সবে ফেব্রুয়ারি মাসের মধ্যগগন,এখন থেকেই বেশ ভালো অনুভূত হচ্ছে গরম। সকাল থেকে রোদে পুড়ে যাচ্ছে শরীর। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, এই সবে শুরু। মার্চ-এপ্রিল মাসে আরও চড়বে রোদ, বাড়বে গরমও।
সবে ফেব্রুয়ারি মাসের মধ্যগগন,এখন থেকেই বেশ ভালো অনুভূত হচ্ছে গরম। সকাল থেকে রোদে পুড়ে যাচ্ছে শরীর। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, এই সবে শুরু। মার্চ-এপ্রিল মাসে আরও চড়বে রোদ, বাড়বে গরমও।
২০২৬ সালের বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এমন সময় বঙ্গ রাজনীতিতে এক বাড়ির দুই বোন দুই শিবিরে। একজন ঘাসফুলে, অন্যজন পদ্মে। বাম আমলের বর্ষীয়ান নেতা, প্রাক্তন মন্ত্রী ক্ষিতি গোস্বামীর বড় মেয়ে বসুন্ধরা গোস্বামী ইতিমধ্যেই তৃণমূল শিবিরে।
মঙ্গলবার কল্যাণীর মাঠে দাপট দেখালেন বাংলার প্রেসার মহম্মদ শামি। একটা সময় দেখে মনে হচ্ছিল, জম্মু-কাশ্মীর বাংলার প্রথম ইনিংসের রান টপকে যাবে। কিন্তু তা হতে দিলেন না একাই শামি। বাংলাকে গুরুত্বপূর্ণ লিড এনে দিলেন তিনি। বাংলার ৩২৮ রানের জবাবে জম্মু-কাশ্মীরের প্রথম ইনিংস শেষ হল ৩০২ রানে। শামি প্রথম ইনিংসে নিলেন ৮ উইকেট। দ্বিতীয় দিনের শেষে জম্মু-কাশ্মীরের রান ছিল ৫ উইকেটে ২০৫। ক্রিজে ছিলেন কানহাইয়া ওয়াধাওয়ান ও আবিদ মুশতাক। মঙ্গলবার সকালে তাঁদের বেশি রানের জুটি গড়তে দেননি শামি।
সিপিএম-এর রাজ্য কমিটি থেকে পদত্যাগ করলেন প্রতীক উর রহমান। সিপিএম সূত্রে পাওয়া খবর, আজ সকালে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন প্রতীক উর। SFI-এর রাজ্য সভাপতি ছিলেন তিনি। '২৪-এর লোকসভা ভোটে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন তিনি।
বসন্তের শুরুতেই চড়া রোদের তেজ। ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে কলকাতার পারদ। শীতের আর লেশ মাত্র রইল না। দিনের বেলায় ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে তাপমাত্রা, রাতেও ধীরে ধীরে শীত উধাও হতে শুরু করছে। এমনটাই খবর পাওয়া গিয়েছে আলিপুর আবহাওয়া অফিস সূত্রে।ফেব্রুয়ারিতেই শীত বিদায় নেবে, এ কথা আগেই জানিয়েছিল আবহাওয়া অফিস। সেই পূর্বাভাসই মিলছে।
শুরু হল এবারের উচ্চ মাধ্যমিকের চতুর্থ তথা চূড়ান্ত সেমেস্টার। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই পরীক্ষার সঙ্গেই চলবে তৃতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি ও পুরনো পদ্ধতিতে পরীক্ষাও। পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রশ্নপত্র পড়ার জন্য এ বছর অতিরিক্ত ১০ মিনিট সময় দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। রয়েছে নিরাপত্তার কড়াকড়ি। মোবাইল বা কোন বৈদ্যুতিন যন্ত্র নিয়ে পরীক্ষার্থীরা ঢুকতে পারবে না পরীক্ষাকেন্দ্রে। এ জন্য প্রতিটি স্কুলেই দেহ তল্লাশীর বন্দোবস্ত করা হয়েছে।