ইরানের নয়া সুপ্রিম লিডার নির্বাচিত হওয়ার পর থেকে তাঁকে সেভাবে প্রকাশ্যে দেখা যায়নি। তার মধ্যেই বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদপত্র 'দ্য সান' দাবি করেছে, মার্কিন হামলায় গুরুতর আহত হয়েছেন মোজতাবা খামেনেই। তিনি নাকি কোমায় রয়েছেন।
ইরানের নয়া সুপ্রিম লিডার নির্বাচিত হওয়ার পর থেকে তাঁকে সেভাবে প্রকাশ্যে দেখা যায়নি। তার মধ্যেই বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদপত্র 'দ্য সান' দাবি করেছে, মার্কিন হামলায় গুরুতর আহত হয়েছেন মোজতাবা খামেনেই। তিনি নাকি কোমায় রয়েছেন।
বকেয়া ডিএ-র ২৫ শতাংশ টাকা এখনও পাননি রাজ্য সরকারি কর্মীরা। এর প্রতিবাদে শুক্রবার ধর্মঘটের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। ওইদিন খোলা থাকবে রাজ্য সরকারের প্রত্যেকটি দপ্তর। কোনও কর্মী অনুপস্থিত থাকলে বেতন কাটা যাবে বলেও জানিয়েছে প্রশাসন।
পূর্বাভাস ছিল। সেই অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় ঝেঁপে বৃষ্টি নামল কলকাতা এবং শহরতলির বিস্তীর্ণ অংশে। সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার। বিকেলের পর ঠান্ডা হাওয়া দিতে শুরু করে কোথাও কোথাও।
ফের অশান্ত জম্মু-কাশ্মীর। হামলার মুখে প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ ও বর্তমান উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী। বুধবার রাতে জম্মুর গ্রেটার কৈলাস এলাকায় তাঁদের লক্ষ্য করে গুলি চালায় এক আততায়ী।
ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘর্ষ বিরতিতে রাজি ইরান। তবে মানতে হবে তিনটি শর্ত। এই তিন দফা শর্ত মানলেই ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত বন্ধের ঘোষণা করল ইরান।এসবের মাঝেই সামনে এসেছে বড় এক খবর।
জল্পনার অবসান ঘটিয়ে নির্ধারিত সূচি মেনেই লোকভবনে সম্পন্ন হল পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল আরএন রবির শপথ গ্রহণ অনুষ্ঠান। আজ, বৃহস্পতিবার বেলা ১১ টায় লোকভবনে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে দিয়ে তিনি রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল তাঁকে শপথ বাক্য পাঠ করান। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস। হলুদ সতর্কতা থাকলেও তা অনেকাংশেই কেবল মেঘলা আকাশের মধ্যেই সীমাবদ্ধ ছিল। আবহাওয়ার খামখেয়ালিপনায় সেভাবে বৃষ্টির দেখা মেলেনি। যদিও একে অবশ্য শাপে বর বলেই মনে করছেন চাষীরা।