নতুন মাসের শুরুতেই ব্যবসায়ী ও হোটেল-রেস্তোরাঁ মালিকদের জন্য ভাল খবর নিয়ে এল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। ২০২৬ সালের ১ জুলাই থেকে সারা দেশে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে।
চলতি বছরে এই প্রথম বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম কমানো হল, যা স্বাভাবিকভাবেই বাজার ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। তেল বিপণন সংস্থাগুলির বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার ১৯ কেজি ওজনের প্রতিটি বাণিজ্যিক সিলিন্ডারের দাম এক ধাক্কায় ১৮৩.৫০ টাকা পর্যন্ত কমেছে। রাজধানী দিল্লি ছাড়াও কলকাতা, মুম্বই, পাটনা এবং চণ্ডীগড়ের মতো প্রধান শহরগুলিতে এই মূল্যহ্রাস কার্যকর করা হয়েছে। বাণিজ্যিক সিলিন্ডারের ওপর এই ছাড়ের ফলে দেশের বিভিন্ন প্রান্তের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা অনেকটাই স্বস্তি পাবেন বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।
গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় অনেকটা কমল!
'অভিষেক নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড'!বিস্ফোরক মিডলম্যান তাপস
গত কয়েকবছর ধরে বঙ্গে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চলছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক গ্রেপ্তার হয়েছিলেন। যদিও বর্তমানে তাঁরা জামিনে মুক্তি আছেন। তবে শুরু থেকেই একটা প্রশ্নই উঠছিল, রাজ্যের বুকে এতবড় দুর্নীতির হদিশ পাননি তৎকালীন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়? পরবর্তীতে অভিষেকের যোগ নিয়ে চর্চাও শুরু হয়েছিল। আন্দাজ করা হচ্ছিল, সুজয়কৃষ্ণ ভদ্রের মুখে সর্বদা যে সাহেবের কথা শোনা যায়, তিনি অভিষেকই। যদিও সরাসরি কেউ তার নাম করেননি। পালাবদলের পর এবার অবশেষে প্রকাশ্যে মুখ খুললেন নিয়োগ দুর্নীতি মামলায় জামিনে মুক্ত তাপস মণ্ডল(মিডলম্যান)।এবার বিস্ফোরক দাবি করেছেন তাপস। তাঁর কথায়, "আমি মোট নগদে ১৯ কোটির বেশি টাকা দিয়েছি।
এক ডায়েরি মেনটেন করতাম। টাকা দিলেও লিখে রাখতাম, নিলেও। টাকা না দিলে ভেরিফিকেশন আটকে দেওয়া হত। কালীঘাটের কাকু বলতেন, 'সাহেব' টাকার জন্য চাপ দিচ্ছেন। আমি কুন্তলের হাতে টাকা পাঠাতাম। ও পৌঁছে দিত সুজয়কৃষ্ণের কাছে।" কিন্তু কে এই 'সাহেব'? তাপস মণ্ডলের দাবি, এই সাহেব আদতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "অভিষেক এই দুর্নীতির মাস্টার মাইন্ড। ওর নির্দেশেই সব হতো। অভিষেকের নির্দেশ ছাড়া এত বড় দুর্নীতি হতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায়ও সবটা জানতেন। উনি জানেন না এটা হতে পারে না।" অভিষেকের গ্রেপ্তারির দাবি করেছেন তিনি। এর পাশাপাশি সায়নী ঘোষ প্রসঙ্গেও বিস্ফোরক দাবি করেছেন তাপস। তিনি জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি সায়নীকে ফ্ল্যাটও উপহার দিয়েছেন। যদিও কোথায়, কী বৃত্তান্ত তা স্পষ্ট ভাবে জানা নেই বলেই জানিয়েছেন তিনি।






