ভোটার তালিকা থেকে নাম বাদ গেলেই কি রেশন বন্ধ করে দেওয়া যায়? প্রশ্নে ভোটার তালিকায় নাম বাদ যাওয়া যে সমস্ত ব্যক্তির রেশন বন্ধ করে দেওয়া হয়েছে, অবিলম্বে তাঁদের রেশন চালুর নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। আদালতের অন্তর্বর্তী নির্দেশের ফলে আপাতত ওই সব ব্যক্তির রেশন সুবিধা বহাল থাকবে।
শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
কালীঘাট তৃণনূলের সাহায্যের প্রস্তাব ফেরালেন এসএফআই নেত্রী ঐশী!
বিজেপি-বিরোধী লড়াইয়ের স্বার্থে, সব দলের একসঙ্গে লড়াই করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে এই বার্তা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এর পরেই তার পালটা দিলেন এসএফআই নেত্রী ঐশী ঘোষ। বললেন, "বামেদের লড়াই চিরকাল আরএসএস-এর বিরুদ্ধে ছিল। যাঁদের মতাদর্শ পালটায় তাঁদের লড়াইয়ে দরকার নেই।" ককরোচ জনতা পার্টির যন্তরমন্তর বিক্ষোভে শামিল হওয়ার পরই গত মঙ্গলবার ঐশীর বিরুদ্ধে পুরনো মামলায় পদক্ষেপ করে দিল্লি পুলিশ। যদিও শেষমেশ বামকর্মীদের বাধায় পিছু হটতে হয় পুলিশকে।
চোখের জলে অবসর ঘোষণা রাহানের!
বুধবার, ২৯ জুলাই, ২০২৬
মৃত্যুর ২ বছর পর কয়লা কেলেঙ্কারি থেকে মুক্ত ডঃ মনমোহন সিং!
শামির আন্তর্জাতিক কেরিয়ার কি শেষ?
বিজেপিকে তীব্র আক্রমণ করলেন রাহুল গান্ধী!
নিট প্রশ্নফাঁস ইস্যুতে এদিন হট্টগোল লোকসভায়। বিজেপি সাংসদ কিরেন রিজিজুর অভিযোগ, 'অসংসদীয়' ভাষায় বিজেপি তথা কেন্দ্রকে আক্রমণ করেছেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী। হাউসের রেকর্ড থেকে শব্দটি বাদ দেওয়ার আর্জি জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।






