এবার এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে তলব করতে চলেছে তদন্তকারী সংস্থা ইডি। দোলের পরেই দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে বলে খবর পাওয়া গিয়েছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কেও গ্রেপ্তার করা হয়েছিল। দু’জনেই এখন ওই মামলায় জামিনে মুক্ত। এসএসসি মামলার তদন্তও করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আধিকারিকরা তদন্তে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের নাম বেশ কিছু জায়গায় পেয়েছেন বলে প্রাথমিকভাবে খবর। সেজন্যই এই মামলায় দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে।
সোমবার, ২ মার্চ, ২০২৬
শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী তালিকায় চমক! পড়ুন
রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। আর সেই তালিকায় স্থান পেতে দেখা গেল রাজ্য পুলিশের সদ্য প্রাক্তন ডিজি রাজীব কুমার ও রাজ্যের বর্তমান মন্ত্রী বাবুল সুপ্রিয়কে। এই তালিকায় রয়েছে একাধিক চমক। অভিনেত্রী কোয়েল মল্লিককেও প্রার্থী হিসেবে ঘোষণা করেছে ঘাসফুল শিবির। এঁদের পাশাপাশি তালিকায় রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামীও। শুক্রবার রাতে তৃণমূল কংগ্রেসের তরফে তাদের এক্স হ্যান্ডলে এই বিষয়ে একটি পোস্ট করা হয়েছে। সেখানেই জানানো হয়েছে, রাজ্যসভার প্রার্থী হতে চলেছেন বাবুল সুপ্রিয়, রাজীব কুমার, মেনকা গুরুস্বামী ও কোয়েল মল্লিক। সংসদের উচ্চকক্ষের চার প্রার্থীকেই শুভ কামনা জানানো হয়েছে ঘাসফুল শিবিরের পক্ষ থেকে।
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
রুজিরার বিরুদ্ধে কোনও মানহানিকর মন্তব্য নয়: হাই কোর্ট
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনওরকম মানহানিকর বা অবমাননাকর মন্তব্য করা যাবে না। শুধু তাই নয়, অকারণে তাঁর নাম জড়িয়ে সংবাদমাধ্যমে কোনও প্রচার করা যাবে না বলেও নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। তিনি একটি রাজনৈতিক পরিবারের সদস্য হওয়ার জন্য তাঁর নাম জড়িয়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি সংবাদমাধ্যম ইচ্ছামতো প্রচার করছে। এই অভিযোগে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সেই মামলায় বৃহস্পতিবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের স্পষ্ট নির্দেশ, রুজিরার বিরুদ্ধে কোনওরকম মানহানিকর বা অকারণে তাঁর নাম জড়িয়ে সংবাদমাধ্যমে প্রচার করা চলবে না। আগামী ২৪ এপ্রিল পর্যন্ত এই অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি থাকবে বলে জানিয়েছে আদালত। ওই দিনই এই মামলার বিস্তারিত শুনানি হবে। প্রসঙ্গত, এই সংক্রান্ত মামলায় আগেই বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এই বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে তাদের তদন্তের বিষয়ে আগে থেকে সংবাদমাধ্যমে প্রচার না-করা বা ইনফর্ম না-করার নির্দেশ দিয়েছিলেন। এর পাশাপাশি সংবাদমাধ্যমও যাতে অকারণে রুজিরার নাম ব্যবহার করে প্রচার না-করে সে বিষয়ে সতর্ক করেছিল আদালত।
আবগারি মামলায় বেকসুর খালাস কেজরীবাল- সিসোদিয়া!
আদালতে বড় জয় আম আদমি পার্টির। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় বেকসুর খালাস অরবিন্দ কেজরীবাল। মণীশ সিসোদিয়ার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগের কোনও প্রমাণ মেলেনি বলেই এদিন জানিয়েছে আদালত।
শুভেন্দুকে জুতো দেখানোর ঘটনায় রাজ্যের রিপোর্ট তলব!
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরের সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ঘিরে বিক্ষোভ এবং জুতো দেখানোর ঘটনায় সরকারের রিপোর্ট তলব করল কলকাতা হাই কোর্ট। ওই ঘটনার প্রেক্ষিতে কলকাতা হাই কোর্টে মামলা করেছিলেন শুভেন্দু। আদালতের নির্দেশ, পরবর্তী শুনানি পর্যন্ত শুভেন্দুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে রাজ্যকে। গত ২৪ ফেব্রুয়ারি সিইও দফতরের সামনে বিক্ষোভ দেখাচ্ছিল তৃণমূলপন্থী বুথ স্তরের আধিকারিকদের (বিএলও) একটি সংগঠন।
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
এসআইআরে মৃতদের পাশে রাজ্য সরকার! ৬১ জনের পরিবারকে চাকরি
এসআইআরের কাজ চলাকালীন চাপ, আতঙ্ক-সহ বিভিন্ন কারণে রাজ্যে বহু মানুষের মৃত্যু হয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি প্রাণ হারিয়েছেন এই কাজে যুক্ত বিএলও-রাও। এই পরিস্থিতির জন্য বারবারই নির্বাচন কমিশনকে দায়ী করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। কমিশনের অপরিকল্পিত কাজ, অতিরিক্ত চাপের কারণই এর নেপথ্যে বলে অভিযোগ তোলা হয়েছে। প্রথম দিন থেকেই মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার ও শাসকদল। এবার স্বজনহারা পরিবারগুলির জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন।
বামেদের ও নওশাদের ফের বৈঠক!
বামফ্রন্টের সঙ্গে ইতিমধ্যে বেশ কয়েকদফা বৈঠক হয়েছে আইএসএফ প্রধান নওশাদ সিদ্দিকীর। ছাব্বিশের নির্বাচনকে মাথায় রেখে বামেদের সঙ্গে জোটে মরিয়া আইএসএফ। মঙ্গলবারই প্রাথমিকভাবে জানা গিয়েছিল হয়ত জোট হচ্ছে। বুধবার আরও একবার বৈঠকে বসলেন সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও নওশাদ সিদ্দিকী সহ আইএসএফ-এর বেশ কিছু নেতা। এ দিন, বৈঠক শেষে নওশাদ বলেন, "আমরা ইতিমধ্যে আমাদের অবস্থান স্পষ্ট করেছি। দরকারে হলে অনেক সিটই বলিদান করব।






