এবার মমতার হাত ছাড়লেন বালু!
কয়লা পাচার কাণ্ডে গ্রেপ্তার প্রাক্তন ওসি!
ডায়মন্ড হারবারের প্রাক্তন এসডিপিও মিতুনকুমার দে-র বিরুদ্ধে এফআইআর!
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
মমতার রক্ষী ফেরানোর আর্জি;'পছন্দের লোক মিলবে না' সাফ জানিয়েছেন শুভেন্দু
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের রদবদল নিয়ে বৃহস্পতিবার বিধানসভায় বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেন ছয় বিধায়ক। কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, অশোক দেব, রহিম বক্সী, রুকবানুর রহমান— শুভেন্দুর সঙ্গে দেখা করতে যাওয়া এই ছয় বিধায়কই মমতাপন্থী বলে রাজনৈতিক মহলে পরিচিত। মুখ্যমন্ত্রী যদিও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা হচ্ছে, যা মিলবে না।
বুধবার, ১৭ জুন, ২০২৬
হকার উচ্ছেদে স্থগিতাদেশ!
ফলতাকাণ্ডে জাহাঙ্গিরের স্ত্রী, অন্যদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার নির্দেশ মুখ্যমন্ত্রীর!
এবার পুলিশের জালে উদয়ন গুহ!
পুলিশের জালে রাজ্যের আরও এক প্রাক্তন মন্ত্রী। গ্রেপ্তার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। আজ, বুধবার কলকাতার ফুলবাগান থেকে তাঁকে গ্রেপ্তার হয়েছেন বলে কোচবিহার পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে। গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের দাপুটে নেতা তথা প্রাক্তন বিধায়কের খোঁজ চালাচ্ছিল পুলিশ। এরপরেই ফুলবাগানে প্রাক্তন মন্ত্রীর নিজের বাড়ি থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে কোন মামলায় গ্রেপ্তার তা এখনও স্পষ্ট নয়।






