এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে বড় জয় মমতা মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের। ইতিমধ্যে নির্বাচন কমিশনকে নোটিস জারি করল সুপ্রিম কোর্ট। আজ বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী, বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে এসআইআর মামলার শুনানি হয়।
বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
প্রায় ৩ ঘণ্টায় বারাণসী থেকে শিলিগুড়ি; বাংলাই পাচ্ছে প্রথম বুলেট ট্রেন
দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন বাংলাকে উপহার দেওয়া হয়েছে। এবার ভোটমুখী রাজ্যে আরও বড় উপহার। দেশের প্রথম বন্দে ভারত স্লিপারের পর এবার বুলেট ট্রেনও ছুটবে বাংলা দিয়েই। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই খবর জানিয়েছেন। বুলেট ট্রেনে চেপে আপনি কোথায় যেতে পারবেন?কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, বারাণসী-পটনা হয়ে শিলিগুড়ি পর্যন্ত ছুটবে দেশের প্রথম বুলেট ট্রেন।
সুপ্রিম কোর্টে পিছোল আইপ্যাক মামলার শুনানি!
এদিন সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল গুরুত্বপূর্ণ আইপ্যাক মামলার শুনানি। আজ, মঙ্গলবার বিচারপতি প্রশান্তকুমার মিশ্র এবং বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলির বেঞ্চে শুনানি হওয়ার কথা ছিল। শোনা যাচ্ছে, ইডির আইনজীবী হলফনামা জমা দেওয়ার জন্য আরও কিছু সময় চেয়ে শুনানি পিছনোর আর্জি জানান। যদিও সেই আবেদনে সাড়া দিয়েছে শীর্ষ আদালত। ১০ ফেব্রুয়ারি অর্থাৎ আগামী মঙ্গলবার পরবর্তী শুনানি।
সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
সবেবরাতের রাতে আতশবাজি নিয়ন্ত্রণের নির্দেশ!
সবেবরাতের রাতে আতশবাজি নিয়ন্ত্রণের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। আজ সোমবার প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে এ সংক্রান্ত মামলার এদিন শুনানি ছিল। সেখানেই আদালতের স্পষ্ট নির্দেশ, সবেবরাতের রাত ১০ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত কোনও আতশ বাজি ফাটানো যাবে না। আতশবাজি ব্যবহার করা যাবে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নিয়ম মেনেই। এর অন্যথা হলে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে পারবে বলেও নির্দেশে জানিয়েছে কলকাতা হাই কোর্ট।আগামী ৪ ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার সবেবরাত।
'মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পরিকল্পিতভাবে নামের বানান পদবি ভুল করা হয়েছে', বিস্ফোরক শুভেন্দু
দিল্লিতে গিয়ে যখন ক্ষোভ উগরে দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন পাল্টা মমতাকে পাল্টা আক্রমণ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
জ্ঞানেশ কুমারের বৈঠক বয়কট মমতার!
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তাঁদের অপমান করেছেন বলে দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ নির্বাচন সদন থেকে বাইরে বেরিয়ে তিনি জানান, মুখ্য নির্বাচন কমিশনার তাঁদের প্রশ্নের জবাব দেননি। শুধু তাই নয়, এত উদ্ধত কমিশনার তিনি কখনও দেখেননি বলেও জানান তৃণমূল নেত্রী। অন্যদিকে, মমতার দাবি, কমিশন বাংলার ২ কোটি লোকের নাম দেওয়ার চক্রান্ত করেছে।
শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
জানুয়ারি মাসে শীত-বিদায়ের ইঙ্গিত !
শীতের আমেজ যে কমছে তা আর বলার অপেক্ষা রাখে না। জানুয়ারির শেষ সপ্তাহে শীত কার্যত বাংলা ত্যাগের পথে! জানুয়ারি মাসে শীত-বিদায়ের ইঙ্গিত স্বাভাবিক ঘটনা নয়। পাশাপাশি গরম এগিয়ে আসার আতঙ্কও তাড়া করতে শুরু করেছে। চৈত্র মাসেই গরম ডালপালা মেলতে শুরু করবে কি না সেটাই এখন প্রশ্ন। আপাতত শীত তলানিতে চলে গেলেও কুয়াশার দাপট থাকছেই।আলিপুর আবহাত্তয়া দপ্তরের পূর্বাভাস পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূমে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। সরস্বতী পুজোর আগে থেকেই শীতের দাপট কমতে শুরু করেছিল । গত কয়েকদিনে সেই প্রবণতা আরও খানিকটা বেড়েছে।






