Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

নয়া উদ্যোগ নবান্নর; মাধ্যমিক পাশ করা বেকার যুবকদের জন্য মাসিক ভাতার ঘোষণা

 ৬:২৪ PM     kolkata     No comments   


'যুবশ্রী’ প্রকল্পের ঢঙে রাজ্যের যুব সম্প্রদায়ের জন্য নতুন প্রকল্পের ঘোষণা করল নবান্ন। মাধ্যমিক পাশ করা রাজ্যের যুবক-যুবতীরা এই সুবিধা পাবেন। মাসে মাসে দেড় হাজার টাকা আর্থিক সহায়তার কথা জানালেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। নতুন প্রকল্পের নাম 'বাংলার যুবসাথী'। বৃহস্পতিবার চন্দ্রিমার পেশ করা রাজ্য বাজেটে বলা হয়েছে, মাধ্যমিক পাশ করা পশ্চিমবঙ্গের যুবক-যুবতীরা এই প্রকল্পের সুবিধা পাবেন। ২১ বছরের পর থেকেই এই 'বেকার ভাতা' পাবেন তাঁরা। ২০২৬ সালের ১৫ অগস্ট থেকে শুরু হবে এই প্রকল্প। ২১ বছর থেকে ৪০ বছর পর্যন্ত বয়সিরাই শুধুমাত্র এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে, পাঁচ বছর পর্যন্ত। তার মধ্যে কেউ চাকরি পেয়ে গেলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না।

বাজেটে বলা হয়েছে, মাধ্যমিক পাশ করেছেন অথচ চাকরি পাননি, তাঁদের জন্য 'বাংলার যুবসাথী প্রকল্প' চালুর ঘোষণা করল রাজ্য সরকার। উচ্চশিক্ষার জন্য রাজ্য সরকারের বা অন্যান্য সংস্থার স্কলারশিপ (বৃত্তি) রয়েছে। যাঁরা এই স্কলারশিপ পান, তাঁরাও নতুন প্রকল্পের সুবিধা পাবেন। বাজেটে বলা হয়েছে, পাঁচ বছর পর্যন্ত মাসে মাসে মাধ্যমিক পাশ করা রাজ্যের যুবক-যুবতীরা ১, ৫০০ টাকা করে পাবেন। বাজেটে জানানো হয়েছে, এই প্রকল্পের জন্য ২০২৬-২৭ অর্থবর্ষে পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

পুরনো বকেয়া ডিএ দিতেই হবে! সময় বেঁধে দিয়ে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

 ১১:৫৯ AM     kolkata     No comments   

 


২০১৯ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের যে বকেয়া ডিএ ছিল, তার ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এই প্রদানের সময়ও বেঁধে দিল আদালত। বাকি বকেয়ার ৭৫ শতাংশ মিটিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনার জন্য নতুন কমিটি গঠনের কথা বলে সুপ্রিম কোর্ট। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে চার সদস্যের কমিটি হবে। বকেয়া কী ভাবে, কতগুলি কিস্তিতে দিতে হবে সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে ওই কমিটি। তবে কেন্দ্রের সঙ্গে রাজ্যের সরকারি কর্মচারীদের বর্তমানে যে ৪০ শতাংশ ডিএ-র ফারাক, তার সঙ্গে বৃহস্পতিবারের নির্দেশের কোনও সম্পর্ক নেই।

সুপ্রিম কোর্টের রায়ের পর মিষ্টিমুখ শুরু হয়েছে ধর্মতলার শহিদ মিনারে অবস্থানরত সংগ্রামী যৌথ মঞ্চে। ২০০৮ সালের অগস্ট থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত রাজ্যের সরকারি কর্মীদের যে বকেয়া রয়েছে, তার ২৫ শতাংশ মিটিয়ে মার্চের মধ্যে মিটিয়ে দিতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের রায়ে। বর্তমানে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কর্মীদের ডিএ-র মধ্যে ৪০ শতাংশের ফারাক রয়েছে। তবে সুপ্রিম কোর্টের রায় সেই ফারাকের বিষয়ে কোনও রায় দেয়নি।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

বিধানসভায় নতুন দায়িত্ব পেলেন বিধায়ক পার্থ!

 ৭:৩৭ PM     kolkata     No comments   


নতুন দায়িত্ব পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁকে বিধানসভার লাইব্রেরি কমিটির সদস্য করা হয়েছে বলে জানা গিয়েছে। একই সঙ্গে আবাসন, অগ্নিনির্বাপণ ও বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটিতেও তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। বিধানসভা সূত্রে জানা গিয়েছে, সাম্প্রতিক প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে আর রাজ্য সরকারের মন্ত্রী নন। তবে তিনি বিধানসভার নির্বাচিত সদস্য বা বিধায়ক হিসেবে তাঁর পদ ধরে রেখেছেন। বিধানসভার রীতি অনুযায়ী, কোনও মন্ত্রী সাধারণত হাউসের স্থায়ী বা স্ট্যান্ডিং কমিটির সদস্য হতে পারেন না।

মন্ত্রিত্বে থাকাকালীন সেই কারণেই পার্থ চট্টোপাধ্যায় কোনও কমিটির সদস্য ছিলেন না। কিন্তু বর্তমানে তিনি আর মন্ত্রী নন। দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পরই তাঁকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তবে এখন বিধায়ক হিসেবে তাঁর সামনে ফের বিধানসভা সংক্রান্ত বিভিন্ন দায়িত্ব পালনের সুযোগ তৈরি হয়েছে। সেই প্রেক্ষিতেই তাঁকে একাধিক গুরুত্বপূর্ণ কমিটিতে সদস্য হিসেবে স্থান দেওয়া হয়েছে বলে সূত্রের দাবি।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

SIR-এর কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব সহ দুই সিপিকে! রাজ্যের আবেদন খারিজ

 ৫:৩৯ PM     kolkata     No comments   



ভিন রাজ্যে এসআইআর-এ অফিসার নিয়োগেও রাজ্য-কমিশন সংঘাত চরমে। রাজ্যের পাঠানো অফিসারদের নামের তালিকা খারিজ করল নির্বাচন কমিশন। বুধবার একটি মেইল মারফত CEO অফিসকে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, যে ১০ জন IPS, IAS-দের যে তালিকা পাঠানো হয়েছিল, সেটাই বহাল থাকবে। তাতে গুরুত্বপূর্ণ হলেন স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মীনা-সহ দুই সিপি। নাম রয়েছে হাওড়ার সি পি প্রবীন ত্রিপাঠি, উলগানাথান, সঞ্জয় বানশাল, শুভাঞ্জন দাসের।সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে আবেদন করা হয়েছিল, যেহেতু তাঁরা অত্যন্ত সিনিয়র, তাই তাঁদের বদলে অন্যদের নাম গ্রহণ করা হোক।
বুধবার মেইল করে কমিশন স্পষ্ট করে দেয়, যে তালিকা তাঁরা নির্দিষ্ট করেছিলেন, সেটাই বহাল থাকবে। প্রসঙ্গত,পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরিতে বিধানসভা নির্বাচন উপলক্ষে পশ্চিমবঙ্গের ২৫ জন সিনিয়র অফিসারকে কেন্দ্রীয় অবজারভার হিসেবে নিয়োগের তালিকা প্রকাশ করে কমিশন। আর এই তালিকা, তার পাল্টা রাজ্যের পাঠানো তালিকা, আর সেই তালিকা খারিজ হয়ে যাওয়া- গোটা এসআইআর পর্বে এই ঘটনাক্রমেই রাজ্য-কমিশন সংঘাত আরও খানিকটা জোরাল হল বলেই মনে করছেন বিশেষ্ণরা। আগামী বৃহস্পতিবার দিল্লিতে শুরু হচ্ছে অবজারভারদের ট্রেনিং। কেন্দ্রীয় পর্যবেক্ষকদের জন্য নির্ধারিত ব্রিফিং বৈঠক ৫ ও ৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

'অনিল আম্বানীর সংস্থার বিরুদ্ধে তদন্তে অগ্রগতি হচ্ছে না!' সমালোচনা করল সুপ্রিম কোর্ট

 ৫:১২ PM     India     No comments   


আর্থিক অনিয়মের মামলায় অভিযুক্ত শিল্পপতি অনিল অম্বানীর সংস্থা ‘রিলায়্যান্স অনিল ধীরুভাই অম্বানী গোষ্ঠী’ (এডিএজি)-র বিরুদ্ধ তদন্তের শ্লথ গতি নিয়ে উষ্মা প্রকাশ করল সুপ্রিম কোর্ট। এর পাশাপাশি, বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলিকে নিয়ে গঠিত শীর্ষ আদালতের বেঞ্চ অনিল, এডিএজি এবং এডিএজি নিয়ন্ত্রিত সংস্থাগুলির বিরুদ্ধে তদন্তের অগ্রগতি সম্পর্কে সিবিআই ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-কে চার সপ্তাহের মধ্যে নতুন স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

প্রসঙ্গত, বিভিন্ন ব্যাঙ্ক থেকে নেওয়া ঋণের টাকা অন্যত্র সরানোর অভিযোগ উঠেছে রিলায়্যান্স এডিএজি গোষ্ঠীর বিভিন্ন সংস্থা এবং তার কর্ণধার অনিলের বিরুদ্ধে। এ জন্য তাঁকে জিজ্ঞাসাবাদও করেছে তদন্তকারী সংস্থাগুলি। সেই মামলায় নতুন করে অনিল ও তাঁর গোষ্ঠীকে গত মাসে নোটিস পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট। 'এটাই শেষ সুযোগ বলেও' স্পষ্ট করে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছিল। পাশাপাশি, এই অভিযোগের তদন্ত কোন জায়গায় দাঁড়িয়ে, ১০ দিনের মধ্যে সিবিআই, ইডি-কে সেই তথ্য জানাতেও নির্দেশ দেওয়া হয়েছিল। কেন্দ্রের দুই তদন্তকারী সংস্থার জবাব শুনে উষ্মা প্রকাশ করে বুধবার বেঞ্চ বলেছে, "তদন্তে কেন দেরি হচ্ছে! এমন বিলম্বের কোনও যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা নেই।"
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ফের শীতের কামব্যাক!

 ৪:৩৬ PM     kolkata     No comments   

বিগত কয়েক সপ্তাহে একের পর এক ঝঞ্ঝার জেরে দফারফা হয়েছে শীতের। চড়চড়িয়ে বেড়েছে তাপামাত্রা। শীতের বিদায় যে আসন্ন তা একেবারে স্পষ্ট হয়ে যায়। এরইমধ্যে ঝঞ্ঝার ফাঁড়া কাটিয়ে ‘কামব্যাক’ করতে চলেছে শীত।

৩ দিনে ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিমী ঝঞ্ঝার জেরে এদিনই দক্ষিণবঙ্গের আকাশে মেঘ। মেঘ কাটলেই গতি বাড়বে উত্তুরে হাওয়ার। আবহাওয়াবিদরা বলছেন, ১৫ ডিগ্রির কিছুটা নীচেও নামতে পারে কলকাতার পারদ। ফের ১০ ডিগ্রিতে নামতে পারে পশ্চিমাঞ্চলের তাপমাত্রা। তবে সন্ধে থেকে সকাল পর্যন্তই মিলবে শীতের আমেজ। অন্যদিকে এরমধ্যে গোটা রাজ্যে কোথাওই বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সুপ্রিম কোর্টে বড় জয় মুখ্যমন্ত্রীর!

 ৪:০১ PM     kolkata     No comments   

এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে বড় জয় মমতা মুখ্যমন্ত্রী  বন্দ্যোপাধ্যায়ের। ইতিমধ্যে নির্বাচন কমিশনকে নোটিস জারি করল সুপ্রিম কোর্ট। আজ বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী, বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে এসআইআর মামলার শুনানি হয়।

যেখানে বাংলার মানুষের হয়রানির কথা তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মামলার শুনানিতেই নির্বাচন কমিশনকে নোটিস জারির পাশাপাশি নির্বাচন কমিশনের আধিকারিকদের সহানুভূতিশীল হতেও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। একইসঙ্গে এসআইআর শুনানিতে মাইক্রো অবজার্ভারদের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। এদিন মুখ্যমন্ত্রীর আইনজীবী হিসাবে প্রথমে সুপ্রিম কোর্টে সওয়াল করেন আইনজীবী শ্যাম দিওয়ান। আদালতে তিনি জানান, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের বাকি আর মাত্র ১১ দিন। ৪ দিন বাকি আছে শুনানি শেষ হওয়ার। ‘অ্যানম্যাপড’ হিসাবে ৩২ লক্ষ ভোটারকে চিহ্নিত করা হয়েছে। শুধু তাই নয়, আইনজীবী শ্যাম দিওয়ান বলেন, "এখনও ৬৩ লক্ষ মানুষের শুনানি বাকি আছে। এই অবস্থায় নির্ধারিত সময়ে শুনানি করতে হলে প্রতি দিন ১৫.৫ লক্ষ শুনানি করতে হবে।" যা অসম্ভব বলে দাবি করেন আইনজীবী। শুধু তাইও নয়, মাইক্রো অবজার্ভারদের নিয়োগ করা নিয়েও আদালতে অভিযোগ জানান তিনি। এই অবস্থায় রাজ্যের অবস্থা কী তা ব্যাখ্যা দিতে প্রধান বিচারপতির কাছে সময় চেয়ে নেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন,"কোথাও বিচার পাচ্ছি না। দয়া করে আমাকে বলতে দিন। মানুষ কষ্ট পাচ্ছে। পশ্চিমবঙ্গ থেকে এসেছি, গোটা পরিস্থিতি বলতে পারি।" শুধু তাই নয়, বাংলায় চলা এসআইআর প্রক্রিয়া শুধু নাম কাটার জন্য বলেও আদালতে অভিযোগ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী পদবি থেকে শুরু করে, বাড়ি বদলালেও কীভাবে নাম কাটা হচ্ছে তা তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, "যা করতে দু’বছর লাগে, সেটা দু’মাসে করতে গিয়ে মানুষ হয়রান হচ্ছে।" এই অবস্থায় সুপ্রিম কোর্টের কাছে মানুষের অধিকার রক্ষার আবেদন জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates