ভোট মিটতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক অশান্তির আবহ। সেই পরিস্থিতির মধ্যেই দলীয় কর্মীদের উদ্দেশে কড়া বার্তা দিলেন ভাঙড়ের নবনির্বাচিত আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, আইএসএফের পতাকা হাতে নিয়ে বিজেপির হয়ে স্লোগান দিলে তা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। দলের সঙ্গে প্রতারণা করতে গিয়ে ধরা পড়লে সংশ্লিষ্ট কর্মীকে অবিলম্বে দল থেকে সাসপেন্ড করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় কেন্দ্র থেকে দ্বিতীয়বারের জন্য বিধায়ক নির্বাচিত হওয়ার পর দলীয় কর্মীদের নিয়ে বৈঠকে নওশাদ বলেন, "দলীয় কর্মীরাই আমাদের প্রাণশক্তি।
শুক্রবার, ৮ মে, ২০২৬
রাজ্যপাল ভেঙে দিলেন বিধানসভা!
আর ঠিক দু’দিন পরেই নতুন সরকারের শপথগ্রহণ। কিন্তু, বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা নিয়ে চাপানউতোর কম হয়নি। এখনও ছাড়েননি চেয়ার। এদিকে গতকাল ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শেষ দিন। কিন্তু মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা দেননি।
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
SIR-ট্রাইব্যুনাল ছাড়লেন হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি!
ট্রাইব্যুনালের কাজে ইস্তফা দিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। সুপ্রিম কোর্টের নির্দেশে SIR-এ বাদ যাওয়ার নামের নিষ্পত্তি করছে ট্রাইব্যুনাল। মোট ১৯টি ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে, যেগুলির মাথায় আছেন প্রাক্তন বিচারপতি বা প্রাক্তন প্রধান বিচারপতিরা। একটি ট্রাইব্যুনালের মাথায় ছিলেন শিবজ্ঞানম।
কে এই চন্দ্রনাথ? পড়ুন
বঙ্গে রাজনৈতিক পালাবদলের পর থেকে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পাওয়া যাচ্ছে অশান্তির খবর। রহড়া রামকৃষ্ণ মিশনের মেধাবী ছাত্র! উচ্চশিক্ষার পর বায়ুসেনায় যোগ দিয়ে ছিলেন। কিন্তু তারপর থেকে সেখানে কীভাবে তাঁর রাজনীতির আঙিনায় পা রাখা? এর নেপথ্যেও রয়েছে এক প্রচণ্ড আনুগত্য-প্রশ্নাতীত বিশ্বাসের সম্পর্ক! শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক রথের শেকড় ছিল পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে।
অভিষেক অনেক লড়াই করেছে, সম্মস্ন জানান; নির্দেশ মমতার
তৃণমূলের ক্ষমতার মিনার ভেঙে পড়ার পর থেকেই দলের অন্দরে আলোচ্য হয়ে উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা। তাঁর কর্পোরেট কায়দা, পরামর্শদাতা সংস্থা আই-প্যাককে সংগঠনের সমান্তরাল করে তোলা নিয়ে নবীন-প্রবীণ নির্বিশেষে ক্ষোভ গোপন করছেন না। বুধবার তৃণমূলের টিকিটে জয়ীদের বৈঠকে সেই অভিষেকের ‘লড়াইকে’ সম্মান দিতে উঠে দাঁড়াতে হল সকলকে। উঠতে হল অভিষেকের জন্মের আগে থেকে রাজনীতির আঙিনায় থাকা শোভনদেব চট্টোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়, সমর মুখোপাধ্যায়, জাভেদ খান, ফিরহাদ হাকিমদেরও।
বুধবার, ৬ মে, ২০২৬
শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক গুলিবিদ্ধ!
গুলিবিদ্ধ হয়ে মৃত্য শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের। চন্দ্রনাথ রথ নামে ওই ব্যক্তিকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রামে।
বিজেপিতে যাচ্ছেন অনুব্রত মণ্ডল?
বীরভূমে তৃণমূলের ভরাডুবি। ১১টি আসনের মধ্যে মাত্র ৬ আসনে জয়। আর তারপরই অনুব্রত মণ্ডলকে নিয়ে উঠ কিছু প্রশ্ন। সামনে আসছে বড় খবর। যেখানে 'কেষ্ট' অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। দীর্ঘ ১৫ বছর ধরে বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেসের অবিসংবাদিত নেতা হিসেবে পরিচিত ‘বাঘ’ অনুব্রত মণ্ডলের প্রভাব যেন এবারের ২০২৬ বিধানসভা নির্বাচনে ধাক্কা খেয়েছে। জেলার ১১টি আসনের মধ্যে ৬টিতে জয় পেয়েছে বিজেপি।






