম্বইয়ের উদ্দেশে উড়ানের সময়ে দুর্ঘটনার কবলে পড়েছিল একটি লিয়ারজেট ৪৫ বিমান। সেটিতেও অবতরণের সময়েই দুর্ঘটনা ঘটেছিল।
মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
বাংলাদেশের ক্রিকেটকে বাঁচান; কাতর অনুরোধ ক্রিকেটারদের
আপাতত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ-পর্ব শেষ। কিন্তু এর পরেও বিতর্ক থামছে না। বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর নতুন বিতর্ক শুরু হয়েছে। অপসারিত কর্তা নাজমুল ইসলামকে নিজের পদে ফিরিয়ে আনায় চিন্তায় ক্রিকেটারেরা। বাংলাদেশের ক্রিকেটকে বাঁচানোর অনুরোধ করেছেন তাঁরা।
সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
প্রায় ১২ বছর পর বিছানা ছেড়ে হুইলচেয়ারে শ্যুমাখার! এখন কেমন আছেন তিনি?
একসময় ফরমুলা ওয়ানে রাস্তা কাঁপিয়েছেন। তাঁর ঝুলিতে ৯১টি গ্রাঁপি ও সাতটি বিশ্বখেতাব জয়ের রেকর্ড রয়েছে। তিনি হলেন মাইকেল শ্যুমাখার। ফরমুলা ওয়ানের ইতিহাসে হেন কোনও রেস নেই, যা অধরা ছিল তাঁর। কিন্তু, একটি দুর্ঘটনা পুরোপুরি বদলে দেয় শুমির জীবন। টানা ৬ বছর তিনি ছিলেন কোমায়। ৬ বছর পর জেগে উঠলেও পুরোপুরি সুস্থ হননি এই স্পিড স্টার। এখন কেমন আছেন শ্যুমাখার?
নোবেলজয়ী অমর্ত্য সেনকে তীব্র আক্রমণ করলেন শুভেন্দু!
পশ্চিমবঙ্গে যেভাবে এসআইআর প্রক্রিয়া চলছে, তাতে অযথা তাড়াহুড়ো করা হচ্ছে। এর ফলে সমগ্র গণতান্ত্রিক প্রক্রিয়াই সমস্যায় পড়তে পারে। এমনই মতপ্রকাশ করেছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেন। সেই বক্তব্য ঘিরে আক্রমণে নেমেছে বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অর্মত্য সেনকে 'ন্যক্কারজনজক' ভাবে আক্রমণ করেছেন। সেই বক্তব্যের এবার তীব্র বিরোধিতা করল তৃণমূল কংগ্রেস। শুভেন্দুকে এক্স হ্যান্ডেলে বার্তা দিয়ে একহাত নিয়েছে রাজ্যের শাসক দল। কয়েক দিন আগেই রাজ্যের এসআইআর প্রক্রিয়ায় নোটিস পেয়েছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ তথা ভারতরত্ন অমর্ত্য সেন।
শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে খেলবে স্কটল্যান্ড!
ইঙ্গিত স্পষ্ট ছিল। সেটাই হল শেষমেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে এবার সরিয়ে দেওয়া হল বাংলাদেশকে। সূত্রের খবর, বাংলাদেশের পরিবর্তে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড। শুক্রবার দুবাইয়ে আলোচনায় বসেছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। বাংলাদেশের ভাগ্য নিয়ে বৈঠক ছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার। সূত্রের খবর সেখানেই নাকি স্থির হয়ে গিয়েছে বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড।






