গত কয়েকবছর ধরে বঙ্গে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চলছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক গ্রেপ্তার হয়েছিলেন। যদিও বর্তমানে তাঁরা জামিনে মুক্তি আছেন। তবে শুরু থেকেই একটা প্রশ্নই উঠছিল, রাজ্যের বুকে এতবড় দুর্নীতির হদিশ পাননি তৎকালীন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়? পরবর্তীতে অভিষেকের যোগ নিয়ে চর্চাও শুরু হয়েছিল। আন্দাজ করা হচ্ছিল, সুজয়কৃষ্ণ ভদ্রের মুখে সর্বদা যে সাহেবের কথা শোনা যায়, তিনি অভিষেকই। যদিও সরাসরি কেউ তার নাম করেননি। পালাবদলের পর এবার অবশেষে প্রকাশ্যে মুখ খুললেন নিয়োগ দুর্নীতি মামলায় জামিনে মুক্ত তাপস মণ্ডল(মিডলম্যান)।এবার বিস্ফোরক দাবি করেছেন তাপস। তাঁর কথায়, "আমি মোট নগদে ১৯ কোটির বেশি টাকা দিয়েছি।
এক ডায়েরি মেনটেন করতাম। টাকা দিলেও লিখে রাখতাম, নিলেও। টাকা না দিলে ভেরিফিকেশন আটকে দেওয়া হত। কালীঘাটের কাকু বলতেন, 'সাহেব' টাকার জন্য চাপ দিচ্ছেন। আমি কুন্তলের হাতে টাকা পাঠাতাম। ও পৌঁছে দিত সুজয়কৃষ্ণের কাছে।" কিন্তু কে এই 'সাহেব'? তাপস মণ্ডলের দাবি, এই সাহেব আদতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "অভিষেক এই দুর্নীতির মাস্টার মাইন্ড। ওর নির্দেশেই সব হতো। অভিষেকের নির্দেশ ছাড়া এত বড় দুর্নীতি হতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায়ও সবটা জানতেন। উনি জানেন না এটা হতে পারে না।" অভিষেকের গ্রেপ্তারির দাবি করেছেন তিনি। এর পাশাপাশি সায়নী ঘোষ প্রসঙ্গেও বিস্ফোরক দাবি করেছেন তাপস। তিনি জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি সায়নীকে ফ্ল্যাটও উপহার দিয়েছেন। যদিও কোথায়, কী বৃত্তান্ত তা স্পষ্ট ভাবে জানা নেই বলেই জানিয়েছেন তিনি।
বুধবার, ১ জুলাই, ২০২৬
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
২১ জুলাইয়ে সভা; তৃণমূলের দুই শিবিরকেই 'না' পুলিশের
তিন বছরের পুরনো মামল;তৃণমূলের প্রাক্তন সাংসদ অপরূপার স্বামীকে গ্রেফতার করল NIA
রামনবমীতে অশান্তি ঘটনা ঘটেছিল। এই ইস্যুতে আদালতে মামলা হয়। সেই মামলার তদন্তে নেমে তিন বছর পর তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করল এনআইএ। কেন্দ্রীয় তদন্তকারীদের জালে আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলি। আজ, মঙ্গলবার দুপুর নাগাদ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে তাঁর রিষড়ার বাড়িতে পৌঁছে যায় এনআইএ-র টিম। রিষড়ার ওই বাড়িতে থাকেন অপরূপার কাউন্সিলর স্বামী সাকির আলি। তিনিই ছিলেন এনআইএ-র মূল টার্গেট। এমনটাই খবর সূত্রের। বাড়িটি ঘিরে রাখেন জওয়ানরা। ভিতরে ঢুকে সাকির আলিকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করেন এনআইএ-র আধিকারিকরা।
হলদিয়া পেট্রোকেমিক্যালে বিধ্বংসী আগুন; অগ্নিদগ্ধ ১৫ জন
'স্যাটাভাঙা মার' মন্তব্যের জেরে হুমায়ুনকে হাজিরার নির্দেশ!
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পরই রেজিনগরের বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ। 'স্যাটাভাঙা মার' মন্তব্যের জেরে দায়ের হওয়া ২ টি পৃথক মামলায় তাঁকে ৩ ও ৫ জুলাই থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
যদিও হুমায়ুনের দাবি, তিনি বাড়িতে নেই, তাই নোটিসের কথা জানেন না। নোটিস হাতে পেলে হাজিরা দেবেন কি না ভাববেন। গত শুক্রবার রেজিনগরের কাশীপুর এলাকার এক জনসভা থেকে হুমায়ুন কবীর বলেন, "বিজেপি জিতেছে, সরকার গড়েছে, ভালো কথা। কিন্তু মুর্শিদাবাদে হেরেও দু, একজন এমন আস্ফালন দেখাচ্ছেন যেন তাঁরাই বিধায়ক। এই আস্ফালনটা কমান। আমি যখন মুসলমানদের জড়ো করে করে স্যাটাভাঙা মার শুরু করব না, পালানোর পথ পাবেন না।" আরও একধাপ এগিয়ে তিনি বলেন, "কেস হবে? ওরকম কেস আমাদের বিরুদ্ধে অনেক আছে।" পরে শক্তিপুরের সভায় হুমায়ুনের হুঁশিয়ারি ছিল, "ভোটের আগেরদিন আমার ভাইপোকে গ্রেপ্তার করেছেন ওসি। তাঁকে আগে দেখব। তারপর ওর বাবাকে দেখব। ১০ হাজার লোক নিয়ে থানা ঘিরে থানা থেকে একে বের করব। পারলে রুখে দেখান।" সোমবার বিধানসভায় হুমায়ুনের সাম্প্রদায়িক মন্তব্য নিয়ে বিবৃতি দিতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, "এই দুটো ঘটনার পর আমার মনে হয়েছে এনাফ ইজ এনাফ। এই ধরনের লোককে সবক শেখানোর সময় এসেছে। মনে রাখবেন, এখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নন। দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে সেসময় যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। এখন এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি। দুটো কেস আমরা রুজু করেছি। বিএনএস এর সব মামলা দিয়েছি। পুলিশ যা ব্যবস্থা নেওয়ার নেবে, আমি এক সপ্তাহের মধ্যে মুর্শিদাবাদ যাচ্ছি। দেশে আইন শেষ কথা বলে, কোনও বাপের বেটা বলে না।"
সোমবার, ২৯ জুন, ২০২৬
OBC সংরক্ষণ ও কমিশনের নিয়মে গুরুত্বপূর্ণ রদবদল; নবান্নের জোড়া বিলে কী কী পরিবর্তন? পড়ুন
কোন তৃণমূলের দখলে থাকবে দলীয় তহবিল?
mgid
adgebra
Offer-2
offer-1
Adnow
AD
Popular Posts
-
রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
-
প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...
-
টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...






