রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বিরুদ্ধে বার বার ক্ষোভ উগরে সিপিআইএম ত্যাগ করেছেন যুব নেতা প্রতীক উর রহমান। সম্প্রতি যোগ দিয়েছেন ঘাসফুল শিবিরে। তারপর থেকেই চর্চায় রয়েছেন তিনি। রোজ নিয়ম করে একাধিক সংবাদ মাধ্যমে ইন্টারভিউ দিচ্ছেন। আর তাতেই গোল বেঁধেছে। মঙ্গলবার তিনি মামলার হুঁশিয়ারি পেয়েছেন। ২৪ ঘণ্টা কাটতে না-কাটতে নিজের ভুল স্বীকার করেছেন তৃণমূল নেতা প্রতীক উর রহমা। আগামীতে সচেতন থাকবেন বলেও জানিয়েছেন। দলত্যাগের পর লাগাতার রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের নেতৃত্বে চলা সিপিআইএম পশ্চিমবঙ্গ কমিটির ভুল তুলে ধরছেন প্রতীক উর।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন