পূর্বাভাস ছিল। সেই মতো মঙ্গলবার দুপুর থেকে আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি নামল কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, নদিয়া, পুরুলিয়ায়। সঙ্গে দাপট রয়েছে ঝোড়ো হাওয়ার। কোথাও কোথাও ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। আগামী সপ্তাহ জুড়েই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যে বেশ কিছু জেলায় সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন