Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

রেশন-দুর্নীতি মামলায় আপাতত কোনও তদন্ত করতে পারবে না পুলিশ; এমন নির্দেশ আদালতের

 ৫:২৫ PM     kolkata     No comments   

রেশন দুর্নীতির ছটি মামলার তদন্ত আপাতত স্থগিত থাকবে। বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ। নিয়োগ দুর্নীতি মামলায় ধরপাকড় শুরু হওয়ার পর প্রকাশ্যে আসে রেশন দুর্নীতি। ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সহ বেশ কয়েকজন। এই রেশন দুর্নীতির তদন্তের সূত্র ধরেই শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল ইডি।

সেই মামলায় পুলিশের তদন্তে এবার অন্তর্বর্তী স্থাগতাদেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত।রেশন দুর্নীতি মামলায় হলফনামা দেওয়ার জন্য আদালতে ১৫ দিন সময় চেয়েছে রাজ্য। আগামী ৮ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। ২২ এপ্রিল পর্যন্ত এই স্থগিতাদেশ বজায় থাকবে। এই সময়ের মধ্যে রাজ্য পুলিশ আপাতত কোনও পদক্ষেপ করতে পারবে না ওই মামলায়। ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত যে এফআইআরগুলি হয়েছিল, তার তদন্তে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। রাজ্যকে কেন সময় দেওয়া হল, তা নিয়ে আপত্তি জানিয়েছিল ইডি। সেই আপত্তির জবাবে বিচারপতি জয় সেনগুপ্তর যুক্তি ছিল, প্রধান বিচারপতি ইডি অফিসারদের হামলার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। আর ওই হামলার মূলেই রয়েছে রেশন দুর্নীতির মামলার তদন্ত। কিন্তু রাজ্য তার বক্তব্য যেহেতু হলফনামা দিয়ে জানাতে চায়, তাই তাদের সুযোগ দেওয়া হচ্ছে। এই সময়ের মধ্যে তারা এই সংক্রান্ত কোনও মামলার তদন্ত করতে পারবে না। এটা নিশ্চিত করেছে আদালত। হলফনামা দিলে শুনানি করে নির্দেশ দেওয়া হবে। 

  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুন
নবীনতর পোস্ট পুরাতন পোস্ট হোম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates