ব্রিগেডে দীর্ঘ বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এ বার পশ্চিমবঙ্গে সরকার বদল কেউ রুখতে পারবে না। তাঁর কথায়, "কেউ কেউ ভয় দেখানোর চেষ্টা করবেন, কেউ কেউ বলবেন বদল সম্ভব নয়। কিন্তু মনে রাখুন মানুষ যখন ঠিক করে নেন, তখন ঠেকানোর কেউ থাকে না।
শনিবার, ১৪ মার্চ, ২০২৬
শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
LPG নিয়ে আতঙ্ক ছড়ালে কঠোর ব্যবস্থা;রাজ্যগুলিকে নজরদারির নির্দেশ মোদির
পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কোপে এদেশে LPG সঙ্কট চরমে উঠেছে। রান্নার গ্যাস (এলপিজি) নিয়ে দেশজুড়ে উদ্বেগ পরিস্থিতির মাঝে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি হুঁশিয়ারি দিয়ে জানালেন, দেশে এলপিজি পরিস্থিতি নিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে কিছু মানুষ। প্রধানমন্ত্রী বলেন, "যারা এই কাজ করছে তারা যে শুধু জনগণের সামনে নিজেদের রূপ প্রকাশ্যে আনছে এমনটা নয়, দেশেরও ক্ষতি করছে।"
মার্কিন হামলায় মৃত্যু হয়েছে ইরানের নয়া সুপ্রিম লিডার মোজতাবার?
ইরানের নয়া সুপ্রিম লিডার নির্বাচিত হওয়ার পর থেকে তাঁকে সেভাবে প্রকাশ্যে দেখা যায়নি। তার মধ্যেই বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদপত্র 'দ্য সান' দাবি করেছে, মার্কিন হামলায় গুরুতর আহত হয়েছেন মোজতাবা খামেনেই। তিনি নাকি কোমায় রয়েছেন।
বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
ডিএ ধর্মঘটের দিন খোলা থাকবে সব অফিস!
বকেয়া ডিএ-র ২৫ শতাংশ টাকা এখনও পাননি রাজ্য সরকারি কর্মীরা। এর প্রতিবাদে শুক্রবার ধর্মঘটের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। ওইদিন খোলা থাকবে রাজ্য সরকারের প্রত্যেকটি দপ্তর। কোনও কর্মী অনুপস্থিত থাকলে বেতন কাটা যাবে বলেও জানিয়েছে প্রশাসন।
ঝেঁপে বৃষ্টি কলকাতা ও শহরতলিতে!
পূর্বাভাস ছিল। সেই অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় ঝেঁপে বৃষ্টি নামল কলকাতা এবং শহরতলির বিস্তীর্ণ অংশে। সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার। বিকেলের পর ঠান্ডা হাওয়া দিতে শুরু করে কোথাও কোথাও।
ফারুক আবদুল্লাহকে লক্ষ্য করে আততায়ীর গুলি!
ফের অশান্ত জম্মু-কাশ্মীর। হামলার মুখে প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ ও বর্তমান উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী। বুধবার রাতে জম্মুর গ্রেটার কৈলাস এলাকায় তাঁদের লক্ষ্য করে গুলি চালায় এক আততায়ী।
মার্কিন তেল ট্যাঙ্কারে ইরানের হামলা!
ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘর্ষ বিরতিতে রাজি ইরান। তবে মানতে হবে তিনটি শর্ত। এই তিন দফা শর্ত মানলেই ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত বন্ধের ঘোষণা করল ইরান।এসবের মাঝেই সামনে এসেছে বড় এক খবর।






