ট্রাইব্যুনালের রায়ে নাম উঠল নামমাত্রই! প্রথম দফার ভোটের আগে মাত্র ১৩৯ জনের নাম তালিকায় যুক্ত হয়েছে বলে জানা গিয়েছে। কমবেশি ৬৫০ জনের নিষ্পত্তি হয়েছে। তার মধ্যে বাদ গিয়েছে ৫১১ জনের নাম। এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে। এই ১৩৯ জন প্রথম দফায় ভোট দিতে পারবেন। ১৩৯ জনের নাম যুক্ত হওয়ার পর প্রথম দফার ভোটে মোট ভোটারের সংখ্যা দাঁড়াল ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজার ৩১০।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন