উত্তরের পরে দক্ষিণবঙ্গেও দুর্যোগ ঘনাচ্ছে। সৌজন্যে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা তৈরি হচ্ছে। ফলস্বরূপ আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বঙ্গোপসাগরে অনুকূল আবহাওয়া পরিস্থিতির জেরে আগামী কয়েকদিন রাজ্যজুড়ে বৃষ্টি পরিস্থিতি অব্যাহত থাকার পূর্বাভাস।
ইতিমধ্যে বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘলা। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাবে ৩ জুলাইয়ের কাছাকাছি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা। দক্ষিণ-পশ্চিম মৌসুমী অক্ষরেখা বর্তমানে পঞ্জাব থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলাজুড়ে বৃষ্টিপাত চলবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন