Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

বুধবার, ২৫ মার্চ, ২০২৬

গুরুতর অসুস্থ সোনিয়া গান্ধী!

 ১২:৪১ PM     India     No comments   

 


গুরুতর অসুস্থ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। মঙ্গলবার সন্ধ্যায় তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয়েছে দিল্লির এক নামী হাসপাতালে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দিল্লির শ্রী গঙ্গারাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সোনিয়া গান্ধী।‌

সূত্রের খবর, মঙ্গলবার আচমকাই শারীরিক অবস্থার অবনতি হয় সোনিয়া গান্ধীর। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যান রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। দু'জনেই তাঁরা হাসপাতালে দীর্ঘক্ষণ ছিলেন। গভীর রাতে রাহুল গান্ধী হাসপাতাল ছেড়ে বেরিয়ে যান। কী কারণে সোনিয়া গান্ধীর শারীরিক অবস্থার অবনতি হল, অসুস্থতার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।সর্বভারতীয় এক সংবাদমাধ্যম জানিয়েছে, আবহাওয়ার পরিবর্তনের জেরে অসুস্থ হয়ে পড়েছিলেন সোনিয়া গান্ধী। তাঁকে হাসপাতালে নজরে রেখেছেন চিকিৎসকরা। যদিও তাঁর শারীরিক অবস্থার বিরাট অবনতি হয়নি।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বিজেপি-তে যোগ দিচ্ছেন লিয়েন্ডার পেজ!

 ১২:১৭ PM     kolkata     No comments   


বিজেপি-তে যোগ দিতে চলেছেন প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ? মঙ্গলবার রাতে নিউ টাউনের হোটেলে পদ্ম-নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ ঘিরে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। জানা গিয়েছে, বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন টেনিস তারকা লিয়েন্ডার। সেখানে নাকি উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনও। তবে এ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন বঙ্গ বিজেপির নেতারা।

বিজেপি-তে যোগ দিতে চলেছেন প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। সূত্রের খবর এমনটাই। মঙ্গলবার রাতে নিউ টাউনের হোটেলে পদ্ম-নেতৃত্বের সঙ্গে প্রাক্তন টেনিস তারকার বৈঠক হয়েছে বলে খবর। জানা গিয়েছে, বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন লিয়েন্ডার পেজ। সেখানে নাকি উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনও। তবে এ নিয়ে মুখে কুলুপ এঁটেছে পশ্চিমবঙ্গ বিজেপি নেতৃত্ব। নিউ টাউনের যে হোটেলে নিতিন রয়েছেন, সেই হোটেলে গিয়েছিলেন লিয়েন্ডার। ওই হোটেলের লবিতে দাঁড়িয়েই বেশ কয়েক জন বিজেপি নেতার সঙ্গে লিয়েন্ডারকে কথা বলতে দেখা গিয়েছে। অবশ্য সে সময় বিজেপি-র যে সমস্ত নেতারা উপস্থিত ছিলেন, তাঁদের বেশির ভাগই ভিন্ রাজ্যের। সূত্রের খবর, প্রায় আট মাস আগে দিল্লিতে বিজেপি-র সঙ্গে যোগাযোগ হয়েছিল লিয়েন্ডারের।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সোমবার, ২৩ মার্চ, ২০২৬

দীর্ঘদিন যুদ্ধের প্রভাব থাকবে; করোনার কথা মনে করালেন মোদি

 ৪:৫৬ PM     India     No comments   

 


মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব দীর্ঘদিন থাকবে। পৃথিবীর অন্য দেশগুলির মতো ভারতের সামনে বড় চ্যালেঞ্জ। তার জন্য দেশকে তৈরি থাকতে হবে। করোনার সময় যেভাবে দেশ লড়াই করেছিল এবারও সেটাই করতে হবে। প্রতিটি নাগরিক ও প্রতিটি রাজ্য ও কেন্দ্রীয় সরকার একত্রে লড়লে পরিস্থিতি সামাল দেওযা সম্ভব। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে লোকসভায় বক্তব্য় পেশ করে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবারে ভাষণে একাধিকবার দেশকে কালোবাজারির বিরুদ্ধে সতর্ক থাকতে বলেন মোদি। তিনি জানান, যখনই কোনও সঙ্কট তৈরি হয় তখন অনেকে তার সুযোগ নেওয়ার চেষ্টা করে।

কালোবাজারি করে বা বিভ্রান্তিকর খবর ছড়ায় ৷ এসবের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। কোনও অভিযোগ এলেই ব্যবস্থা নিতে হবে। ভাষণের একটি অংশে প্রধানমন্ত্রী জানান, যুদ্ধের শুরু থেকে উপসাগরীয় দেশ এবং মধ্যপ্রাচ্যে থাকা বিভিন্ন দেশের ভারতীয় দূতাবাস ভারতীয়দের সাহায্য করছে। প্রতিটি প্রয়োজনে তাঁদের পাশে দাঁড়িয়েছে। দিল্লিতে মন্ত্রকের পাশাপাশি বিভিন্ন জায়গায় ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম আর হেল্পলাইন খোলা হয়েছে। ওই অঞ্চল থেকেল এখনও পর্যন্ত ৩ লক্ষ ৭৫ হাজার ভারতীয় দেশে ফিরেছেন। এর মধ্যে ইরান থেকেই হাজার খানেক ভারতীয় ফিরেছেন। তাদের ৭০০ জন মেডিক্যাল পড়ুয়া। এ প্রসঙ্গে সিবিএসই-র কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিভিন্ন উপসারগীয় দেশে সিবিএসই পরীক্ষা নেয়। কিন্তু এখন যুদ্ধ পরিস্থিতির জন্য় সেই পরীক্ষা পিছিয়ে দিয়েছে সংস্থা।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

আরাবুলকে ক্যানিং পূর্বে টিকিট আইএসএফের!

 ৪:২১ PM     kolkata     No comments   


তৃণমূল থেকে বহিষ্কারের পরে নির্বাচনের মুখে তিনিও তৃণমূল ত্যাগ করছেন বলে ঘোষণা করেছিলেন। ভাঙড়ের প্রাক্তন বিধায়ক সেই আরাবুল ইসলামকে ক্যানিং পূর্ব কেন্দ্র থেকে প্রার্থী করল আব্বাস এবং নওশাদ সিদ্দিকির দল 'অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট' (আইএসএফ)। সোমবার ২৩টি বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করেছে তারা। এর মধ্যে চারটিতে আগেই প্রার্থী দিয়েছে বামফ্রন্ট। ফলত, এই প্রার্থীতালিকা নিয়ে ক্ষোভের বাতাবরণ তৈরির সমূহ সম্ভাবনা সিপিএমের অন্দরে।

তা ছাড়া আরাবুলকে প্রার্থী করার বিষয় তো রয়েছেই। ক্যানিং পূর্বের বিদায়ী বিধায়ক শওকত মোল্লাকে এ বার ভাঙড় থেকে প্রার্থী করেছে তৃণমূল। তিনি ভাঙড়ে তৃণমূলের পর্যবেক্ষক থাকাকালীন বার বার আরাবুলের সঙ্গে বিতণ্ডা প্রকাশ্যে এসেছে। তৃণমূলে ‘তাজা নেতা’ বলে পরিচিত আরাবুলকে ক্যানিং পূর্ব থেকে টিকিট দেওয়া নওশাদের ‘তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত’ বলে মনে করা হচ্ছে। নওশাদ নিজে আবার ভাঙড় থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মধ্যমগ্রামে আইএসএফ টিকিট দিয়েছে প্রাক্তন এসএফআই নেত্রী প্রিয়াঙ্কা বর্মণকে। এ ছাড়া তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দিয়েই দেগঙ্গা বিধানসভার প্রার্থী হলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ মফিদুল হক সাহাজি।

সোমবার প্রথম পর্যায়ে যে ২৩ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে আইএসএফ, তাঁদের মধ্যে রয়েছেন পেশায় শিক্ষক রকারিমুল্লাহ হক (মালদহের সুজাপুর), শিক্ষক সামসুর আলি মল্লিক (নদিয়ার পলাশিপাড়া), জাকির মণ্ডল (নদিয়ার চাপড়া)। উত্তর ২৪ পরগনার সাতটি কেন্দ্রে লড়ার কথা জানিয়েছে আইএসএফ। বাদুড়িয়ায় জাকির মণ্ডল, অশোকনগরে তাপস বন্দ্যোপাধ্যায়, আমডাঙায় বিশ্বজিৎ মাইতি, মধ্যমগ্রামে প্রিয়াঙ্কা, দেগঙ্গায় মোহাম্মদ মফিদুল হক সাহাজি, হাওড়ায় পিয়ারুল ইসলাম, বসিরহাট উত্তরে মহম্মদ মুসা কারিমুল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করবেন। দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে আব্দুল মালেক মোল্লা, ক্যানিং পশ্চিমে প্রবীর মণ্ডল, ক্যানিং পূর্বে আরাবুল, মগরাহাট পশ্চিমে আব্দুল আজিজ আল হাসান এবং ভাঙড়ে নওশাদ। হুগলির হরিপালে আইএসএফ প্রার্থী করেছে শেখ মুজাফ্ফর আলি ওরফে মাজাকে। খানকুলে টিকিট পেয়েছেন শেখ সাদ্দাম হোসেন। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে আফজল আলি শাহকে। নন্দীগ্রামে টিকিট দেওয়া হয়েছে মৌলানা মহম্মদ শবে মিরাজ খানকে। পশ্চিম মেদিনীপুরের শালবনিতে পীযূষ হাঁসদা, পশ্চিম বর্ধমানের বারাবনিতে বিশ্বজিৎ বাউড়ি, বীরভূমের বোলপুরে অধ্যাপক বাপি সরেন এবং মুরারইতে হজরত আলি (সওদাগর) আইএসএফের প্রার্থী।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

বামেদের সঙ্গে ২৯ আসনে সমঝোতা!

 ৫:৩৮ PM     kolkata     No comments   

একুশের নির্বাচনের পর ছাব্বিশের নির্বাচনে বামেদের সঙ্গে আসন সমঝোতা আইএসএফের। ২৯টি আসনে প্রার্থী দেবে নওশাদ সিদ্দিকির দল। আরও চারটি আসন নিয়ে দর কষাকষি চলছে। তবে কংগ্রেসের সঙ্গে কোনও জোট হয়নি। হুগলির ফুরফুরা শরিফ থেকে সাংবাদিক বৈঠকে একথা জানালেন নওশাদ সিদ্দিকি। 

ভোটের বেশ কয়েকদিন আগে থেকে জোটের আর্জিতে তৎপর নওশাদ সিদ্দিকি। জোটের আর্জি জানিয়েছে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠিও লিখেছিলেন তিনি। শুক্রবার নওশাদ নিজেই জানান, মোট ৭৩টি আসন সমঝোতার কথা হয়েছিল।

তবে তাতে বামেদের তরফে সাড়া পাওয়া যায়নি। পরে বামেদের সঙ্গে ২৯টি আসন সমঝোতা হয়। খানাকুল, হরিপাল, মোথাবাড়ি, সুজাপুর, সামশেরগঞ্জ, রঘুনাথগঞ্জ, হরিহরপাড়া, নাকাশিপাড়া, অশোকনগর, মধ্যমগ্রাম, আলমডাঙ্গা, দেগঙ্গা, হাড়োয়া, মিনাখাঁ, বসিরহাট (উত্তর), বাদুড়িয়া, বাসন্তী, কুলপি, মল্লিকবাজার, ক্যানিং (পূর্ব) ও ক্যানিং (পশ্চিম), মগরাহাট, ভাঙড়, উলুবেড়িয়া (পূর্ব) ও জগৎবল্লভপুর, মহিষাদল, শালবনি, বারাবনি ও বোলপুর – এই কেন্দ্রগুলিতে প্রার্থী দেবে আইএসএফ। এর পাশাপাশি নন্দীগ্রাম, পাঁশকুড়া (পশ্চিম) , ভগবানগোলা এবং মুরারুই – এই চার আসনে লড়তে চায় আইএসএফ। যদিও বামেরা এই আসনগুলিতে ইতিমধ্যেই প্রার্থীতালিকা ঘোষণা করে দিয়েছে। সেক্ষেত্রে পরবর্তী সিদ্ধান্ত কী হবে, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। এখনও পর্যন্ত আইএসএফ কোনও কেন্দ্রেই প্রার্থীর নাম ঘোষণা করেনি। ইদের পর প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলেই জানান নওশাদ।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বাংলায় তুমুল ঝড় বৃষ্টি!

 ৩:১৩ PM     kolkata     No comments   


মার্চের শেষেই উত্তরবঙ্গে যেন বর্ষার আমেজ। টানা বৃষ্টি চলছে পাহাড়ি জেলাগুলিতে। সিকিমের বিস্তীর্ণ এলাকাতেও চলছে তুমুল বৃষ্টি। তুষারপাতে বিপর্যস্ত ছাঙ্গু। কিন্তু গ্রীষ্মের শুরুতে কেন আচমকা ভোলবদল ঘটাচ্ছে প্রকৃতি? নেপথ্যে রয়েছ হাজার কিলোমিটার লম্বা এলাকায় ছড়িয়ে থাকা ঘূর্ণাবর্ত।

আফগানিস্তান এবং পাকিস্তান পেরিয়ে এই ঘূর্ণাবর্ত ভারতে এসে পৌঁছেছে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।ঠিক কী সমস্যা বাঁধছে বিশাল ঘূর্ণাবর্তের জেরে? আবহবিদরা মনে করছেন, ভূমধ্যসাগরীয় এলাকা থেকে তৈরি হয়েছে এই ঘূর্ণাবর্ত। ভারতের উত্তর-পশ্চিম প্রান্ত থেকে ঢুকছে ঘূর্ণাবর্তটি। তার জেরেই হিমালয়ের পাদদেশীয় এলাকাগুলিতে চলছে প্রবল ঝড়বৃষ্টি, স্বাভাবিকের তুলনায় কমছে তাপমাত্রা। সেকারণেই বেশ কয়েকদিন ধরে ভিজছে উত্তরবঙ্গ এবং সিকিম। দুর্যোগপূর্ণ আবহাওয়া দক্ষিণবঙ্গেও। বৃহস্পতিবারই একটানা তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে ছাঙ্গু। বন্ধ যান চলাচল। কেবল বাংলা নয়, আগামী দু-তিন দিনে দেশের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলেই হাওয়া অফিসের পূর্বাভাস। দাক্ষিণাত্যের কর্নাটক, কেরল, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুতে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কম তীব্রতার সাইক্লোন হতে পারে মধ্যভারতের একাধিক রাজ্যে। ভারতের পশ্চিমাঞ্চলের পার্বত্য রাজ্যগুলিতেও রয়েছে দুর্যোগের সম্ভাবনা। দিল্লিতে ৫০ কিমি বেগে হাওয়া বইতে পারে। কলকাতায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে হাওয়া এবং শিলাবৃষ্টিরও পূর্বাভাস রয়েছে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

কার্যকর হল সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশের জন্য অ্যাড হক বোনাস! বিজ্ঞপ্তি জারি নবান্নের

 ৬:৫৮ PM     kolkata     No comments   



কার্যকর হল সিভিক ভলান্টিয়ারদের অ্যাড হক বোনাস। সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশ ভলান্টিয়াররা ৭ হাজার ৪০০ টাকা পাবেন। আগে ৬ হাজার ৮০০ টাকা করে পেতেন তাঁরা। ২০২৫-২৬ অর্থবর্ষের অ্যাড হক বোনাস কার্যকর করা হয়েছে।
নবান্নের তরফে আজ, বৃহস্পতিবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে সেই কথা জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের অধীনে থাকা সিভিক ভলান্টিয়ার ও ওয়েস্ট বেঙ্গল পুলিশের অধীনে থাকা ভিলেজ পুলিশ ভলান্টিয়াররা চলতি অর্থবর্ষে এই বোনাস পাবেন। একধাক্কায় ৬০০ টাকা বেড়েছে হ্যাড হক বোনাস। গত ২৭ ফেব্রুয়ারি রাজ্যের সরকারি কর্মচারীদের অ্যাড হক বোনাস বৃদ্ধি কথা ঘোষণা করেছিল রাজ্য। এদিন সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ অফিসারদের জন্য সেই বৃদ্ধি কার্যকর করা হল।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates