বিদেশ যেতে চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের তরফে মঙ্গলবার আইনজীবী সৌগত ভট্টাচার্যের এজলাসে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।
চলতি সপ্তাহেই মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে চান অভিষেক। এই বিষয়ে সাত দিনের অনুমতি চেয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। একই সঙ্গে এ-ও জানা গিয়েছে যে, অভিষেকের বিদেশযাত্রার ক্ষেত্রে এমনিতে কোনও বাধা নেই। তবে একাধিক বিচারাধীন মামলায় তাঁর নাম রয়েছে। সেগুলির ক্ষেত্রে তদন্তে সহযোগিতা করতে বলেছে আদালত। এই পরিস্থিতিতে চোখের চিকিৎসার কারণে বিদেশ যেতে চেয়ে আদালতের অনুমতি চাইলেন অভিষেক। প্রসঙ্গত,২০১৬ সালের অক্টোবর মাসে মুর্শিদাবাদে একটি দলীয় কর্মসূচি থেকে কলকাতায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছিলেন অভিষেক। ওই দুর্ঘটনায় চোখের নীচে গুরুতর চোট পান তিনি। প্রথমে দেশের একাধিক হাসপাতালে, পরে বিদেশে গিয়ে চোখের চিকিৎসা করেন তিনি।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন