অন্নপূর্ণা যোজনার টাকা পেতে সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে থাকতে হবে আধার লিঙ্ক। আর তা করাতে সকাল থেকেই রাজ্যের বিভিন্ন ব্যাঙ্ক-পোস্ট অফিসের সামনে মানুষের লম্বা লাইন। সেই মতো সোমবার সকাল থেকেই বারাসত পোস্ট অফিসের সামনে ছিল মানুষের ভিড়। এরমধ্যেই সিএএতে নাগরিকত্বের আবেদন জমা দিতে আসেন অনেকে। ভিড়ের চাপে একেবারে নাজেহাল অবস্থা হয় পোস্ট অফিসে।
সোমবার, ২৫ মে, ২০২৬
অভিষেকের বাড়িতে ফের পুলিশ!
এদিন দুপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন শান্তিনিকেতনে প্রবেশ করলেন কয়েক জন পুলিশকর্মী। তাঁদের কয়েক জন ছিলেন সাধারণ পোশাকে। কয়েক জন পরেছিলেন সাদা উর্দি। কিছু ক্ষণ পরেই বাড়ির ভিতর থেকে একটি মনিটর নিয়ে বেরিয়ে যান পুলিশকর্মীরা। তার পর সেই মনিটর তুলে দেওয়া হয় একটি সাদা গাড়িতে, যাতে লেখা ছিল 'কলকাতা পুলিশ'। সেটি কোথায় নিয়ে যাওয়া হল, তা এখনও স্পষ্ট নয়। ওই পুলিশকর্মীরা অভিষেকের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে একটি গাড়ি সেখানকার গ্যারেজ থেকে বেরিয়ে যায়। সেই গাড়িটি লিপ্স অ্যান্ড বাউন্ডস সংস্থার নামে নথিভুক্ত। শান্তিনিকেতন বাড়িটিও ওই সংস্থার নামেই পুরসভায় নথিভুক্ত রয়েছে। কেন হঠাৎ তৃণমূল সাংসদের বাড়িতে পুলিশ গেল, তা নিয়ে ধন্দ রয়েছে।
রবিবার, ২৪ মে, ২০২৬
চাকরি প্রার্থীদের জন্য বড় খবর; দ্রুত শূন্যপদ পূরণ; ৩ জুনের মধ্যে তথ্য চাইলেন মুখ্যমন্ত্রী
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিভিন্ন সরকারি দপ্তরের কাজে গতি বাড়াতে তৎপর শুভেন্দু অধিকারীর সরকার। কোন দপ্তরে কত শূন্যপদ রয়েছে, তার হিসেব চেয়ে পাঠালেন মুখ্যমন্ত্রী। আগামী ৩ জুনের মধ্যে এই তথ্য তাঁর হাতে তুলে দিতে হবে বলে শনিবার বিজ্ঞপ্তি জারি করলেন রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব। সংশ্লিষ্ট দপ্তরের ডিরেক্টর পদাধিকারীদের এই দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার, ২৩ মে, ২০২৬
পরীক্ষার্থী পাবেন OMR শিটের কার্বনকপি; নিয়োগে স্বচ্ছতা আনতে বড় উদ্যোগ মুখ্যমন্ত্রীর
সরকারি পালাবদল হতেই নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল শুভেন্দুর সরকার। এবার থেকে চাকরিপ্রার্থীদের ওএমআর শিটের কার্বন কপি দেওয়া বাধ্যতামূলক করতে হবে। শিয়ালদহে সরকারি উদ্যোগে আয়োজিত রোজগার মেলা থেকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি এই প্রসঙ্গে বলেন, "কার্বন কপি প্রত্যেক যুবক যুবতীকে দেওয়া উচিত।
দেবরাজ ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু; গ্রেফতারির ভয়েই চরম সিদ্ধান্ত?
দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু। শনিবার সকালে ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। তিনি রাজারহাট-গোপালপুরের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি এবং তাঁর স্বামী তথা তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ ছিলেন। স্থানীয় সূত্রে খবর, গত কয়েক দিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। কিন্তু কী কারণে এই মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়। দক্ষিণ দমদম পুরসভার স্বাস্থ্য বিভাগের গুরুত্বপূর্ণ পদে (সিআইসি) ছিলেন সঞ্জয়।
শুক্রবার, ২২ মে, ২০২৬
বিজেপি কর্মীদের বন্দুক দেখিয়ে হুমকি; গ্রেপ্তারির ভয়; আদালতে আত্মসমর্পণ সপুত্র মালা রায়ের
ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেপ্তারির আশঙ্কা। বুধবার আলিপুর আদালতে আত্মসমর্পণ সাংসদ মালা রায় ও তাঁর ছেলে নির্বাণ রায়ের। এক হাজার ব্যক্তিগত বন্ডে আদালত তাঁদের জামিন মঞ্জুর করে। ছাব্বিশের ভোটের ফলাফলের কলকাতা-সহ গোটা রাজ্যে গেরুয়া ঝড় ওঠে।
কলকাতা পুরসভার অধিবেশন কক্ষে তালা!বাইরে সভা বসালেন মালা, ফিরহাদেরা
কলকাতা পুরসভার অধিবেশন কক্ষে তালা। এদিন ভিতরে ঢুকতেই পারলেন না কাউন্সিলরেরা। তৃণমূল সাংসদ মালা রায় পুরসভার চেয়ারপার্সন। তিনি বাধ্য হয়ে অধিবেশন কক্ষের বাইরে সভা বসান। ছিলেন মেয়র ফিরহাদ হাকিমও। মূলত তৃণমূল কাউন্সিলরেরাই এই অধিবেশনে যোগ দিয়েছেন। অন্য কোনও দল সেখানে নেই। কলকাতা পুরসভায় অতীতে এমন ছবি দেখা যায় নি। শুক্রবার পুরসভার মাসিক অধিবেশন ডাকা হয়েছিল। সেই অনুযায়ী কাউন্সিলরেরা এসেছিলেন। কিন্তু অধিবেশন কক্ষে তাঁরা ঢুকতে পারেননি।






