রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে পুরনিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আজ, বৃহস্পতিবার বিশেষ ইডি আদালতে জমা দেওয়া চার্জশিটে সুজিত বসুর বিরুদ্ধে ২০ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ করা হয়েছে বলে জানা গিয়েছে।
সুজিত বসুর পাশাপাশি এই দুর্নীতিতে অভিযুক্ত করা হয়েছে সুজিতের ছেলে সমুদ্র বসু, দুটি বেসরকারি সংস্থা এবং আমলা জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়কেও। জ্যোতিষ্মান এই দুর্নীতির সময়ে পুর ও নগরোন্নয়ন দফতরের ডিরেক্টরেট অফ লোকাল বডিজ়-এর অধিকর্তা পদে ছিলেন। পুরনিয়োগে এই সরকারি সংস্থারও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। ইডির অভিযোগ, জ্যোতিষ্মান তাঁর পদকে কাজে লাগিয়ে সরাসরি দুর্নীতিতে মদত দিয়েছেন এবং আর্থিক ভাবে লাভবান হয়েছেন। ইডির জমা দেওয়া নথিতে উল্লেখ করা হয়েছে, পুরনিয়োগ দুর্নীতিতে প্রায় ২৫০ কোটি টাকার লেনদেন হয়েছে।
ইডির চার্জশিটে উল্লেখ করা হয়েছে, সুজিত বসু একাই অর্থের বিনিময়ে ৩৪০ জন চাকরিপ্রার্থীর নাম সুপারিশ করেছিলেন। তার মধ্যে নিয়োগপত্র পেয়েছেন ২৮৪ জন। প্রার্থীপিছু গড়ে ৬ লক্ষ টাকা নেওয়া হয়েছে বলে দাবি ইডির।
শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে আচমকাই রাজ্যের পুরসভাগুলিতে নিয়োগ দুর্নীতির হদিস পান ইডির আধিকারিকেরা। সল্টলেক এবং হুগলিতে অয়ন শীলের বাড়িতে তল্লাশির সময় পুরনিয়োগ সংক্রান্ত বিপুল পরিমাণ নথি উদ্ধার করেন গোয়েন্দারা। সেই প্রসঙ্গে অয়ন শীল এবং তাঁর সংস্থা এবিএস ইনফ্রাজোনের বাকি ডিরেক্টরদের জিজ্ঞাসাবাদ করেই জানা যায়, রাজ্যে পুরসভাগুলির নিয়োগের পরীক্ষার দায়িত্বে ছিল অয়ন শীলের সংস্থা। প্রশ্ন তৈরি করা থেকে শুরু করে ওএমআর শিট সমস্তই তৈরি করত অয়ন শীলের সংস্থা। আর সেই তল্লাশিতেই সুপারিশ সংক্রান্ত নথিও উদ্ধার করেন গোয়েন্দারা। তাঁদের হাতে আসে 'এসবি' লেখা কিছু নথিও।
তদন্ত এগোতেই দেখা যায় দক্ষিণ দমদম পুরসভার নিয়োগে বিপুল গরমিল। সেই নিয়োগের সময় ওই পুরসভার উপ পুরপ্রধান পদে ছিলেন সুজিত বসু। ইডির পাশাপাশি তদন্ত শুরু করে সিবিআইও। দফায় দফায় জেরা করা হয় পুরসভার তৎকালীন চেয়ারম্যান থেকে শুরু করে বিভিন্ন কর্মীকে। ইডি সুজিত বসুর করা ৪০ জনের সুপারিশের নথিও উদ্ধার করে। সুজিত-ঘনিষ্ঠ নিতাই দত্তের বয়ান থেকেও উঠে আসে, কী ভাবে সুপারিশ করা হয়েছে চাকরিপ্রার্থীদের নাম।
দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় সুজিত বসু এবং তাঁর ছেলে-মেয়েকেও। কারণ, তদন্ত চলাকালীন তল্লাশিতে উঠে আসে একাধিক নির্মাণ সংস্থা এবং সুজিত বসুর ছেলের ধাবা ও রেস্তরাঁর সন্দেহজনক লেনদেন। কোভিডকালে কী ভাবে কোটি কোটি লেনদেন রেস্তরাঁয় হয়েছিল, সেই প্রশ্নের সদুত্তর দিতে পারেননি সুজিত বা তাঁর ছেলে, দাবি ইডির। নির্বাচনের ফল প্রকাশের পর ১১ মে সিজিও কমপ্লেক্সে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় সুজিত বসুকে। এই মামলায় আগে চার্জশিট দেওয়া হয়েছিল অয়ন শীলের বিরুদ্ধে। প্রায় ১২ হাজার ৫০০ পাতার নথি আদালতে পেশ করে ইডি।
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
বুধবার, ৮ জুলাই, ২০২৬
দলীয় অর্থে চপার? তৃণমূলের অ্যাকাউন্ট তদন্তে ইডি
দলের অ্যাকাউন্ট থেকে 'কেয়ারওয়েল অ্যাভিয়েশন' চার্টার বিমান সংস্থাকে কপ্টার এবং বিমান কেনার জন্য কোটি কোটি টাকা ট্রান্সফার করেছিল তৃণমূল। তার পর সেই কপ্টার এবং বিমানই ‘ভাড়া’ নিয়ে টাকা গুনেছিল তারা। তৃণমূলের অ্যাকাউন্ট সংক্রান্ত মামলার তদন্তে নেমে এমনটাই জানা গিয়েছে বলে দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর বা ইডির। কেন এমনটা করা হয়েছিল, এখন সেটাই খুঁজছে তদন্তকারী সংস্থা। তদন্তকারীদের অনুমান, এ ভাবে তছরুপ হয়ে থাকতে পারে তহবিল।
২০ দিনের মধ্যে মিরিকের দুধিয়া ব্রিজ নির্মাণ! উদ্বোধনে মুখ্যমন্ত্রী
তৃণমূলের মিছিল ঘিরে ধুন্ধুমার!
এদিন কালীঘাটপন্থী তৃণমূলের মিছিলে তুলকালাম পরিস্থিতি। বালিগঞ্জে মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক অনুগামীকে মারধর করার অভিযোগ। এই অভিযোগের তীর বিজেপির দিকে। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যত না বিজেপিকে দায়ী করলেন, তার চেয়ে বেশি দোষ চাপালেন পুলিশের ঘাড়ে। তাঁর অভিযোগ, বিজেপির দলদাস হয়ে গিয়েছে পুলিশ। আদালতের নির্দেশমতো নিজেদের কর্তব্য পালন করতে পারেনি।
আদালত অবমাননার অভিযোগ নিয়ে আবার তিনি আদালতে যাচ্ছেন বলে জানালেন তিন বারের মুখ্যমন্ত্রী।বুধবার মমতাদের মিছিল বালিগঞ্জ ফাঁড়ি থেকে শুরু করে হাজরা মোড়ে গিয়ে শেষ করার কথা ছিল। মিছিলের সময়ও বেঁধে দিয়েছিল হাই কোর্ট। দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত মিছিল করা যাবে। মিছিলে ১,০০০ জনের বেশি মানুষ অংশগ্রহণ করতে পারবেন না। কিন্তু মিছিল শুরুর খানিক ক্ষণ পরেই শুরু হয় অশান্তি। কালীঘাট তৃণমূলের মিছিলে হামলার অভিযোগ ওঠে। বিজেপির লোকজন তাদের বেশ কয়েক জন নেতা-কর্মীকে মারধর করেন বলে অভিযোগ। পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। এই পরিস্থিতির জন্য পুলিশকে একহাত নিয়েছেন মমতা। একই সঙ্গে শুভেন্দু অধিকারীর সরকারকেও তোপ দাগেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
বারুইপুরকাণ্ডে এনকাউন্টারে মৃত অন্যতম অভিযুক্ত!
বারুইপুর ধর্ষণ এবং খুনের ঘটনায় একটি ভিডিয়ো সামনে এসেছিল। সেখানে দেখা গিয়েছে, এক ব্যক্তি একটি পুকুরে নেমে আঙুল দিয়ে দেখাচ্ছেন মৃতদেহটি কোথায় রয়েছে। তাঁর দেখানো জায়গা থেকে বস্তাবন্দি নাবালিকার দেহ উদ্ধার হতেই ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকাবাসী। মারধর শুরু হয় ওই ব্যক্তিকে। ঘটনাচক্রে দেখা গিয়েছে, ওই ব্যক্তিই এই ধর্ষণ এবং খুন কাণ্ডের অন্যতম অভিযুক্ত। নাম প্রভাস মণ্ডল।মঙ্গলবার রাতেই পুলিশের গুলিতে মৃত্যু হয় প্রভাসের। ঘটনার পুনর্নির্মাণে তাঁকে মঙ্গলবার রাতে নিয়ে গিয়েছিল পুলিশ। সূত্রের খবর, সেই সময় পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করেন তিনি। পুলিশকে লক্ষ্য করে গুলি চালান। পুলিশের পাল্টা গুলিতে গুরুতর আহত হন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
বকেয়া ডিএ নিয়ে বড় ঘোষণা নবান্নের!
সরকারি কর্মচারী পেনশনভোগীদের জন্য বড় সুখবর। বকেয়া ডিএর এরিয়ার দেওয়া হবে। নবান্নের তরফ থেকে এই বিজ্ঞপ্তি ইতিমধ্যে জারি করা হয়েছে। আজ, মঙ্গলবার এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কিন্তু কারা পাবেন এই টাকা?
তৃণমূলের তহবিলে নজর; কলকাতার ৫ জায়গায় ইডির অভিযান
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাটার্ড বিমানের ভাড়া থেকে কোথায়, কাদের সঙ্গে, কত টাকা লেনদেন হয়েছে তৃণমূল কংগ্রেসের? এসব প্রশ্নের উত্তর পেতে কলকাতার পাঁচ জায়গায় তল্লাশি শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ, মঙ্গলবার সকালে সেন্ট্রাল অ্যাভিনিউ, রাজারহাট-নিউটাউন ও আশপাশের এলাকায় অভিযান চালিয়েছে ইডির আলাদা আলাদা দল। এর মধ্যে অভিষেক ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর অফিস ও বাড়িও রয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।সূত্রের খবর, ওই ব্যবসায়ীর সংস্থা থেকে অভিষেকের বিমানভাড়া আসত।
তৃণমূলের নিজস্ব তহবিলের সঙ্গে এর কী যোগ, তা খুঁজে বের করত তৎপর কেন্দ্রীয় তদন্তকারীরা। সেই লক্ষ্যেই আজ একাধিক জায়গায় তল্লাশি। তৃণমূল দ্বিধাবিভক্ত হওয়ার পর তহবিল নিয়ে টানাটানি শুরু হয়েছে। শিবির বদলের পর দলের প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস ব্যাঙ্কে চিঠি লিখে অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানান। তা নিয়ে মামলা চলছে কলকাতা হাই কোর্টে। আদালত একাধিকবার কালীঘাট তৃণমূলের জরুরি শুনানির আবেদন খারিজ করে দিয়েছে। মঙ্গলবারও তাই হয়েছে। এমন আবহে, তৃণমূলের ব্যাঙ্ক লেনদেন নিয়ে ইডির অভিযান বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠল।
mgid
adgebra
Offer-2
offer-1
Adnow
AD
Popular Posts
-
রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
-
প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...
-
টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...






