Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

তৃণমূলের ব্রিগেডের দিন সন্দেশখালিতে সভার অনুমতি পেলেন শুভেন্দু!

 ৪:৩৭ PM     kolkata     No comments   

তৃণমূলের 'জনগর্জন সভা'র দিনে সন্দেশখালিতে সভার অনুমতি পেলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতাকে আগামী ১০ মার্চ সভা করার অনুমতি দিল কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ। তবে গুরুত্বপূর্ণ কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে তাঁকে। 

১০ মার্চ সন্দেশখালিতে সভা করার সিদ্ধান্ত নেন শুভেন্দু অধিকারী। কিন্তু রাজ্য পুলিশ সভার অনুমতি দেয়নি। এর পরই সন্দেশখালিতে সভা করতে চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে সেই মামলারই শুনানি ছিল। সওয়াল জবাব চলাকালীন রাজ্যের আইনজীবীর কাছে বিচারপতির প্রশ্ন, "এই মিটিং করতে না দিয়ে আপনারা কাকে রক্ষা করতে চাইছেন? আগে কোনও গোলমাল না থাকায় সেখানে ১৪৪ ধারাও ছিল না।

কিন্তু মামলা করার আগেই সেখানে ১৪৪ ধারা জারি করা হয়। এটা ইচ্ছাকৃত। আসলে সভা আটকাতেই ১৪৪ ধারা জারি। এটা অস্বীকার করবেন কী করে?"

এর পর হাই কোর্টের তরফে শুভেন্দু অধিকারীকে সভার অনুমতি দেওয়া হয়। আদালতের তরফে জানানো হয়, ন্যাজাটের দক্ষিণ আক্রা তলায় সভা করতে পারবেন শুভেন্দু। আগামী ১০মার্চ ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সভা করতে পারবেন বিরোধী দলনেতা। তবে সভা থেকে কোনও উসকানিমূলক মন্তব্য করতে পারবেন না তিনি। এর আগেও সন্দেশখালিতে যেতে গিয়ে বার বার পুলিশের সঙ্গে বচসায় জড়ান শুভেন্দু। হাই কোর্টেরও দ্বারস্থ হন তিনি। 

  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুন
নবীনতর পোস্ট পুরাতন পোস্ট হোম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates