বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
সরকারি প্রকল্প থেকে বঞ্চিত SIR-এ বাদ পড়ারা; মামলা দায়ের হাইকোর্টে
![]() |
এসআইআরে বাদ পড়াদের রেশন ও অন্নপূর্ণা যোজনা-সহ একাধিক প্রকল্পের সুবিধা ও টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। যা নিয়ে এবার জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। পশ্চিমবঙ্গ খেতমজদুর সমিতির তরফে এই মামলা দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।
শওকত মোল্লার ছেলের ক্যাফেতে চলল বুলডোজার!
শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার ক্যাফেতে চলল বুলডোজার। আজ, বৃহস্পতিবার সকাল থেকে ক্যানিংয়ের মৌখালিতে ক্যাফে ভাঙার কাজ শুরু করল প্রশাসন। মাতলা নদীর চর দখল করে অবৈধভাবে এই ক্যাফে নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ। আগেই ক্যাফেটি ভাঙার নোটিস দিয়েছিলেন মহকুমাশাসক। আজ ভাঙার প্রক্রিয়া শুরু করা হল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা শওকত মোল্লা গ্রেপ্তারির পর নজরে এসেছিল তাঁর ছেলে ইমরান মোল্লার মালিকানাধীন এই ক্যাফেটেরিয়াটি। এই ক্যাফেটির নাম 'অরণ্যের কুলে'।
জানা গিয়েছে, বাবা বিধায়ক থাকাকালীন মৌখালি সেতু সংলগ্ন এলাকায় রাস্তার উপরেই মাতলা নদীর চরের উপর এই ক্যাফে তৈরি করেছিলেন ছেলে ইমরান। নিয়মের তোয়াক্কা না করে দিব্যি চলছিল ব্যবসা। কিন্তু পালাবদলের পর বদলে যায় সব হিসাব। ভাঙড় বিস্ফোরণকাণ্ডে এনআইএ-র হাতে ভাঙড়ের পরাজিত তৃণমূল প্রার্থী শওকত মোল্লা গ্রেপ্তার হন। এই ঘটনার তদন্ত করতে গিয়ে নজরে পড়ে তাঁর ছেলের বেআইনি ক্যাফের বিষয়টি। অভিযোগ উঠেছে, সম্পূর্ণ বেআইনিভাবে ক্যাফেটি তৈরি করা হয়েছিল। এই নিয়ে হইচই শুরু হতেই ইমরানকে ক্যাফের সব কাগজপত্র নিয়ে মহকুমাশাসকের অফিসে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। সেসব পরীক্ষা করে দেখা যায় যে, মাতলার চরে সেচ দপ্তরের জমি দখল করে বিশাল ক্যাফেটেরিয়াটি তৈরি করা হয়েছিল, যার কোনও বৈধতা নেই। তথ্য খতিয়ে দেখার পর ক্যাফেটি ভাঙার নির্দেশ দেন মহকুমাশাসক। এরপর আজ সকালে ঝাঁ চকচকে এই ক্যাফে ভাঙার প্রক্রিয়া শুরু করল প্রশাসন।
বুধবার, ১ জুলাই, ২০২৬
এবার বিধাননগর হাসপাতালের নাম বদল করলেন মুখ্যমন্ত্রী!
এবার দক্ষিণবঙ্গে দুর্যোগের ভ্রুকুটি!
গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় অনেকটা কমল!
নতুন মাসের শুরুতেই ব্যবসায়ী ও হোটেল-রেস্তোরাঁ মালিকদের জন্য ভাল খবর নিয়ে এল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। ২০২৬ সালের ১ জুলাই থেকে সারা দেশে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে।
চলতি বছরে এই প্রথম বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম কমানো হল, যা স্বাভাবিকভাবেই বাজার ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। তেল বিপণন সংস্থাগুলির বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার ১৯ কেজি ওজনের প্রতিটি বাণিজ্যিক সিলিন্ডারের দাম এক ধাক্কায় ১৮৩.৫০ টাকা পর্যন্ত কমেছে। রাজধানী দিল্লি ছাড়াও কলকাতা, মুম্বই, পাটনা এবং চণ্ডীগড়ের মতো প্রধান শহরগুলিতে এই মূল্যহ্রাস কার্যকর করা হয়েছে। বাণিজ্যিক সিলিন্ডারের ওপর এই ছাড়ের ফলে দেশের বিভিন্ন প্রান্তের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা অনেকটাই স্বস্তি পাবেন বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।
'অভিষেক নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড'!বিস্ফোরক মিডলম্যান তাপস
গত কয়েকবছর ধরে বঙ্গে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চলছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক গ্রেপ্তার হয়েছিলেন। যদিও বর্তমানে তাঁরা জামিনে মুক্তি আছেন। তবে শুরু থেকেই একটা প্রশ্নই উঠছিল, রাজ্যের বুকে এতবড় দুর্নীতির হদিশ পাননি তৎকালীন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়? পরবর্তীতে অভিষেকের যোগ নিয়ে চর্চাও শুরু হয়েছিল। আন্দাজ করা হচ্ছিল, সুজয়কৃষ্ণ ভদ্রের মুখে সর্বদা যে সাহেবের কথা শোনা যায়, তিনি অভিষেকই। যদিও সরাসরি কেউ তার নাম করেননি। পালাবদলের পর এবার অবশেষে প্রকাশ্যে মুখ খুললেন নিয়োগ দুর্নীতি মামলায় জামিনে মুক্ত তাপস মণ্ডল(মিডলম্যান)।এবার বিস্ফোরক দাবি করেছেন তাপস। তাঁর কথায়, "আমি মোট নগদে ১৯ কোটির বেশি টাকা দিয়েছি।
এক ডায়েরি মেনটেন করতাম। টাকা দিলেও লিখে রাখতাম, নিলেও। টাকা না দিলে ভেরিফিকেশন আটকে দেওয়া হত। কালীঘাটের কাকু বলতেন, 'সাহেব' টাকার জন্য চাপ দিচ্ছেন। আমি কুন্তলের হাতে টাকা পাঠাতাম। ও পৌঁছে দিত সুজয়কৃষ্ণের কাছে।" কিন্তু কে এই 'সাহেব'? তাপস মণ্ডলের দাবি, এই সাহেব আদতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "অভিষেক এই দুর্নীতির মাস্টার মাইন্ড। ওর নির্দেশেই সব হতো। অভিষেকের নির্দেশ ছাড়া এত বড় দুর্নীতি হতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায়ও সবটা জানতেন। উনি জানেন না এটা হতে পারে না।" অভিষেকের গ্রেপ্তারির দাবি করেছেন তিনি। এর পাশাপাশি সায়নী ঘোষ প্রসঙ্গেও বিস্ফোরক দাবি করেছেন তাপস। তিনি জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি সায়নীকে ফ্ল্যাটও উপহার দিয়েছেন। যদিও কোথায়, কী বৃত্তান্ত তা স্পষ্ট ভাবে জানা নেই বলেই জানিয়েছেন তিনি।
mgid
adgebra
Offer-2
offer-1
Adnow
AD
Popular Posts
-
রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
-
প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...
-
টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...






