সন্দেশখালি-কাণ্ডে গ্রেফতার হওয়া শেখ শাহজাহান ও তাঁর ভাই আলমগীরের বিরুদ্ধে সিবিআই মামলায় জামিনের আবেদন করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। আজ, বৃহস্পতিবার সেই আবেদন খারিজ করে দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। এই জামিনের আবেদন করে শেখ শাহজাহানের আইনজীবী জানিয়েছিলেন, মামলার শুনানির সময় সাক্ষীর সংখ্যা ছিল ৮৬ ।
বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
বুধবার, ১৮ মার্চ, ২০২৬
আইএসএফের সঙ্গে ৩২ আসনে সমঝোতা প্রায় চূড়ান্ত বামেদের!
দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে আসন রফা চূড়ান্ত হয়েছে। আইএসফের সঙ্গে ৩২ আসনের সমঝোতা হয়েছে বামেদের। মঙ্গলবার রাতে সিপিএম-আইএসএফ দ্বিপাক্ষিক আলোচনায় আসন রফা চূড়ান্ত হয় বলে খবর। যদিও তারপরেও কিছুটা জটিলতা রয়েছে। আলিমুদ্দিন স্ট্রিট সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া আসন ছাড়তে রাজি হলেও অশোকনগর আসন ছাড়তে চায়ছে না আইএসএফ।
মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
সরানো হল ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কে!
বঙ্গে ভোট ঘোষণার দিনই নজিরবিহীনভাবে মধ্যরাতে মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব পদে রদবদল করে কমিশন। শুধু তাই নয়, বদল করা হয়েছে কলকাতা পুলিশ কমিশনার, রাজ্য পুলিশের ডিজি-সহ একাধিক পুলিশকর্তাকে।
সোমবার, ১৬ মার্চ, ২০২৬
ভোটের মুখে তৃণমূল ছাড়লেন আরাবুল ইসলাম!
গতকাল, রবিবারেই পশ্চিমবঙ্গে ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গিয়েছে। আগামীকাল, মঙ্গলবারেই প্রার্থী তালিকা প্রকাশ করবে তৃণমূল। সূত্রের খবর, আগামীকাল বিকেল চারটেয় প্রকাশ হবে কালীঘাট থেকে। পারফরম্যান্স ভিত্তিতেই করা হবে প্রার্থী।
রবিবার, ১৫ মার্চ, ২০২৬
রাজ্য পুলিশের বড় বদল!
আজ, রবিবার রাজ্যের ভোটের নির্ঘন্ট ঘোষণার ঠিক আগেই রাজ্য পুলিশে বড় রদবদল করল নবান্ন। সূত্রের খবর, ২৭ জন ইন্সপেক্টর ও ১২ থানার আইসি-কে বদলি করা হয়েছে।ডায়মন্ড হারবার পুলিশ জেলায় বেশ কয়েকজন ইন্সপেক্টরকে বদলি করা হয়েছে। পাশাপাশি বিধাননগর পুলিশ কমিশনারেট, বারাকপুর পুলিশ কমিশনারাট, চন্দননগর পুলিশ কমিশনারেটের বেশ কয়েকটি থানার আইসি-কে বদলি করা হয়েছে।
ঠিক নির্বাচন ঘোষণার দিন কয়েক ঘণ্টা আগেই রাজ্য পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নির্দেশিকায় স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, যত দ্রুত সম্ভব, নতুন পোস্টিংয়ে যোগ দিতে হবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, জলপাইগুড়ি, দুই মেদিনীপুর, বিধাননগর, দক্ষিণ দিনাজপুর, হুগলি-সহ বিভিন্ন জেলায় পুলিশ প্রশাসনের ভিতরে ২৭টি রদবদল ঘটেছে। স্বাভাবিকভাবেই এই বিষয়টা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলছে।
ডিএ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর!
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বকেয়া ডিএ দেবে রাজ্য সরকার। চলতি মাসেই অ্যাকাউন্টে মিলবে টাকা। ভোট ঘোষণার ঘণ্টাখানেক আগে X হ্যান্ডেলে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের X হ্যান্ডেলে মমতা লেখেন, "সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের দেওয়া প্রতিশ্রুতি রাখল মা-মাটি-মানুষের সরকার। রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ শিক্ষক এবং অশিক্ষক কর্মী, পঞ্চায়েত, পুরসভা এবং অন্যান্য স্থানীয় কমিটির সদস্যদের এরিয়ার দেওয়া হবে।
পশ্চিমবঙ্গে এবার দু'দফায় ভোট হতে চলেছে!
এ বার দুই দফায় পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনে বিধানসভা নির্বাচন হতে চলেছে। প্রথম দফায় ১৬ এবং দ্বিতীয় দফায় সাতটি জেলায় নির্বাচন রয়েছে। তবে নির্বাচন কমিশন কলকাতাকে দু’টি নির্বাচনী জেলা হিসাবে ভাগ করেছে। সেই হিসাবে দ্বিতীয় দফায় আটটি নির্বাচনী জেলার ভোট। গণনা হবে ৪ মে, সোমবার।






