'যুবশ্রী’ প্রকল্পের ঢঙে রাজ্যের যুব সম্প্রদায়ের জন্য নতুন প্রকল্পের ঘোষণা করল নবান্ন। মাধ্যমিক পাশ করা রাজ্যের যুবক-যুবতীরা এই সুবিধা পাবেন। মাসে মাসে দেড় হাজার টাকা আর্থিক সহায়তার কথা জানালেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। নতুন প্রকল্পের নাম 'বাংলার যুবসাথী'। বৃহস্পতিবার চন্দ্রিমার পেশ করা রাজ্য বাজেটে বলা হয়েছে, মাধ্যমিক পাশ করা পশ্চিমবঙ্গের যুবক-যুবতীরা এই প্রকল্পের সুবিধা পাবেন। ২১ বছরের পর থেকেই এই 'বেকার ভাতা' পাবেন তাঁরা। ২০২৬ সালের ১৫ অগস্ট থেকে শুরু হবে এই প্রকল্প। ২১ বছর থেকে ৪০ বছর পর্যন্ত বয়সিরাই শুধুমাত্র এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে, পাঁচ বছর পর্যন্ত। তার মধ্যে কেউ চাকরি পেয়ে গেলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না।
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
পুরনো বকেয়া ডিএ দিতেই হবে! সময় বেঁধে দিয়ে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
২০১৯ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের যে বকেয়া ডিএ ছিল, তার ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এই প্রদানের সময়ও বেঁধে দিল আদালত। বাকি বকেয়ার ৭৫ শতাংশ মিটিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনার জন্য নতুন কমিটি গঠনের কথা বলে সুপ্রিম কোর্ট। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে চার সদস্যের কমিটি হবে। বকেয়া কী ভাবে, কতগুলি কিস্তিতে দিতে হবে সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে ওই কমিটি। তবে কেন্দ্রের সঙ্গে রাজ্যের সরকারি কর্মচারীদের বর্তমানে যে ৪০ শতাংশ ডিএ-র ফারাক, তার সঙ্গে বৃহস্পতিবারের নির্দেশের কোনও সম্পর্ক নেই।
বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
বিধানসভায় নতুন দায়িত্ব পেলেন বিধায়ক পার্থ!
নতুন দায়িত্ব পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁকে বিধানসভার লাইব্রেরি কমিটির সদস্য করা হয়েছে বলে জানা গিয়েছে। একই সঙ্গে আবাসন, অগ্নিনির্বাপণ ও বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটিতেও তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। বিধানসভা সূত্রে জানা গিয়েছে, সাম্প্রতিক প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে আর রাজ্য সরকারের মন্ত্রী নন। তবে তিনি বিধানসভার নির্বাচিত সদস্য বা বিধায়ক হিসেবে তাঁর পদ ধরে রেখেছেন। বিধানসভার রীতি অনুযায়ী, কোনও মন্ত্রী সাধারণত হাউসের স্থায়ী বা স্ট্যান্ডিং কমিটির সদস্য হতে পারেন না।
SIR-এর কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব সহ দুই সিপিকে! রাজ্যের আবেদন খারিজ
'অনিল আম্বানীর সংস্থার বিরুদ্ধে তদন্তে অগ্রগতি হচ্ছে না!' সমালোচনা করল সুপ্রিম কোর্ট
আর্থিক অনিয়মের মামলায় অভিযুক্ত শিল্পপতি অনিল অম্বানীর সংস্থা ‘রিলায়্যান্স অনিল ধীরুভাই অম্বানী গোষ্ঠী’ (এডিএজি)-র বিরুদ্ধ তদন্তের শ্লথ গতি নিয়ে উষ্মা প্রকাশ করল সুপ্রিম কোর্ট। এর পাশাপাশি, বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলিকে নিয়ে গঠিত শীর্ষ আদালতের বেঞ্চ অনিল, এডিএজি এবং এডিএজি নিয়ন্ত্রিত সংস্থাগুলির বিরুদ্ধে তদন্তের অগ্রগতি সম্পর্কে সিবিআই ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-কে চার সপ্তাহের মধ্যে নতুন স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।
ফের শীতের কামব্যাক!
বিগত কয়েক সপ্তাহে একের পর এক ঝঞ্ঝার জেরে দফারফা হয়েছে শীতের। চড়চড়িয়ে বেড়েছে তাপামাত্রা। শীতের বিদায় যে আসন্ন তা একেবারে স্পষ্ট হয়ে যায়। এরইমধ্যে ঝঞ্ঝার ফাঁড়া কাটিয়ে ‘কামব্যাক’ করতে চলেছে শীত।
সুপ্রিম কোর্টে বড় জয় মুখ্যমন্ত্রীর!
এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে বড় জয় মমতা মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের। ইতিমধ্যে নির্বাচন কমিশনকে নোটিস জারি করল সুপ্রিম কোর্ট। আজ বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী, বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে এসআইআর মামলার শুনানি হয়।






