Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

অভিষেক অনেক লড়াই করেছে, সম্মস্ন জানান; নির্দেশ মমতার

 ৭:০৩ AM     kolkata     No comments   

 


তৃণমূলের ক্ষমতার মিনার ভেঙে পড়ার পর থেকেই দলের অন্দরে আলোচ্য হয়ে উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা। তাঁর কর্পোরেট কায়দা, পরামর্শদাতা সংস্থা আই-প্যাককে সংগঠনের সমান্তরাল করে তোলা নিয়ে নবীন-প্রবীণ নির্বিশেষে ক্ষোভ গোপন করছেন না। বুধবার তৃণমূলের টিকিটে জয়ীদের বৈঠকে সেই অভিষেকের ‘লড়াইকে’ সম্মান দিতে উঠে দাঁড়াতে হল সকলকে। উঠতে হল অভিষেকের জন্মের আগে থেকে রাজনীতির আঙিনায় থাকা শোভনদেব চট্টোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়, সমর মুখোপাধ্যায়, জাভেদ খান, ফিরহাদ হাকিমদেরও।

কালীঘাটের বাড়িতে তৃণমূলের জয়ী ৮০ জন প্রার্থীকে ডেকেছিলেন ইস্তফা দিতে না-চাওয়া ‘মুখ্যমন্ত্রী’ মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ছিলেন অভিষেকও। সূত্রের খবর, সেই বৈঠকেই অভিষেকের লড়াইকে সম্মান জানানোর নির্দেশ দেন মমতা। তৃণমূলের টিকিটে এ বারও জেতা এক প্রার্থী বলেন, ‘‘অভিষেকের লড়াইকে সম্মান জানতে মমতাই সকলকে বলেন উঠে দাঁড়াতে।’’ রতুয়ার প্রবীণ বিধায়ক সমর, বালিগঞ্জ থেকে জেতা শোভনদেব, কলকাতার মেয়র তথা বন্দর আসন থেকে জেতা ফিরহাদ, বজবজ থেকে জেতা অশোক দেব— সকলকেই উঠে দাঁড়িয়ে সম্মান জানাতে হয়েছে অভিষেকের প্রতি। যা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে তৃণমূলের মধ্যে। সূত্রের খবর, মমতার নির্দেশ মেনে অনেককে উঠে দাঁড়িয়ে সম্মান জানাতে হয়েছে ঠিকই। তবে অনেকেই চেয়ার ছেড়ে উঠতে ইতস্তত করেছেন। জয়ী এক প্রার্থী বলেন, ‘‘বসেও তো হাততালি দেওয়া যেত। কিন্তু হাঁটুর বয়সি অভিষেকের সামনে উঠে দাঁড়ানো প্রবীণ নেতাদের কাছে দৃশ্যতই অস্বস্তিকর ছিল।’’ তবে বৈঠকের ভিতরে উঠে দাঁড়ালেও বাইরে বেরিয়ে কেউই বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেননি। যা খানিকটা প্রত্যাশিতই। তৃণমূল সূত্রে আরও খবর, মমতা স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন, অভিষেকের সমালোচনা করলে পার্টি বরদাস্ত করবে না। শৃঙ্খলা রাখার বিষয়ে তিনি একটি শৃঙ্খলারক্ষা কমিটিও গড়ে দিয়েছেন। যাতে রাখা হয়েছে রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন, প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শুভাশিস চক্রবর্তী এবং ধনেখালির জয়ী প্রার্থী অসীমা পাত্রকে। ডেরেককে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে বসার দায়িত্ব দিয়েছেন মমতা। সকাল থেকে রাত পর্যন্ত তিনি সেখানে থাকবেন। তৃণমূলের টিকিটে এ বার জিতেছেন সাকুল্যে ৮০ জন। সূত্রের খবর, বুধবারের বৈঠকে জয়ীদের মধ্যে ১১ জন হাজির ছিলেন না। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হাসনের কাজল শেখ এবং আমডাঙা থেকে জয়ী তথা ফুরফুরা শরিফের পিরজাদা কাশেম সিদ্দিকি।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বুধবার, ৬ মে, ২০২৬

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক গুলিবিদ্ধ!

 ১১:৪৫ PM     kolkata     No comments   


গুলিবিদ্ধ হয়ে মৃত্য শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের। চন্দ্রনাথ রথ নামে ওই ব্যক্তিকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রামে।

তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছেন। জানা গিয়েছে, ভবানীপুরের জয়ী প্রার্থী শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এই চন্দ্রনাথ। বিগত পাঁচ বছর ধরে তিনিই শুভেন্দুর সব কাজকর্মের দায়িত্বে ছিলেন।বিস্তারিত খবর আসছে :-
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বিজেপিতে যাচ্ছেন অনুব্রত মণ্ডল?

 ৪:৪৮ PM     kolkata     No comments   


বীরভূমে তৃণমূলের ভরাডুবি। ১১টি আসনের মধ্যে মাত্র ৬ আসনে জয়। আর তারপরই অনুব্রত মণ্ডলকে নিয়ে উঠ কিছু প্রশ্ন। সামনে আসছে বড় খবর। যেখানে 'কেষ্ট' অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ।  দীর্ঘ ১৫ বছর ধরে বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেসের অবিসংবাদিত নেতা হিসেবে পরিচিত ‘বাঘ’ অনুব্রত মণ্ডলের প্রভাব যেন এবারের ২০২৬ বিধানসভা নির্বাচনে ধাক্কা খেয়েছে। জেলার ১১টি আসনের মধ্যে ৬টিতে জয় পেয়েছে বিজেপি।

এই ফলাফলের পর স্বাভাবিকভাবেই উঠে আসছে অনুব্রত মণ্ডলের ভূমিকা ও জেলায় তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের প্রভাব নিয়ে। নির্বাচনের আগে অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতির পদে ফিরিয়ে আনা হয়নি। রাজনৈতিক মহলের মতে, এর পেছনে গোষ্ঠীদ্বন্দ্বের বড় ভূমিকা রয়েছে। অনুব্রত মণ্ডল ও কাজল শেখের মধ্যে দীর্ঘদিন ধরে চলা কোন্দল জেলা তৃণমূলের সংগঠনে বড় ধরনের ফাটল ধরিয়েছে বলে অভিযোগ। গ্রেপ্তারের পর ফিরে আসার পর থেকেই জেলায় কোর কমিটি গঠন করা হয়, কিন্তু তাতেও গোষ্ঠী সংঘাত থামেনি। নির্বাচনী প্রচারে অনুব্রত মণ্ডলকে এবার তেমন সক্রিয় দেখা যায়নি। বোলপুর শহরে তিনি প্রচার করলেও সেখানে তৃণমূলকে হার স্বীকার করতে হয়েছে। সূত্রের খবর, তাঁর নিজের বাড়ির এলাকার বুথেও তৃণমূল পিছিয়ে পড়ে। যদিও বোলপুর আসনে তৃণমূল জয়ী হয়েছে, তবু জেলার সামগ্রিক ফলাফলকে ‘ভরাডুবি’ বলে অভিহিত করা হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের অভিযোগ, অনুব্রত মণ্ডল নিষ্ক্রিয়তার পাশাপাশি তলায় তলায় কয়েকটি আসনে বিজেপির পক্ষে কাজ করেছেন। এই অভ্যন্তরীণ অসন্তোষ ও গোষ্ঠীদ্বন্দ্বই বীরভূমে তৃণমূলের পরাজয়ের অন্যতম বড় কারণ বলে মনে করা হচ্ছে। নির্বাচনের আগে অনুব্রত মণ্ডল সাংবাদিকদের সামনে বলেছিলেন, "বিজেপি যদি ২০০ আসন পায়,তাহলে আমি একদিকের মাথা নেড়া করে ঘুরে বেড়াব।" কিন্তু ফল প্রকাশের পর থেকে তিনি একেবারে নীরব। কোনও প্রতিক্রিয়া দেননি। এখন সবচেয়ে বড় প্রশ্ন—অনুব্রত মণ্ডল কোন পথে হাঁটবেন? তৃণমূলে থেকে যাবেন? নাকি অন্য কোনও দলে যোগ দেবেন? নাকি রাজনীতি থেকেই সরে দাঁড়াবেন? জেলা রাজনীতির পর্যবেক্ষকরা মনে করছেন, আগামী দিনে তাঁর সিদ্ধান্ত বীরভূম তৃণমূলের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

চাকরিটা থাকবে তো? চিন্তায় সিভিক ভলান্টিয়াররা

 ৪:১৪ PM     kolkata     No comments   


চাকরি মিলেছিল তৃণমূল সরকারের আমলে। সরকারি পদে, সরকারি কর্মীদের মতো কাজ করতে হলেও সেই চাকরি ছিল  চুক্তিভিত্তিক। স্থায়ীকরণের দাবিতে আন্দোলন করেও সুফল মেলেনি। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এই ধরনের চুক্তিভিত্তিক কর্মীরা হঠাৎ নিজেদের ভবিষ্যৎ নিয়ে বেশ চিন্তিত। আগামী দিনে চাকরিটা আদৌ থাকবে তো, নতুন সরকার ছাঁটাই করে দেবে না তো?

প্রশ্ন ঘোরাফেরা করছে অস্থায়ী কর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। এই মুহূর্তে রাজ্যে সরকারি চাকরিতে শূন্যপদ প্রায় ৬ লক্ষ। গ্রুপ এ, বি, সি এবং ডি গ্রুপ স্তরের কর্মী মিলিয়ে এই মুহূর্তে কর্মীসংখ্যা দাঁড়িয়েছে মাত্র ৩ লক্ষ ১৭ হাজার। যার ফলে প্রশাসনিক কাজকর্ম চালাতে ভরসা করতে হয় এই চুক্তিভিত্তিক কর্মীদের উপর। রাজ্যের প্রায় সমস্ত সরকারি অফিসেই ডেটা এন্ট্রি অপারেটর, পিওন-সহ বিভিন্ন পদে অস্থায়ী কর্মীরা বসে। এমনকী আইনশৃঙ্খলা রক্ষা বা ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ যে সিভিক ভলান্টিয়ারদের হাতে, তারাও অস্থায়ী কর্মী। সব মিলিয়ে সংখ্যাটা ৫ লক্ষ। তৃণমূলের আমলে এই সবস্তরের কর্মীই স্থায়ীকরণের দাবিতে আন্দোলন করেছেন। সেসময় মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিজ্ঞপ্তি জারি করে জানায়, এই অস্থায়ী কর্মীরা ৬০ বছর বয়স পর্যন্ত নিজ পদে বহাল থাকতে পারবেন। তাঁদের চাকরি যাবে না। অবসরের পর তাঁদের নামমাত্র অবসরকালীন সুবিধা দেওয়ার কথাও ঘোষণা করা হয়।সমস্যা হল, রাজ্যের নবনির্বাচিত বিজেপি সরকারের ইস্তেহারেই বলা আছে, ক্ষমতায় এলে সব সরকারি চাকরির শূন্যপদ পূরণ করা হবে। তাছাড়া আগের সরকারের আমলে যে অস্থায়ী কর্মীদের নিয়োগ করা হয়েছে, তাঁদের যে এই সরকার বিশেষ পছন্দ করছে না, সেটা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে। ইতিমধ্যেই নবান্নের বিভিন্ন দপ্তরের ওএসডি এবং রিঅ্যাপয়ন্টেড কর্মীদের নবান্নে যেতে নিষেধ করে দেওয়া হয়েছে। সেই মর্মে বিজ্ঞপ্তি দিয়েছেন খোদ মুখ্যসচিব। স্বাভাবিকভাবেই এই পাঁচ লক্ষ অস্থায়ী কর্মী ও সিভিক ভলান্টিয়ারদের মধ্যে উদ্বেগের বাতাবরণ তৈরি হয়েছে। নতুন সরকার যদি এই অস্থায়ী পদ বিলুপ্ত করে স্থায়ী নিয়োগের পথে হাঁটে? সেক্ষেত্রে মমতার আমলের ওই লিখিত নির্দেশের উপর বিশেষ ভরসা রাখতে পারছেন না তাঁরা। বিভিন্ন স্তরের সরকারি অস্থায়ী কর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে এ নিয়ে আলোচনার ঝড় উঠছে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

তৃণমূলের দুই নেতাকে তলব ইডি-র!

 ২:৪৬ PM     kolkata     No comments   



ভোটের কাজে ব্যস্ত বলে দুই বিদায়ী মন্ত্রী এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর কাছে সময় চেয়েছিলেন।এবার ভোট মেটার পর বুধবার ছিল তৃণমূলের সুজিত বসু এবং রথীন ঘোষের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার দিন। কিন্তু দু’জনেই আলাদা ভাবে জানালেন, তাঁরা ইডি দফতরে যেতে পারছেন না।

ইডির একটি সূত্রে খবর, প্রাক্তন মন্ত্রী রথীন চিঠি দিয়ে জানিয়েছেন, শৌচাগারে পড়ে গিয়ে তিনি পায়ে চোট পেয়েছেন। চিকিৎসক তাঁকে দিন দশেকের জন্য বিশ্রাম নিতে বলেছেন। আর এক প্রাক্তন মন্ত্রী সুজিত ইডিকে জানিয়েছেন, ভোট পরবর্তী হিংসায় তাঁর দলের অনেক কর্মী আক্রান্ত। তাঁদের পাশে দাঁড়ানোর জন্য তিনি ব্যস্ত। তাঁকে যেন আরও কিছু দিন সময় দেওয়া হয়। পুরনিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রাজ্যের দুই মন্ত্রীকেই ভোটের আগে তলব করা হয়েছিল। বস্তুত, প্রাক্তন দমকলমন্ত্রী সুজিতকে সম্প্রতি একাধিক বার তলব করেছে ইডি। সুজিত প্রায় প্রতি বারই ইডির কাছে সময় চেয়ে চিঠি পাঠিয়েছিলেন। ভোটের কাজে ব্যস্ত, তাই হাজিরা দিতে পারবেন না, এই মর্মে আবেদন নিয়ে আদালতেও গিয়েছিলেন তিনি। হাই কোর্টের বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চ জানিয়েছিল, ১ মে সুজিতকে হাজিরা দিতে হবে ইডি দফতরে। আদালতের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন তৃণমূলের বিদায়ী মন্ত্রী। প্রায় ৯ ঘণ্টা পরে ইডি দফতর থেকে বেরিয়ে তিনি বলেছিলেন, ‘‘আমি সাক্ষী হিসাবে এসেছিলাম।’’ তিনি এ-ও বলেছিলেন, ‘‘ব্যবসা করা কখনও কোনও অপরাধ নয়। চুরি করাটা অপরাধ।’’ তবে ইডি তদন্ত করছে। তিনি তদন্তে সহযোগিতা করে যাবেন। আর এক প্রাক্তন মন্ত্রী রথীনও ভোটের কাজে ব্যস্ত রয়েছেন বলে ইডির কাছে সময় চেয়েছিলেন। ভোটের ফলপ্রকাশের একদিন পর তাঁকেও তলব করা হয়েছিল ইডি দফতরে।২০২৩ সালের অক্টোবরে পুরনিয়োগ দুর্নীতি মামলায় প্রথম বার রথীনকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

অভিষেকের কাছে এল লালবাজার থেকে নির্দেশিকা!

 ২:১০ AM     kolkata     No comments   


ভোটে পরাজিত হওয়ার পরই বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে গার্ডরেল সরিয়ে দেওয়া হয়েছে আজ। আর এবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস এবং বাড়ির বাইরের অতিরিক্ত পুলিশ পিকেট তুলে নেওয়ার নির্দেশিকা জারি করল লালবাজার।

আগামিকাল অর্থাৎ বুধবার ৬ তারিখ সকাল সাড়ে ৬ টা থেকে এই নির্দেশিকা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।লালবাজার সূত্রে জানা যাচ্ছে, ১৮৮ এ হরিশ মুখোপাধ্যায় রোডের বাড়ির বাইরের পিকেট, ১২১ কালীঘাট রোডের অফিস আর বাড়ির বাইরের পিকেট। একই সঙ্গে ৯ ক‍্যামাক স্ট্রিটের অফিসের বাইরের পুলিশ পিকেট তুলে নেওয়ার নির্দেশিকা জারি করা হয়েছে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মঙ্গলবার, ৫ মে, ২০২৬

তৃণমূল কার্যালয়ে অস্ত্র মজুত; উদ্ধার করল পুলিশ

 ৯:১৯ PM     kolkata     No comments   



দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার ঘুটিয়ারি শরিফের নারায়ণপুর এলাকায় তৃণমূলের একটি দলীয় কার্যালয় থেকে ১৮টি ধারালো অস্ত্র উদ্ধার করল পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়।

অভিযোগ ছিল, নারায়ণপুর পঞ্চায়েতের প্রধান ও স্থানীয় তৃণমূল নেতা সালাউদ্দিন সর্দারের দলীয় কার্যালয়ে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র মজুত রয়েছে। সেই খবর পেয়ে ওই কার্যালয়ে হানা দেয় পুলিশ। এদিকে, ভোটের ফলপ্রকাশের পরে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার কুলতলি। পেটকুলচাঁদ এলাকায় বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলআশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, বুধবার রাতে বাইকে ফেরার সময় পথ আটকে লাঠি এবং রড দিয়ে বেধড়ক মারধর করা হয়।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates