একটা সময় বলিউডে রাজত্ব করেছেন। তিনি। প্রায় চার দশক ধরে বলিউডের ছবিতে নায়িকার কণ্ঠে তাঁর গান শুনেছেন মানুষ। কিন্তু ২০২৪ সালে তাঁর কণ্ঠ হঠাৎ থমকে যায়। নিজেই ঘোষণা করেছিলেন গায়িকা অলকা যাজ্ঞিক। জানিয়েছিলেন তিনি শ্রবণশক্তি হারিয়েছেন।
মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
সোমবার, ৩০ মার্চ, ২০২৬
স্বস্তিতে শান্তনু; সাসপেনশন প্রত্যাহার
জল্পনার অবসান। কয়েক মাস নাটকের পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন আরজি কর কাণ্ড থেকে দলের সঙ্গে দূরত্ব তৈরি হওয়া ডঃ শান্তনু সেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাঁর ওপর জারি করা সাসপেনশন অবিলম্বে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফলে ফের ঘাসফুল শিবিরের সক্রিয় রাজনীতিতে তাঁর ফেরার পথ প্রশস্ত হলো। আরজি কর মেডিকেল কলেজের ঘটনার পর যখন রাজ্য রাজনীতি তোলপাড়, সেই সময় বিস্ফোরক সব মন্তব্য করে দলের বিড়ম্বনা বাড়িয়েছিলেন প্রাক্তন রাজ্যসভা সাংসদ শান্তনু সেন। হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ তুলেছিলেন তিনি। এমনকি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (IMA)-এর ব্যানারে সিজিও কমপ্লেক্স অভিযানেও তাঁকে প্রথম সারিতে দেখা গিয়েছিল। এরপরই কড়া পদক্ষেপ নেয় দল।
রাহুলের প্রয়াণে মুখ খুললেন শোকস্তব্ধ প্রিয়াঙ্কা!
অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর প্রথমবার মুখ খুললেন অভিনেত্রী তথা তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, পরিবারের সদস্য ও বন্ধুরা মিলে এই ক্ষতি সামলে ওঠার চেষ্টা করছি।
রবিবার, ২৯ মার্চ, ২০২৬
প্রয়াত অভিনেতা রাহুল!
টলিপাড়ায় ফের অঘটন। প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রবিবার ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করছিলেন ৪৩ বছরের অভিনেতা। তালসারিতে জলে নামেন তিনি। অভিনেতা তলিয়ে গেলে টেকনিশিয়ানরা উদ্ধার করেন। জলে ডুবে মৃত্যু বলেই প্রাথমিক খবর। সন্ধে ছ’টা নাগাদ দিঘা হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছে। দিঘা হাসপাতালেই ময়নাতদন্ত হওয়ার কথা। পুলিশ সূত্রে খবর, দিঘায় অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা দায়ের হয়েছে। কিন্তু ঘটনাটি তালসারিতে হওয়ায়, ওড়িশাতেও তদন্ত শুরু হবে বলে মনে করা হচ্ছে।
শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
পেট্রল-ডিজেল নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের!
যুদ্ধপরিস্থিতিতে জ্বালানি নিয়ে উদ্বেগের মধ্যেই পেট্রল-ডিজেলের দাম বাড়বে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। এবং গ্যাসের দাম বাড়লেও পেট্রল-ডিজেলের দাম বাড়েনি। সরকারের তরফে পেট্রল-ডিজেলের দাম বাড়ানোর কোনও ইঙ্গিতও দেওয়া হয়নি।
আজ, শুক্রবার,কেন্দ্রীয় সরকার পেট্রল-ডিজেল দুটিরই অতিরিক্ত শুল্ক কমিয়েছে। লিটার প্রতি ১০ টাকা করে শুল্ক কমানো হয়েছে। এতদিন পেট্রলে লিটার প্রতি ১৩ টাকা অতিরিক্ত শুল্ক দিতে হত। এবার ১০টাকা করে শুল্ক কমানোয় পেট্রলের উপর শুল্ক কমে হল লিটার প্রতি ৩ টাকা। আর ডিজেলে প্রতি লিটার ১০টাকা করে শুল্ক দিতে হত। অতিরিক্ত শুল্ক কমানোয় এবার তা-ও দিতে হবে না। এর অর্থ, ডিজেলের ক্ষেত্রে অতিরিক্ত শুল্ক শূন্য। যুদ্ধ-পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। প্রসঙ্গত, পেট্রল-ডিজেলে শুল্ক কমানোর পাশাপাশি বিমানের অন্তঃশুল্কও কমানো হয়েছে।
বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
সুর বদল! বিজেপির প্রার্থী হয়েই কলতানকে নিয়ে কী বললেন 'অভয়া'র মা? পড়ুন
বুধবার, ২৫ মার্চ, ২০২৬
রাজস্থান রয়্যালস বিক্রিতে ৪৫০ কোটি আয় প্রয়াত শেন ওয়ার্নের পরিবারের!
১৫ হাজার কোটি টাকার বেশি মূল্যে বিক্রি হয়ে গেল রাজস্থান রয়্যালস। যার সুবাদে ৪৫০ কোটি টাকা ঢুকবে প্রয়াত ক্রিকেটার শেন ওয়ার্নের পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। নেপথ্যে এক গোপন চুক্তি।






