রাজ্যে স্থায়ী ডিজিপি নিয়োগে'র জন্য নামের তালিকা চেয়ে পাঠাল কেন্দ্রের সরকার। ইউপিএসসি রাজ্য সরকারকে চিঠি দিয়ে জানিয়েছে ডিজিপি র শূন্য পদে নিয়োগের জন্য ২০২৬-এর ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ডিজি পদে উন্নীত সব আইপিএসের নাম পাঠাতে। নবান্ন সূত্রের খবর, ইউপিএসসির চিঠি পেয়ে প্রস্তুতি নিতে শুরু করেছে রাজ্য। আগামী শুক্রবারের মধ্যে এই তালিকা ইউপিএসসির কাছে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। এই তালিকায় এক নম্বরে রয়েছে, অনুজ শর্মার নাম। তিনি এখন ডিজি ফায়ার পদে রয়েছেন।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন