Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মুসলিম প্রার্থী দিলেন হুমায়ুন!

 ২:০৭ PM     kolkata     No comments   

 


ইতিমধ্যে তৃণমূল-বিজেপি-সিপিএম-সিআইএমএল-এর প্রার্থী তালিকা প্রকাশ করেছে। আর এবার প্রার্থী তালিকা দিল হুমায়ুন কবীরের 'আম জনতা উন্নয়ন' পার্টির প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করছেন। ১৮২টি আসনে প্রার্থী দেওয়া হচ্ছে। সেখান থেকে মুর্শিদাবাদ, মালদহের প্রার্থী তালিকা প্রকাশ করা করলেন তিনি। তবে, এবার হুমায়ুন কবীর লড়বেন না ভরতপুর থেকে। শুভেন্দু অধিকারী যেমন নন্দীগ্রাম ও ভবানীপুর থেকে লড়বেন, তেমনই হুমায়ুন কবীরও লড়বেন দুজায়গা থেকে। কিন্তু এখানেও তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। শুভেন্দু নন্দীগ্রামের পাশাপাশি কলকাতায় এসে ভবানীপুরে লড়ছেন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার উদ্দেশ্যে। তবে তৃণমূল থেকে বহিষ্কৃত হুমায়ুন কবীর লড়বেন মুর্শিদাবাদেরই দুটি বিধানসভা আসন থেকে, ওয়াকিবহাল মহলের প্রশ্ন, কেন? তিনি কাকে হারাতে চাইছেন? নাকি নিজের হারার আশঙ্কাতেই দু'জায়গা থেকে লড়ছেন তিনি?সাংবাদিক বৈঠক করে হুমায়ুন বলেন, "আমরা ১৮২টি আসনে প্রার্থী দিচ্ছি। মালদহ-মুর্শিদাবাদের প্রার্থী দেব। বাকি পুরো তালিকা আগামী ২২ তারিখ রবিবার ১ নাগাদ বলব।

মিম কয়েকটি আসনে লড়ব।" কে কোথা থেকে লড়াই করবে এক নজরে দেখে নিন:- বর্ধমান পূর্বস্থলী উত্তর থেকে জনতা উন্নয়ন পার্টি থেকে লড়াই করবেন বাপন ঘোষ। হুমায়ুন কবীর নিজে লড়াই করবেন দু'টি কেন্দ্র থেকে। একটি হল রেজিনগর অন্যটি হল নঁওদা থেকে। তবে ভরতপুর থেকে লড়বেন না তিনি। ইয়াসিন হায়দার অর্থাৎ ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাই জনতা উন্নয়ন পার্টির হয়ে লড়বেন কান্দি থেকে। বেলডাঙা থেকে লড়বেন সৈয়দ আহমেদ কবীর। রয়াল ইসলাম লড়বেন মালদহ রতুয়া থেকে। মালতীপুর থেকে জনতা উন্নয়ন পার্টির আবদুল মিনাজ শেখ লড়াই করবেন। মালদহ বৈষ্ণব নগরে লড়াই করবেন মুসকরা বিবি। মানিকচক থেকে আবু শইদ। এছাড়াও সুজাপুর থেকে লড়ছেন নাসিমুল হক। ভরতপুর থেকে লড়বেন সৈয়দ খুবাইব আমিন সাহেব। বেহালা পূর্ব থেকে জনতা উন্নয়ন পার্টির হয়ে লড়বেন অনুপম রোহদগীর। ফরাক্কা থেকে লড়বেন ইমতিয়াজ মোল্লা। হরিহর পাড়া থেকে লড়াই করবেন বিজয় শেখ। ভবানীপুর আসনে একজন অবাঙালি মুসলিমকে বেছে নেওয়া হয়েছে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

আরও একটি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকতে চান আগরকর!

 ১:৫৪ PM     Sports     No comments   


টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এই মুহূর্তে ভারতের সামনে আর কোনও ম্যাচ নেই। শুরু হবে আইপিএল। তার আগেই এক বছর চুক্তি বাড়িয়ে দেওয়ার অনুরোধ করলেন অজিত আগরকর। প্রধান নির্বাচক হিসাবে ২০২৭ সালের ৫০ ওভারের বিশ্বকাপ পর্যন্ত থাকতে চান তিনি। বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে বোর্ডের অন্দরে। আগরকর দায়িত্বে থাকাকালীন দু'টি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত।

'টাইমস অফ ইন্ডিয়া'র প্রতিবেদন অনুযায়ী, তাঁকে যাতে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে রাখা হয় তার জন্য বোর্ডকে অনুরোধ করেছেন আগরকর। এ বিষয়ে ইতিমধ্যেই একপ্রস্থ আলোচনা হয়েছে। আপাতত হাতে ভাল কোনও বিকল্প না থাকায় আগরকরের অনুরোধে রাজি হয়ে যেতে পারে বোর্ড। কিন্তু সামনেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ এবং এক দিনের বিশ্বকাপ রয়েছে। বোর্ডের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পশ্চিমাঞ্চলের আর এক ক্রিকেটার নাকি প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে রয়েছেন। তবে খুব বেশি জোর নেই তাঁর দাবিতে। আগরকরের অনুরোধ মেনে নেওয়ার আগে সেই প্রার্থীর সঙ্গেও এক বার আলোচনা করতে পারে বোর্ড।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সন্দেশখালি-কাণ্ড; শেখ শাহজাহানের জামিনের আবেদন খারিজ

 ১:৩৩ PM     kolkata     No comments   


সন্দেশখালি-কাণ্ডে গ্রেফতার হওয়া শেখ শাহজাহান ও তাঁর ভাই আলমগীরের বিরুদ্ধে সিবিআই মামলায় জামিনের আবেদন করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। আজ, বৃহস্পতিবার সেই আবেদন খারিজ করে দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। এই জামিনের আবেদন করে শেখ শাহজাহানের আইনজীবী জানিয়েছিলেন, মামলার শুনানির সময় সাক্ষীর সংখ্যা ছিল ৮৬ ।

পরে তা হয়ে দাঁড়িয়েছে প্রায় ২০০ জন। এছাড়াও মাজেদা বিবি, যাঁর বয়ানের ভিত্তিতে শেখ শাহজাহানকে অভিযুক্ত করা হয়েছে, সেই মাজেদা বিবিকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে সিবিআই। বিচারপতি শুভ্রা ঘোষ বৃহস্পতিবার নির্দেশে জানিয়েছেন, নতুন করে যে সমস্ত তথ্য এসেছে তার ভিত্তিতে নতুন করে কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন জানাতে হবে শেখ শাহজাহান ও আলমগীরকে। সিবিআইয়ের আইনজীবী অমাজিৎ দে বলেন, "এই মামলায় সিবিআইয়ের মুল বক্তব্য ছিল, একজন সাক্ষী যার ছেলে মারা গিয়েছে তাঁর বয়ান থেকে দেখা যাচ্ছে যে, শেখ শাহজাহানই মুল চক্রী ছিল সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায়। শাহজাহানই বাড়ি থেকে হামলার নির্দেশ দিয়েছিল। পাশাপাশি শেখ শাহজাহান এলাকার প্রভাবশালী নেতা। তার জামিন মঞ্জুর করলে সে অন্যান্য সাক্ষীদের প্রভাবিত করতে পারে। ফলে মূল মামলার তদন্ত বিঘ্নিত হবে।"
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বুধবার, ১৮ মার্চ, ২০২৬

আইএসএফের সঙ্গে ৩২ আসনে সমঝোতা প্রায় চূড়ান্ত বামেদের!

 ২:০৩ PM     kolkata     No comments   

 


দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে আসন রফা চূড়ান্ত হয়েছে। আইএসফের সঙ্গে ৩২ আসনের সমঝোতা হয়েছে বামেদের। মঙ্গলবার রাতে সিপিএম-আইএসএফ দ্বিপাক্ষিক আলোচনায় আসন রফা চূড়ান্ত হয় বলে খবর। যদিও তারপরেও কিছুটা জটিলতা রয়েছে। আলিমুদ্দিন স্ট্রিট সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া আসন ছাড়তে রাজি হলেও অশোকনগর আসন ছাড়তে চায়ছে না আইএসএফ।

এই জটিলতা কাটাতে মরিয়া বিমান বসু। কিন্তু, মঙ্গলবারের বৈঠকে আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ছিলেন না। সে কারণে বৈঠকে উপস্থিত আইএসএফ রাজ্য নেতৃত্বকে আজকের মধ্যে প্রার্থী তালিকা পাঠানোর কথা জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান। এদিকে, আজ বুধবার আবার বামেদের বৈঠক। বাকি থাকা আসনগুলো নিয়ে এদিন আলোচনা হওয়ার কথা। কে কোথায় প্রার্থী হবে তা নিয়ে আলোচনা চলবে। তারপর আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার বাকি আসনে প্রার্থী ঘোষণার সম্ভাবনা রয়েছে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

সরানো হল ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কে!

 ৪:০৭ PM     kolkata     No comments   


বঙ্গে ভোট ঘোষণার  দিনই নজিরবিহীনভাবে মধ্যরাতে মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব পদে রদবদল করে কমিশন। শুধু তাই নয়, বদল করা হয়েছে কলকাতা পুলিশ কমিশনার, রাজ্য পুলিশের ডিজি-সহ একাধিক পুলিশকর্তাকে।

এবার নির্বাচন কমিশনের ‘কোপে’ একাধিক জেলার পুলিশ সুপার।  শুধু তাই নয়, কলকাতা ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়কেও এদিন সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞরা। কমিশনের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১২ জায়গার পুলিশ সুপারকে বদল করা হয়েছে। বদল করা হয়েছে বারাসত পুলিশ জেলা, কোচবিহার, বীরভূম, ইসলামপুর পুলিশ জেলা, হুগলি রুরাল, ডায়মন্ড হারবার পুলিশ জেলা, মুর্শিদাবাদ পুলিশ, বসিরহাট পুলিশ জেলা, মালদহ, পূর্ব মেদিনীপুর, জঙ্গিপুর এবং পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে। তাৎপর্যপূর্ণভাবে এই বদলের তালিকাতেই রয়েছেন কলকাতা ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়। তাঁর জায়গায় স্থলাভিষিক্ত করা হয়েছে ইয়েলওয়াড় শ্রীকান্ত জগন্নাথরাওকে। তিনি ২০১৫ সালের আইপিএস বলে জানা যাচ্ছে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সোমবার, ১৬ মার্চ, ২০২৬

ভোটের মুখে তৃণমূল ছাড়লেন আরাবুল ইসলাম!

 ১:২৬ PM     kolkata     No comments   


গতকাল, রবিবারেই পশ্চিমবঙ্গে ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গিয়েছে। আগামীকাল, মঙ্গলবারেই প্রার্থী তালিকা প্রকাশ করবে তৃণমূল। সূত্রের খবর, আগামীকাল বিকেল চারটেয় প্রকাশ হবে কালীঘাট থেকে। পারফরম্যান্স ভিত্তিতেই করা হবে প্রার্থী।

এছাড়া একাধিক নতুন মুখ থাকতে চলেছে, ইঙ্গিত তেমনই। এমন আবহে বড় বদলের সাক্ষী হতে চলেছে ভাঙড়। নির্বাচনের মুখে তৃণমূল ছাড়ার পথে ভাঙড়ের 'তাজা নেতা' আরাবুল ইসলাম। যোগ দিতে পারেন নওশাদ সিদ্দিকির দল আইএসএফে। আজই আরাবুলের ফুরফুরা শরিফ যাওয়ার কথা। সেখানে আইএসএফের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে দলে যোগ দেওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু কেন ভোটের আগে দলের সঙ্গে দূরত্ব বাড়াতে চাইছেন আরাবুল ইসলাম? এর জবাব সরাসরি না দিলেও অভিমানের কথা শোনা গেল তাঁর মুখে। বললেন, "আরাবুল ইসলামকে তৃণমূল চিনতে পারেনি। দলের সঙ্গে সবসময় আমি থেকেছি, কাজ করেছি। কিন্তু এখন আমি কোণঠাসা।" শোনা যাচ্ছে, তাঁর সঙ্গে দলত্যাগ করতে পারেন তৃণমূলের আরেক নেতা কাইজার আহমেদও।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

রবিবার, ১৫ মার্চ, ২০২৬

রাজ্য পুলিশের বড় বদল!

 ৯:০৯ PM     kolkata     No comments   


আজ, রবিবার রাজ্যের ভোটের নির্ঘন্ট ঘোষণার ঠিক আগেই রাজ্য পুলিশে বড় রদবদল করল নবান্ন। সূত্রের খবর, ২৭ জন ইন্সপেক্টর ও ১২ থানার আইসি-কে বদলি করা হয়েছে।ডায়মন্ড হারবার পুলিশ জেলায় বেশ কয়েকজন ইন্সপেক্টরকে বদলি করা হয়েছে। পাশাপাশি বিধাননগর পুলিশ কমিশনারেট, বারাকপুর পুলিশ কমিশনারাট, চন্দননগর পুলিশ কমিশনারেটের বেশ কয়েকটি থানার আইসি-কে বদলি করা হয়েছে।

পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার বেশ কয়েকজন ইন্সপেক্টর বদল করা হয়েছে।

ঠিক নির্বাচন ঘোষণার দিন কয়েক ঘণ্টা আগেই রাজ্য পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নির্দেশিকায় স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, যত দ্রুত সম্ভব, নতুন পোস্টিংয়ে যোগ দিতে হবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, জলপাইগুড়ি, দুই মেদিনীপুর, বিধাননগর, দক্ষিণ দিনাজপুর, হুগলি-সহ বিভিন্ন জেলায় পুলিশ প্রশাসনের ভিতরে ২৭টি রদবদল ঘটেছে। স্বাভাবিকভাবেই এই বিষয়টা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলছে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates