ছাব্বিশের ভোটে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে ক্ষোভপ্রকাশ করে ছেড়েছিলেন রাজ্যসভার সাংসদ পদ। এবার সেই বর্ষীয়ান রাজনীতিবিদ সুখেন্দুশেখর রায় গেলেন সল্টলেকের বিজেপি দপ্তরে। জানা গিয়েছে, আজ, বৃহস্পতিবার সল্টলেকে রাজ্য বিজেপির সদর দপ্তরে একইসঙ্গে দেখা গেল পদত্যাগী তৃণমূল সাংসদ প্রকাশ চিক বরাইক, সুস্মিতা দেবকেও। সূত্রের খবর, তাঁদের সঙ্গে একান্ত বৈঠকে বসেছেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এবার কি তাঁদের রাজ্যসভার টিকিট দেবে বিজেপি? এই জল্পনা আরও জোরাল হয়ে উঠেছে।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন