পশ্চিমবঙ্গে প্রাথমিকের ৩২ হাজার জনের চাকরি বাতিল মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ এই মামলায় নোটিস জারি করল। অগস্ট মাসের তৃতীয় সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা। ২০১৪ সালে শুরু হওয়া নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিযুক্ত ৩২ হাজার জনের চাকরি বহাল রাখার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন মূল মামলাকারী তথা বঞ্চিতেরা। সেই মামলাই গ্রহণ করল সুপ্রিম কোর্ট।
সোমবার, ১৮ মে, ২০২৬
রবিবার, ১৭ মে, ২০২৬
তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক বৈশাখী!
তৃণমূল থেকে বিজেপি, তারপর ফের তৃণমূল। শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবন বেশ পরিচিত। কয়েকমাস আগেই তৃণমূলে ঘর ওয়াপসি হয়েছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় কাননের। কিন্তু ভোটের ময়দানে দেখা যায়নি তাঁকে। পালাবদল হতেই এবার তৃণমূলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন শোভনের বিশেষ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। দম্ভের কারণেই তৃণমূলের এই পরিণতি বলে দাবি করে জানালেন, তাঁদের সঙ্গে ঠিক কী কী করেছে দলের একাংশের নেতারা। বাংলার রাজনীতিতে শোভন-বৈশাখী অত্যন্ত পরিচিত নাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন ছিলেন শোভন। পরবর্তীতে দলের সঙ্গে, ‘দিদি’র সঙ্গে দূরত্ব বাড়ে। শোভন-বৈশাখী একসঙ্গে যোগ দিয়েছিলেন বিজেপিতেও। কিন্তু বিজেপি মোহ তাঁদের বেশিদিন টেকেনি। ফের তৃণমূলে ফেরেন তাঁরা। এনকেডিএ'র চেয়ারম্যানের দায়িত্ব পান শোভন। মনে করা হচ্ছিল, ছাব্বিশ নির্বাচনে হয়তো প্রিয় কাননকে টিকিট দেবে দল। কিন্তু তা হয়নি।
শনিবার, ১৬ মে, ২০২৬
ফলতার জাহাঙ্গিরকে 'কুখ্যাত অপরাধী' আখ্যা মুখ্যমন্ত্রীর;ভোট মিটলেই ব্যবস্থা
"ওই ডাকাতটা কোথায়, পুষ্পা না কী যেন নাম। যত অভিযোগ করেছে সাধারণ নির্বাচনের সময়, সবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা হবে। গুন্ডামি করতে দেব না। নিশ্চিন্ত থাকুন। সাদা থান বাড়িতে ফেলতে দেব না। কোথায় পুষ্পা, কোথায় আপনি?
শুক্রবার, ১৫ মে, ২০২৬
প্রেসিডেন্সিতে শাহজাহানদের হাতে স্মার্টফোন! সাসপেন্ড সুপার, 'ঘুঘুর বাসা' ভাঙতে তৎপর মুখ্যমন্ত্রী
জেলে বসেই দুর্নীতির নেটওয়ার্ক! এমনটাই অভিযোগ দীর্ঘদিনের। পূর্বতন শাসক শিবিরের সহযোগিতায় স্মার্টফোন ব্যবহারের অভিযোগ। প্রেসিডেন্সি সংশোধনাগারে 'ঘুঘুর বাসা' ভাঙতে তৎপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ঘটনায় তদন্তে নেমে একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। প্রেসিডেন্সির সুপার এবং চিফ কন্ট্রোলারকে সাসপেন্ড করা হয়েছে। এই ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।
আরজি কর কাণ্ডে ৩ আইপিএস সাসপেন্ড; খতিয়ে দেখা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভূমিকা
আরজি কর কাণ্ডে কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড হলেন রাজ্যের তিন আইপিএস অফিসার। আজ, শুক্রবার নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, আরজি করের চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলার ফাইল আবার খোলা হচ্ছে। ওই সময়ে বিভিন্ন পদে কর্মরত তিন আইপিএস অফিসার বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে।
প্রথম বার ভারতের বড়দের দলে বৈভব!
এত দিন ধরে ভারতের অনূর্ধ্ব-১৯ ও এমার্জিং দলে দেখা গিয়েছে বৈভব সূর্যবংশীকে। এই প্রথম বার ভারতের বড়দের দলে সুযোগ পেল বৈভব। আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ভাল খেলার পুরস্কার পেল বৈভব। ভারত 'এ' দলে সুযোগ পেয়েছে ১৫ বছরের বৈভব। জুন মাসে তিলক বর্মার নেতৃত্বে শ্রীলঙ্কায় ত্রিদেশীয় এক দিনের সিরিজ় খেলবে ভারত।
বুধবার, ১৩ মে, ২০২৬
বার্ধক্য ভাতা নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীর!
বার্ধক্য ভাতার পরিমাণ বাড়িয়ে দিচ্ছে শুভেন্দু অধিকারীর সরকার। নারী, শিশু ও সমাজ কল্যাণ দফতর সূত্রে খবর, বার্ধক্য ভাতা ১০০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করে দেওয়া হবে। এর পাশাপাশি রাজ্যে প্রতিবন্ধী ভাতাও বৃদ্ধি পাবে।






