নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের নির্বাচনে লড়তে দিন। জামিন মামলায় বড় পদক্ষেপ কলকাতা হাইকোর্টের। আজ, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মন্তব্য করেন, "মিলন প্রধানকে নির্বাচনের লড়তে দিন। আমি অন্তর্বর্তী জামিন দিচ্ছি।"
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এনসিপিআইয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপে কুণাল!
এনসিপিআইয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপে বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। বুধবার নিজেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন বিস্ফোরক তথ্য জানালেন।হোয়াটসঅ্যাপ গ্রুপের একাধিক স্ক্রিনশট তাঁর কাছে রয়েছে বলেই দাবি বিধায়কের। স্বাভাবিকভাবেই কুণালের দাবি ঘিরে রাজ্য রাজনীতিতে জোর চাপানউতোর।
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
প্রয়াত অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়!
শরীরে থাবা বসিয়েছিল মারণরোগ ক্যানসার। দীর্ঘ এক বছরের লড়াই শেষ। জীবনাবসান বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়ের। রবিবার রাতে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 'মৌচাক' খ্যাত এই বর্ষীয়ান অভিনেত্রী। দক্ষিণ কলকাতার ঘরবাড়ি বিক্রি করে মুম্বই ছিল তাঁর স্থায়ী ঠিকানা। সেখানেই চলছিল তাঁর চিকিৎসা। কিন্তু, শেষ রক্ষা হল না। জীবনমৃত্যুর লড়াইয়ে হার মানলেন মিঠু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১।
আরও ৫ মামলায় গ্রেফতারির আশঙ্কা; রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে কংগ্রেস প্রার্থী
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
রেজিনগরে 'ইউটার্না' রবিউলের!
নাটকীয়তায় ভরা এবারের উপনির্বাচন! রেজিনগর আসনে মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েও 'ইউটার্ন' রবিউল আলম চৌধুরীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হওয়ার পরই নিজের আগের সিদ্ধান্ত থেকে সরে এলেন তিনি। 'ভোটযুদ্ধে' থাকছেন রবিউল। মনোনয়ন প্রত্যাহার করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী। নতুন প্রতীক 'ফুটবলার' চিহ্নে লড়াই করবেন তিনি। জানিয়েছেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো লড়াই করব। নতুন প্রতীক নিয়ে লড়াই হবে।
বুধবার থেকে ফের ভারী বৃষ্টি দক্ষিণে!
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। আগামী সপ্তাহে সেই বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণের অন্তত চারটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বৃষ্টি বাড়তে পারে কলকাতাতেও। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। তার বেগ থাকবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। ভিজতে পারে কলকাতাও।
তবে সোমবার থেকে বৃষ্টি কিছুটা কমবে। আবার আগামী বুধবার থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বুধবার থেকে ভারী বৃষ্টি হতে পারে। চলবে শুক্রবার পর্যন্ত। শনিবার সকালে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের জন্য কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এই জেলাগুলিতে দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে।
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ওসিকে হুমকি! কী বললেন অসীম সরকারের?
তৃণমূল আমলে বোলপুরের ওসি-কে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। আর তা নিয়ে বিতর্ক কম হয় নি। ওসিকে টেনে বের করার কথা শোনা গিয়েছিল বীরভূমের তৃণমূল নেতার মুখে। আর এবার সেই একই সুর বিজেপি বিধায়কের গলায়! ভাইরাল হওয়া অডিয়োতে তাঁকে বলতে শোনা যাচ্ছে, 'টেনে বের করে নিয়ে যাব।' ফোনে ওসি-কেই হুমকি দিচ্ছিলেন বলে অভিযোগ উঠেছে অসীম সরকারের বিরুদ্ধে। ভাইরাল অডিয়োর সত্যতা যাচাই করেনি কলকাতা নিউজ ডট অনলাইন। তবে অডিয়োর কথা স্বীকার করেছেন বিধায়ক নিজেই। ভাইরাল হওয়া একটি অডিয়োতে বিধায়ককে এক পুলিশকর্মীর সঙ্গে কথা বলতে শোনা যাচ্ছে অসীম সরকারকে।
পুলিশ অফিসারের উদ্দেশে বলতে শোনা যাচ্ছে, "অশোকবাবু (নগরউখড়া ফাঁড়ির আইসি অশোক বিশ্বাস) সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলে! এত সাধুগিরি আগে কোথায় ছিল। আমি যত নরম, তত গরম। মণ্ডল সভাপতিকে অ্যারেস্ট করবে বলেছে। এত বড় কথা বলার ক্ষমতা কোথা থেকে পেল! টেনে বের করে নিয়ে যাব। কোন বাপ ঠেকায় দেখব, আমাকে চেনে না এখনও।"জানা গিয়েছে, নগরউখড়ায় অটো-টোটো সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে বিজেপির মণ্ডল সভাপতি তুষারকান্তি গাইনের বিরুদ্ধে পুলিশি হেনস্থার অভিযোগ ওঠে। বিষয়টি বিধায়ককে জানানো হলে তিনি ক্ষোভ প্রকাশ করেন বলে জানা গিয়েছে। এরপরই তাঁর কথোপকথনের অডিয়ো ভাইরাল হয়।
mgid
adgebra
Offer-2
offer-1
Adnow
AD
Popular Posts
-
প্রায় আট মাসের কাছাকাছি সময় স্তব্ধ স্কুল কলেজেরে নিত্যদিনের কাজকর্ম। সকাল ১১ টার মধ্যে স্কুলে কচিকাঁচাদের ভিড় নেই, টিফিন টাইমে ভাগ করে টিফি...
-
শিক্ষা দফতরের পূর্ব ঘোষণা অনুযায়ী অফলানেই হবে এবারের মাধ্যমিক পরীক্ষা। আগামী মাস থেকে বঙ্গে শুরু হচ্ছে দুই বড় পরীক্ষা, মাধ্যমিক (Madhya...
-
রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...






