মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তাঁদের অপমান করেছেন বলে দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ নির্বাচন সদন থেকে বাইরে বেরিয়ে তিনি জানান, মুখ্য নির্বাচন কমিশনার তাঁদের প্রশ্নের জবাব দেননি। শুধু তাই নয়, এত উদ্ধত কমিশনার তিনি কখনও দেখেননি বলেও জানান তৃণমূল নেত্রী। অন্যদিকে, মমতার দাবি, কমিশন বাংলার ২ কোটি লোকের নাম দেওয়ার চক্রান্ত করেছে।
সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
জানুয়ারি মাসে শীত-বিদায়ের ইঙ্গিত !
শীতের আমেজ যে কমছে তা আর বলার অপেক্ষা রাখে না। জানুয়ারির শেষ সপ্তাহে শীত কার্যত বাংলা ত্যাগের পথে! জানুয়ারি মাসে শীত-বিদায়ের ইঙ্গিত স্বাভাবিক ঘটনা নয়। পাশাপাশি গরম এগিয়ে আসার আতঙ্কও তাড়া করতে শুরু করেছে। চৈত্র মাসেই গরম ডালপালা মেলতে শুরু করবে কি না সেটাই এখন প্রশ্ন। আপাতত শীত তলানিতে চলে গেলেও কুয়াশার দাপট থাকছেই।আলিপুর আবহাত্তয়া দপ্তরের পূর্বাভাস পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূমে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। সরস্বতী পুজোর আগে থেকেই শীতের দাপট কমতে শুরু করেছিল । গত কয়েকদিনে সেই প্রবণতা আরও খানিকটা বেড়েছে।
রাজ্য পুলিশে ব্যাপক রদবদল; ভারপ্রাপ্ত ডিজি হচ্ছেন পীযূষ পাণ্ডে; কলকাতা পুলিশের নতুন কমিশনার সুপ্রতিম সরকার
সদ্য অবসর নিয়েছেন আইপিএস রাজীব কুমার। তাঁর পরবর্তী সময়ে রাজ্য পুলিশের ডিজি কে হবেন, তা নিয়ে টানাপোড়েন চলছিল। তার মাঝেই পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল ঘোষণা করা হল। ভারপ্রাপ্ত ডিজি পদে এলেন আইপিএস পীযূষ পাণ্ডে।
শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
আমেরিকায় জরুরী অবস্থা ঘোষণা ট্রাম্পের!
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবা তেল সরবরাহকারী দেশগুলোর ওপর নতুন শুল্ক ও ট্যারিফ চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন, যা কিউবা ও আন্তর্জাতিক পর্যায়ে ইতিমধ্যেই বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে বলে জানা গিয়েছে।ট্রাম্প জাতীয় নিরাপত্তা ও বিদেশ নীতি সম্পর্কে 'অনন্য ও বহিরাগত হুমকি' বলে কিউবা সরকারকে ঘোষণা করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। ওই আদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্র এমন একটি ট্যারিফ ব্যবস্থা চালু করার ক্ষমতা পাচ্ছে, যার আওতায় যেকোনও দেশ বা অঞ্চল যাদের মাধ্যমে কিউবা তেল পায় — সরাসরি বা পরোক্ষভাবে — তাদের পণ্যের ওপর আমদানিতে অতিরিক্ত শুল্ক আরোপ করা যেতে পারে। তবে আদেশে ট্যারিফের হার বা কোন দেশগুলো টার্গেট হবে তা এখনও স্পষ্টভাবে বলা হয়নি।
কেন গ্রেফতার হননি মোমো কোম্পানির মালিক? তাঁর সঙ্গে স্পেনে গিয়েছিলেন মমতা; বিস্ফোরক শুভেন্দু
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া পোস্টারে লেখা রয়েছে, 'ছবি সবসময় কথা বলে'। ওই ছবি নিয়েই শুক্রবার নাজিরাবাদ অগ্নিকাণ্ডের প্রতিবাদ মিছিলে হাঁটলেন নন্দীগ্রামের বিধায়ক।
সব স্কুলে ছাত্রীদের বিনামূল্যে স্যানিটারি প্যাড দিতে হবে; নির্দেশ সুপ্রিম কোর্টের
সরকারি হোক বা বেসরকারি, সব স্কুলে বিনামূল্যে ছাত্রীদের ঋতুস্রাবের জন্য স্যানিটারি প্যাডস দিতে হবে ৷ শুক্রবার সুপ্রিম কোর্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনকে এই নির্দেশ দিয়েছে ৷ ঋতুস্রাবের সময় মেয়ের সুস্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়ার অধিকার সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারের অংশ বলে জানিয়েছে দেশের শীর্ষ আদালত ৷ ঋতুস্রাব প্রতিটা মেয়েদের জীবনের একটি অঙ্গ।
'তৃণমূলের বাড়িতে যাবেন না...নিমন্ত্রণও করবেন না'; ফের বিতর্কে জড়ালেন অর্জুন সিং
নির্বাচনের মুখে তৃণমূলকে বয়কটের নিদান বিজেপি নেতা অর্জুন সিংয়ের। তাঁর বক্তব্য, তৃণমূলের কোনও অনুষ্ঠানে যাবেন না, তৃণমূল কর্মীদের বাড়িতে যাবেন না, তাঁদের বাড়িতে নিমন্ত্রণও করবেন না। তৃণমূল কর্মীদের এমনইভাবেই বয়কটের ডাক দিলেন অর্জুন। তাঁর কথায়, 'ডান্ডা মেরে তৃণমূল কর্মীদের ঠান্ডা করুন।'দলীয় কর্মীদের উদ্দেশে এমন বিতর্কিত বার্তাই দিলেন তিনি। অর্জুন বলেন, "মেকি লড়াই নয়, তৃণমূল বিরুদ্ধে একদম যুদ্ধ ঘোষণা করতে হবে। কোনও তৃণমূল কর্মীর অনুষ্ঠানবাড়িতে যদি নিমন্ত্রণ থাকে, তারা যদি ডাকে, যাবেন না। ওদের বিরুদ্ধে মনে রাগ-ঘৃণা নিয়ে আসতে হবে।






