Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

এদিন কাকলি প্রসঙ্গে আর কী জানালেন শুভেন্দু?

 ৪:১৯ PM     kolkata     No comments   

 


এদিন কল্যাণীর প্রশাসনিক বৈঠকে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের উপস্থিতি নিয়ে সাংবাদিক বৈঠকে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "বিশেষ বিশেষ এমপিদের ডাকব। আজকে বিশেষ বিশেষ এমপিদের মধ্যে বারাসতের এমপিকে আমরা বিশেষ বিশেষভাবে ডেকেছিলাম।

তিনি সহযোগিতা করেছে।"বিরোধী দলের এই ‘বিশেষ বিশেষ' সাংসদ কারা? এই প্রশ্নেরও জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, "যাঁরা অনেকদিন পর সত্যি কথা বলছেন, তাঁরাই বিশেষ বিশেষ সাংসদ। যারা বলছেন, আপনারা আমাদের স্বাধীনতা পাইয়ে দিচ্ছেন।" এর পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, সংবাদমাধ্যমে বারাসতের সাংসদ কাকলির বক্তব্য শুনেছেন তিনি। এরপরই তাঁকে প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ জানায় রাজ্য সরকার। আগে কোনও বৈঠকে বলার সুযোগ পেতেন না, এই নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে অনুযোগ করেন কাকলি। মঙ্গলবার কল্যাণীতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে বলার সুযোগ পেয়ে তিনি খুশি হয়েছেন। মিটিংয়ে যোগদানের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে হাতও মিলিয়েছেন তিনি। এদিন মিটিং শেষে সাংবাদিক বৈঠকে এমনই দাবি করেন মুখ্যমন্ত্রী।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বুধবারই প্রকাশিত হবে অন্নপূর্ণা যোজনার ফর্ম! জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 ৪:০৭ PM     kolkata     No comments   


রাজ্যে অন্নপূর্ণা যোজনার সরকারি প্রক্রিয়া শুরু হয়ে যাবে বুধবারই। ওই দিন থেকেই ফর্ম প্রকাশিত হবে। কল্যাণীতে প্রশাসনিক বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি এ-ও জানালেন, অফলাইনের পাশাপাশি অনলাইনেও পূরণ করা যাবে ফর্ম। মা ক্যান্টিন নিয়েও বড় ঘোষণা করলেন তিনি। শুভেন্দু জানান, এ বার থেকে সপ্তাহে দু'দিন মা ক্যান্টিনে মিলবে মাছ-ভাত।

দাম থাকবে সেই ৫ টাকাই। মঙ্গলবার কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠক ছিল। এপিজে আব্দুল কালাম প্রেক্ষাগৃহে উত্তর ২৪ পরগনা, নদিয়া ও হুগলি জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক ছিল। সেই বৈঠক সেরে বেরিয়ে শুভেন্দু সাংবাদিকদের জানান, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে অন্নপূর্ণা যোজনা এবং স্বাস্থ্য সাথীকে আয়ুষ্মান ভারতে রূপান্তরিত করার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এই নতুন প্রকল্পের আর্থিক সুবিধা পেতে গেলে উপভোক্তাদের একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে, যা বুধবারই নবান্ন থেকে আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হবে। বলেন, "বুধবার ইমেলে নবান্ন থেকে সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী, মুখ্যসচিব, অর্থসচিব এবং অন্যান্য আধিকারিকের উপস্থিতিতে অগ্নিমিত্রা পাল এবং আমি একটি ফর্ম প্রকাশ করব। সেই ফর্ম অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে পূরণ করতে হবে।" শুভেন্দু আরও বলেন, "এই বিষয়ে বুধবারই বিস্তারিত জানানো হবে। নথিভুক্তকরণ যত তাড়াতাড়ি করবেন, তত দ্রুত সুবিধা আমরা দিতে পারব।" প্রশাসন সূত্রে খবর, আগামী ১ জুন থেকেই এই নতুন প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে। তবে ফর্ম পূরণের প্রক্রিয়া ও যাচাইকরণ চলাকালীন সাধারণ মানুষের যাতে কোনও সমস্যা না হয়, সেই বিষয়টিও নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়েছেন, উপভোক্তাদের অ্যাকাউন্টে যত দিন না অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা দেওয়া শুরু হচ্ছে, তত দিন পর্যন্ত পুরনো 'লক্ষ্মীর ভান্ডার'-এর টাকা নিয়ম মেনেই পাবেন তাঁরা।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সোমবার, ২৫ মে, ২০২৬

'আজ আমি এবং মমতা দুজনেই সর্বহারা';নবান্নে বৈঠক সেরে লিখলেন অভয়ার মা

 ৫:৪৬ PM     kolkata     No comments   


এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করে, তখন তাঁকে কম কটাক্ষের সম্মুখীন হতে হয়নি। সেই সব কটাক্ষকে পাত্তা না দিয়ে বিধানসভা নির্বাচনে পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন আর জি কর ধর্ষণ এবং খুন কাণ্ডে নির্যাতিতার মা রত্না দেবনাথ। তিনি এখন পানিহাটির বিধায়ক। শপথও নিয়েছেন। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি সাক্ষাৎ করলেন নবান্নের ১৪ তলায়। সাক্ষাৎ শেষে লিখলেন, "আজ আমি এবং মমতা দুজনেই সর্বহারা।" রত্না লিখেছেন, "আজ আমি এখন নবান্নের চোদ্দ তলায়, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে। মুখ্যমন্ত্রীর নাম মাননীয় শুভেন্দু অধিকারী। সততার শক্তি অনেক। শুধু অন্যায়ের বিরুদ্ধে ধৈর্য ধরে লড়াই করতে হয়।"

এর পরেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে তিনি লিখেছেন, "আজ আমি এবং মমতা দুজনেই সর্বহারা। আমি একমাত্র মেয়েকে হারিয়েছি, মানুষের জন্য কাজ করার প্রতিজ্ঞায় ব্রতী হয়েছি। আর উনি ওনার চোদ্দ তোলার গদি হারিয়েছেন। অপেক্ষা করুন উনি, ওনার অপরাধী টিম, সবার আরো করুন পরিণতি দেখতে পাবেন। আমার পরিচয় আমি ডা. দেবনাথের গর্বিত মা।"
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

অন্নপূর্ণা ভাণ্ডারে তথ্য আপডেট করতে লম্বা লাইন; পোস্ট অফিসে মন্ত্রী

 ৫:২৮ PM     kolkata     No comments   


অন্নপূর্ণা যোজনার টাকা পেতে সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে থাকতে হবে আধার লিঙ্ক। আর তা করাতে সকাল থেকেই রাজ্যের বিভিন্ন ব্যাঙ্ক-পোস্ট অফিসের সামনে মানুষের লম্বা লাইন। সেই মতো সোমবার সকাল থেকেই বারাসত পোস্ট অফিসের সামনে ছিল মানুষের ভিড়। এরমধ্যেই সিএএতে নাগরিকত্বের আবেদন জমা দিতে আসেন অনেকে। ভিড়ের চাপে একেবারে নাজেহাল অবস্থা হয় পোস্ট অফিসে।

খবর পেয়েই সেখানে ছুটে যান রাজ্যের খাদ্য ও সমবায়মন্ত্রী অশোক কীর্তনিয়া। কথা বলেন পোস্ট অফিসের সুপারিন্টেনডেন্টের সঙ্গে। তাঁর সঙ্গে দীর্ঘ বৈঠকে মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট-আধার লিঙ্ক করাতে গিয়ে যেন মানুষের কোনও হয়রানি না হয়। আগামী ১ জুন থেকে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন রাজ্যের মহিলারা। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তিন হাজার টাকা। এজন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক অর্থাৎ আধার যুক্ত থাকতে হবে। সেই মতো সকাল থেকেই বারাসত পোস্ট অফিসে ছিল ভিড়। সেই সময় পোস্ট অফিসে যান মন্ত্রী অশোক কীর্তনিয়া। কেন এত ভিড় সে বিষয়ে জানতে চান। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন মন্ত্রী। পরে সুপারিন্টেনডেন্ট অফ পোস্ট অফিসের সঙ্গে বৈঠক করতে ঘরে ঢুকতেই পোস্ট অফিসের পরিষেবা নিয়ে ক্ষোভ উগরে দেন উপস্থিত সাধারণ মানুষ। দীর্ঘক্ষণ অপেক্ষা, কাজের ধীরগতি এবং ভোগান্তির অভিযোগ ওঠে পোস্ট অফিস কর্তৃপক্ষের বিরুদ্ধে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

অভিষেকের বাড়িতে ফের পুলিশ!

 ৫:১৩ PM     kolkata     No comments   

 


এদিন দুপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন শান্তিনিকেতনে প্রবেশ করলেন কয়েক জন পুলিশকর্মী। তাঁদের কয়েক জন ছিলেন সাধারণ পোশাকে। কয়েক জন পরেছিলেন সাদা উর্দি। কিছু ক্ষণ পরেই বাড়ির ভিতর থেকে একটি মনিটর নিয়ে বেরিয়ে যান পুলিশকর্মীরা। তার পর সেই মনিটর তুলে দেওয়া হয় একটি সাদা গাড়িতে, যাতে লেখা ছিল 'কলকাতা পুলিশ'।  সেটি কোথায় নিয়ে যাওয়া হল, তা এখনও স্পষ্ট নয়। ওই পুলিশকর্মীরা অভিষেকের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে একটি গাড়ি সেখানকার গ্যারেজ থেকে বেরিয়ে যায়। সেই গাড়িটি লিপ্‌‌স অ্যান্ড বাউন্ডস সংস্থার নামে নথিভুক্ত। শান্তিনিকেতন বাড়িটিও ওই সংস্থার নামেই পুরসভায় নথিভুক্ত রয়েছে। কেন হঠাৎ তৃণমূল সাংসদের বাড়িতে পুলিশ গেল, তা নিয়ে ধন্দ রয়েছে।

ভোটের ফলঘোষণার দিন দুই পরে অভিষেকের বাড়ির সামনে থেকে প্রত্যাহার করা হয় অতিরিক্ত নিরাপত্তা। সরিয়ে দেওয়া হয় গার্ডরেল। তাঁর বাড়ির ভিতর থেকে বার করে আনা হয় স্ক্যানার। অভিষেকের বাড়িতে যে মানের স্ক্যানার বসানো ছিল, সেই মানের স্ক্যানার সাধারণত বিমানবন্দরে, রেল স্টেশনে বা বড় কোনও প্রতিষ্ঠানের দফতরে থাকে। কলকাতার ক্যামাক স্ট্রিটে তাঁর কার্যালয়ের সামনে থেকেও অতিরিক্ত নিরাপত্তা সরিয়ে দেওয়া হয়। পরে তাঁর 'জ়েড প্লাস' নিরাপত্তাও প্রত্যাহার করা হয়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদের জন্য বরাদ্দ অতিরিক্ত নিরাপত্তা বাহিনী এবং বিশেষ পাইলট কারের সুবিধা আর বহাল নেই। রাজ্যের বর্তমান সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

রবিবার, ২৪ মে, ২০২৬

চাকরি প্রার্থীদের জন্য বড় খবর; দ্রুত শূন্যপদ পূরণ; ৩ জুনের মধ্যে তথ্য চাইলেন মুখ্যমন্ত্রী

 ১১:৩৩ AM     kolkata     No comments   

 



রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিভিন্ন সরকারি দপ্তরের কাজে গতি বাড়াতে তৎপর শুভেন্দু অধিকারীর সরকার। কোন দপ্তরে কত শূন্যপদ রয়েছে, তার হিসেব চেয়ে পাঠালেন মুখ্যমন্ত্রী। আগামী ৩ জুনের মধ্যে এই তথ্য তাঁর হাতে তুলে দিতে হবে বলে শনিবার বিজ্ঞপ্তি জারি করলেন রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব। সংশ্লিষ্ট দপ্তরের ডিরেক্টর পদাধিকারীদের এই দায়িত্ব দেওয়া হয়েছে।

ওয়াকিবহাল মহলের মত, দ্রুতই শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু হবে। মুখ্যমন্ত্রী হয়েই শুভেন্দু অধিকারীর বার্তা ছিল, সরকারি দপ্তরে আর 'আঠেরো মাসে বছর' নয়। জনগণকে পরিষেবা দিতে ঘড়ি ধরে কাজ করতে হবে কর্মীদের। যে কোনও সময় অফিস থেকে বেরিয়ে যাওয়া চলবে না। মুখ্যমন্ত্রী নিজেও অতি দ্রুতগতিতে কাজ সারছেন। বিশেষত আটকে থাকা প্রকল্পগুলি তাড়াতাড়ি চালু করতে প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে নতুন ঘোষণা করছেন। কিন্তু এই কাজ করতে গিয়ে তিনি যে সমস্যার মুখোমুখি হচ্ছেন, তা হল দপ্তরগুলিতে প্রচুর কর্মী সংকট। তাই সেই সমস্যা মেটাতে তিনি প্রতিটি দপ্তরের কাছে শূন্যপদের তালিকা চেয়ে পাঠিয়েছেন। তা ৩ জুনের মধ্যে জমা দিতে হবে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শনিবার, ২৩ মে, ২০২৬

পরীক্ষার্থী পাবেন OMR শিটের কার্বনকপি; নিয়োগে স্বচ্ছতা আনতে বড় উদ্যোগ মুখ্যমন্ত্রীর

 ১১:৩৩ AM     kolkata     No comments   

 


সরকারি পালাবদল হতেই নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল শুভেন্দুর সরকার। এবার থেকে চাকরিপ্রার্থীদের ওএমআর শিটের কার্বন কপি দেওয়া বাধ্যতামূলক করতে হবে। শিয়ালদহে সরকারি উদ্যোগে আয়োজিত রোজগার মেলা থেকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি এই প্রসঙ্গে বলেন, "কার্বন কপি প্রত্যেক যুবক যুবতীকে দেওয়া উচিত।

এতদিন ওএমআর পদ্ধতিতে পরীক্ষা হলেও কার্বন কপি দেওয়া হয় না। স্বজনপোষণ, দুর্নীতি- এই শব্দগুলোর উৎপত্তি এখান থেকেই আসে। তাই এবার থেকে কার্বন কপি দেওয়া হবে।" এদিন রোজগার মেলার মঞ্চে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রীর দাবি, "পূর্বের সরকারের আমলে লাগাতার নিয়োগ দুর্নীতিতে গোটা দেশের কাছে পশ্চিমবঙ্গের বদনাম হয়েছে।" নতুন সরকারের জমানায় নতুন নিয়োগ নীতি বলবৎ হবে বলেও জানান তিনি। সম্ভবত আগামী বাজেট অধিবেশনেই বিধানসভায় এই প্রস্তাব পেশ করা হতে পারে রাজ্যের তরফে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates